somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

কাল্পনিক_ভালোবাসা
বহুদিন আগে কোন এক বারান্দায় শেষ বিকেলের আলোয় আলোকিত উড়ন্ত খোলা চুলের এক তীক্ষ্ণ হৃদয়হরনকারী দৃষ্টি সম্পন্ন তরুনীকে দেখে ভেবেছিলাম, আমি যাদুকর হব। মানুষ বশীকরণের যাদু শিখে, তাকে বশ করে নিশ্চিন্তে কাটিয়ে দিব সারাটি জীবন।

চুপ! চুপ! একদম চুপ!

১৩ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


ইদানিং কিছু বলতে গেলেই কর্তা খালি বলেন, চুপ চুপ! একদম চুপ!
ভৃত্য ভাবিলো, আহা! মশাই আমার কি কষ্টেই না আছেন??
কি খাইবেন জনাব? বলার চেষ্টায় ঠোঁট দুখানা মৃদ্যু ফাঁক হইতেই কর্তা বাজখাঁই গলায় রণ হুংকার দিয়ে বললেন, চুপ চুপ! একদম চুপ!
আমার খেয়ে, আমার পরে, আমার দয়ায় চলে ফিরে আমারই ভুল ধরিস!
একদম চুপ! কোন কথা নেই।
নন্দ দুলাল বলল, আজ্ঞে কর্তা! ঠিক বলেছেন! দারুন বলেছেন! উচিত বলেছেন। এত কথা কিসের! এ্যাই সবাইকে চুপ করা! থামা!!! ওরে! কে আছিস! কর্তা আজম খানের গান শুনবেন। জোরসে বাজা, 'চুপ চুপ অনামিকা চুপ! কথা বলো না।'

কর্তা আরামে ঘুমাতে গেলেন। স্বপ্নে দেখলেন কারা যেন তাঁকে কথার মাঝে টেনে ডুবাচ্ছেন। সেই কালো ডোবায়, কত রকম কথা! ফিসফিস, চিৎকার, প্রেমালাপ, আহাজারী, প্রতিবাদ কিংবা হয়ত আবৃতি।

চমকে উঠে কর্তার ঘুম ভেঙে গেলো। সবে ভোর হয়েছে। জানালায় কড়া নাড়ছে সকালের মিষ্টির রোদ। কি সুন্দর নিথর নীরব চারিদিক। হঠাৎ দেখলেন, জানালায় এসে বসেছে দুটো চড়ুই। তারা ঠোঁট নেড়ে আপন মনে গান গাইছে। অদ্ভুত ব্যাপার! গানের কোন সুরেলা শব্দ নেই।

এককাপ চা খেতে বড্ড ইচ্ছে হচ্ছে কর্তার।
এ্যাই কে আছিস - কি অবাক ব্যাপার! হাত তালির ডাকে কোন শব্দ নেই!
কম্পিত হাতে গ্লাসে এক চুমুক পানিতে গলা ভেজাবার ছলে, হাত থেকে পড়ে গেলো কাচের গ্লাস। শব্দবিহীণ ভাঙ্গনে চমকে উঠে কর্তার বুকে চিড়!

আচমকা পুরানো ভৃত্যের প্রবেশ! হাতে ভোরের কাগজ।
মশকরা করিস?? সাদা কাগজ কি কখনও খবরের কাগজ হয় রে গাধা?
ভৃত্য জবাব দিলো, দুই ঠোঁট নাড়িয়ে। বাতাস কাঁপছে না, কথা বের হচ্ছে
নন্দ কোথায়? নন্দ?
ভৃত্য আবারো জবাব দিলো, দুই ঠোঁট নড়ছে। কি যে সে বলছে, কোন শব্দ নেই।
তবে রে! তোর এত সাহস! পাগলের মত ভৃত্যকে প্রহার করলেন কর্তা। কথা বল! বল কথা?? নন্দ কোথায়? নন্দ?

