(একোয়েস্টিক গিটার-এর সাথে ফ্লুট এর ছোট একটা ইনট্রো বাজবে, ড্রাম বিট ছাড়া)
আমি, হয়ত বসে ভাবছি একাকি, যখন সবাই ঘুমিয়ে নিরবে।
ভাবছি নিয়ে তোমাকে কাছে, যাচ্ছি ডুবে স্মৃতির মাঝে।
আমি, হয়ত বসে......
(8 বিট স্লো ড্রাম এর সাথে স্যাঙ্ােফোন বাজবে)
নির্ঘুম এ রাত নির্ঘুম প্রহর, এভাবেই কেটেছে কত বছর।
আসবে তুমি আসবে ফিরে, রয়েছি চেয়ে তাই সেই পথে।
স্মৃতিগুলো বুকে ধরে।
আমি, হয়ত বসে......
(8 বিট স্লো ড্রাম এর সাথে একোয়েস্টিক গিটার বাজবে)
আঁধারে ঘন কাল এক সুর ছুঁইছে রাত,
নিবিড় করে চাইছে ফিরে চাইছে সে রাত।
যে রাতে তুমি ছিলে তুমি আমায় জুড়ে,
পার্থিব জীবন তখন অনেক দূরে।
স্মৃতিগুলো বুকে ধরে।
আমি, হয়ত বসে......
সৌজন্যে: লাবণী।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।
