(পিয়ানো ও কি বোর্ড-এর একটা প্লাকিং ইনট্রো, বিট ছাড়া)
না চাইলেও সইতে হয় আমার, অশ্রু ভেজা রাত সব অপমান।
না চাইলেও সইতে হয় তোমার, মানুষের সব কথা মান অভিমান।
(স্যাঙ্ােফোন বাজবে, 8 বিট ড্রাম শুরু হবে, স্লো)
না চাইলেও সইতে হয় আমার, অশ্রু ভেজা রাত সব অপমান।
না চাইলেও সইতে হয় তোমার, মানুষের সব কথা মান অভিমান।
চাইলেই যদি পেতাম আমি, প্রয়োজন জীবনের যা দাবী,
তবে হয়ত হয়ে থাকতে জীবনের গান।
চাইলেই যদি আকাশটাকে ছোঁয়া যেত, তবে হয়ত কিছু না হারাতো।
চাইলেই যদি অনেক কাছে আসা যেত, তবে হয়ত সবই ভাঙত।
(মেটাল গিটার বাজবে, 8 বিট ড্রাম চলবে)
(হালকা ফাস্ট বেজে, হঠাৎ সব থেমে যাবে ও 8 বিট ড্রাম-এর সলো চলবে পিয়ানোর সাথে)
না চাইলেও সইতে হয় আমার, মিথ্যে অপবাদ মিথ্যে কথা।
না চাইলেও সইতে হয় তোমার, আমার যন্ত্রনা আমার ব্যাথা।
চাইলেই যদি পেতে তুমি, মনের মত হতাম আমি,
তবে হয়ত থাকত না কোন ব্যবধান ।
চাইলেই যদি তোমার মন ছুঁয়ে যেতাম, তবে হয়ত তোমায় পেতাম।
চাইলেই যদি আমায় তুমি ভালবাসতে, তবে হয়ত সুখে হারাতাম।
চাইলেই যদি আকাশটাকে.........
(রিপিট হয়ে ফেড হয়ে আসবে, গান কনক্লুড করবে)
সৌজন্যে: সংগৃহীত
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