শেষমেষ নন্দ এলো বটে। হাসি মুখে কত কিছু বলছে, প্রবল বেগে নড়ছে ঠোঁট। শুধু শব্দ হচ্ছে না কোন।
কর্তা এবার ছুটে গিয়ে নন্দের বুকে বসিয়ে দিলেন, দুম দুম কিল। বেঈমান! কথা বল! ব্যাথায় মলিন নন্দের মুখে শব্দহীনতার কঠোরতা।

আচমকা চারিদিকে গ্রাস হলো, প্রচন্ড তীব্র নিরবতা ঠনঠনে শব্দ! কর্তা শিউরে উঠলেন। দুহাতে মাথা খামচে ধরলেন নিজের মাথা।
কথা বল নন্দ! কথা বল ভাই আমার!!
নন্দ কথা বলছে, প্রাণপনে মাথা নেড়ে কথা বলছে। শুধু ঠোঁট নড়ছে, কোন শব্দ হচ্ছে না।

শীতের সকালে আজ ঝাকিয়ে বসেছে প্রচন্ড নীরবতার শৈত্যপ্রবাহ!
৫৭টি মন্তব্য ৫৩টি উত্তর পূর্বের ৫০টি মন্তব্য দেখুন

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

"বহু দিন পর বন্ধু"

লিখেছেন সনজিত, ১৯ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:১৮


বহু বছর পর হঠাৎ তোর সঙ্গে দেখা।
প্রথমে চিনতেই পারিনি।
তারপর একচিলতে হাসি-
মনে হলো,
সময় আমাদের চেহারা বদলেছে,
কিন্তু শৈশবের মুখটা এখনো একই রয়ে গেছে।

চোখের কোণে ক্লান্তির রেখা,
চুল অর্ধেকটা সাদা রং,
কাঁধে সংসার,... ...বাকিটুকু পড়ুন

মাংসের ভুলচুক

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৯ শে আগস্ট, ২০২৬ দুপুর ১২:০৬


বারে কুত্তার চোখ রঙিন
স্বপ্ন দেখে তাই ঘিন ঘিন
তাই দেখে হাড্ডি হাসে
পিন পিন, নাকের পুহান ঘুম
রক্ত হবে সুরেশ এই চুম;
ঐ গুরুজনে কইছে কথা
কুত্তার পেটে ঘি করে ব্যথা
স্বপ্ন তো দেখবেই ভুক... ...বাকিটুকু পড়ুন

দ্বিচারিতার এক অদ্ভুত মহাকাব্য

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৯ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:২৩



দ্বিচারিতার এক অদ্ভুত মহাকাব্য

যতদিন যাচ্ছে, ততই মনে হচ্ছ -এই দেশের তরুণ প্রজন্মের একটা বড় অংশকে নিয়ে আশাবাদী হওয়াটা রীতিমতো বিলাসিতা হয়ে দাঁড়াচ্ছে।
সেদিন দেখলাম, এক ছাত্রশিবির নেতা মঞ্চে দাঁড়িয়ে... ...বাকিটুকু পড়ুন

=আয় সখিরা ফিরে যাই মেয়ে বেলা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৪৯


যাবি নাকি তোরা সখি
আমার সাথে মেয়েবেলা;
যেখানটাতে বসতো যে রোজ
কানামাছি বউছি খেলা।

ভাইবোনেরা রোজ বিকেলে
মাঠে হতাম সমবেত,
ডাংগুলি আর গোল্লাছুটে
বিকেল-খেলায় কেটে যেত।

খেলার আসর উঠোনজুড়ে
তোরাও কী খেলতি এমন?
করলে স্মরণ অতীতের দিন
বুকে লাগে কেমন কেমন।

আয়... ...বাকিটুকু পড়ুন

আমি মাস্টার্স পাস করে ড্রাইভিং পেশা বেছে নিয়েছি

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৪৩


পিংক বাস সার্ভিসের একজন নারী চালক, নাম রাবেয়া খাতুন। তিনি মাস্টার্স পাশ করে বাস চালাচ্ছেন। খবরটা পড়ে অনেকেই বাহবা দিচ্ছেন, কেউ কেউ বলছেন বাংলাদেশ এমন প্রতিভাকে ধরে রাখার যোগ্য... ...বাকিটুকু পড়ুন

×