আমার ঘুম ভাঙ্গে- কখনও শান্ত মনে, কখনও ভোরের স্বপ্নে ।
আমার বয়েস বাড়ে- ফেলে আসি কত্ত কিছু কোন অতীতে
তবু রাত পেরিয়ে- কথা কিছু আসে ভেসে তোমায় ঘিরে।
এ কি যে হয় আমার, বিষন্ন চারিধার
ক্লান্ত মন আমার, কেন বল?
আমার দিন কাটে- তোমায় চাইতে গিয়ে, পেতে গিয়ে, খুঁজতে গিয়ে।
এ নেশা তবু -কাটেনা, আর ছাড়ে না আমার পিছু।
কোন খেয়ালে তাই- গান গাই, সব হারাই, সবই পাই।
এ কি যে হয় আমার, বিষন্ন চারিধার
ক্লান্ত মন আমার, কেন বল?
আমার রাত কাটে- অচেতন মনে কোন সে স্বপ্ন দূরে,
কোন দেশ ছাড়িয়ে, ভাবনা থাকে পড়ে দূরে, বহু দূরে।
তবু কেন, আমার ঘুম ভাঙ্গে,
কখনও শান্ত মনে, কখনও ভোরের স্বপ্নে ।
সৌজন্যে: ক্রসউইন্ডস।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।
