somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

কাল্পনিক_ভালোবাসা
বহুদিন আগে কোন এক বারান্দায় শেষ বিকেলের আলোয় আলোকিত উড়ন্ত খোলা চুলের এক তীক্ষ্ণ হৃদয়হরনকারী দৃষ্টি সম্পন্ন তরুনীকে দেখে ভেবেছিলাম, আমি যাদুকর হব। মানুষ বশীকরণের যাদু শিখে, তাকে বশ করে নিশ্চিন্তে কাটিয়ে দিব সারাটি জীবন।

অধ্যাপক আনিসুজ্জামান স্যার এবং সামহোয়্যারইন ব্লগের বন্ধু ও অভিভাবক হারানোর ব্যাথা। (ছবি সংযুক্ত করা হয়েছে)

১৫ ই মে, ২০২০ রাত ১:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গত কয়েক দিন আগে সংবাদ পত্রের মাধ্যমে জানতে পারলাম ড. আনিসুজ্জামান স্যারকে ক্রমাগত শারিরিক অবস্থার অবনতির জন্য সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবরটা শুনেই মনের ভেতর কেমন যেন করে উঠল। সত্যি বলতে বর্তমান সময়ে আমরা এমন একটি পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি, চারিদিকে এত খারাপ সংবাদ তাতে কেন যেন মনের শক্তি কমে যাচ্ছে। তাই সেদিনই কোন অজানা আশংকায় বুকটা দুরুদুরু করে উঠেছিলো। পরে কোন একটা সংবাদ মাধ্যমে শুনেছিলাম স্যারের অবস্থা কিছুটা স্থিতিশীল, কিছুটা স্বস্তি পেয়েছিলাম। কারন বর্তমানে আমরা ক্রমাগত অনুকরন বা অনুসরন করার মত মানুষগুলোকে হারিয়ে ফেলছি, আমাদের মাথার উপর বটবৃক্ষ হয়ে থাকা ছায়াগুলো ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে।




আজ বিকেলে (১৪ই মে) আমি কি যেন একটা কাজে ব্যস্ত ছিলাম। হঠাৎ জানা আপুর ফোন পেলাম। ফোনের ওপাশে জানা আপুর কন্ঠস্বর শুনেই বুঝলাম কোন খারাপ সংবাদ অপেক্ষা করছে। যারা জানা আপাকে কিছুটা কাছ থেকে চেনেন তাঁরা জানেন, আপু কত শক্ত একজন মানুষ, কত হাজারো ঝড় তিনি একাই হাসিমুখে সামলেছেন, কেউ হয়ত কিছু বুঝতেও পারে নি। কিন্তু সেই মানুষটা যখন ফোনে বাচ্চাদের মত কাঁদেন এবং অসহায়ত্ব প্রকাশ করে, তখন সেটা ভীষন কঠিন একটি পরিস্থিতি হয়ে দাঁড়ায়। আপু কান্নাজড়িত কন্ঠে বললেন, জাদিদ, আমরা আমাদের একজন বড় অভিভাবককে হারিয়েছি।

সাথে সাথে বুঝলাম, স্যার আনিসুজ্জামান স্যার আর আমাদের মাঝে নেই। সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে এই পৃথিবী থেকে বিদায় নিলেন চমৎকার একজন মানুষ। তিনি ছিলেন এই সামহোয়্যারইন ব্লগের একজন অকৃত্তিম বন্ধু ও অভিভাবক। স্যারের সাথে জানা আপার ভীষন আন্তরিক একটি সম্পর্ক ছিলো। যে কোন সমস্যায় তিনি পরামর্শ দিয়েছেন, সাহস জুগিয়েছেন, অনুপ্রেরণাও দিয়েছেন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের, লড়াইয়ের। একটা সময় যখন কোন নিরাপত্তা জনিত সমস্যা না থাকার কারনে আনুষ্ঠানিকভাবে ব্লগ দিবস উদযাপিত হতে বাঁধা ছিলো না, সেই সময় তিনি সময়ে তিনি সবগুলো ব্লগ দিবসের অনুষ্ঠানে অংশগ্রহন করতেন।



ব্লগ ডে উদ্বোধন করছেন স্যার। এই দিন স্যার ব্লগার হিসেবে নিবন্ধনও করেছিলেন। আমি আইডিটি খুঁজে পেলে সংযুক্ত করে দিবো।।

ব্লগকে কেন্দ্র করে যত অপপ্রচার হয়েছে, ব্লগারদের হয়রানী, নিরাপত্তার অভাব এবং সর্বপরি সাম্প্রতিক সময়ে ব্লগ বন্ধ করে দেয়ার বিরুদ্ধেও তিনি ছিলেন সোচ্চার। স্যার ভীষন ভালোবাসতেন জানা আপাকে। সময় পেলেই তাঁর খোঁজ খবর নিতেন, বাসায় বেড়াতে যেতেন। খুব পছন্দ করতেন জানা আপুর হাতের রান্না। এমন একজন প্রিয় মানুষের মৃত্যূর খবরে ভেঙ্গে পড়াই স্বাভাবিক। তাঁর এই বিদায় সত্যি এমন এক শূন্যস্থান তৈরী করল, যা হয়ত কখনই আর পুরণ হবে না।



স্যার ব্যক্তিজীবনে কি ছিলেন, এটা আর এই পোষ্টে নতুন করে উল্লেখ করে বলার কিছু নেই। তিনি ছিলেন একজন চমৎকার শিক্ষক, সমাজ-মনস্ক মানুষ, প্রগতিশীল চিন্তার অধিকারী অনন্য এক ব্যক্তিত্ব। সাহিত্য- গবেষণা, লেখালেখি ও সাংগঠনিক কার্যক্রমের জন্য তাঁর ভূমিকা ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে। তার আত্মজীবনীতে তিনি যে সমস্ত বিষয়গুলো রেখে গেছেন, সেগুলোকে বাঙালি জাতি চিরকাল স্মরণে রাখতে হবে।

এই জাতির প্রয়োজনেই তাঁর আরো দীর্ঘদিন বেঁচে থাকার প্রয়োজন ছিলো। আমরা এই মহান মানুষটির আত্মার শান্তি কামনা করি। তিনি যেখানেই থাকুক ভালো থাকুক, শান্তিতে থাকুক।
সর্বশেষ এডিট : ১৬ ই মে, ২০২০ রাত ৩:০৪
৪৮টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ব্যাটারিচালিত রিকশা , তিন-চাকার যানবাহন ব্যবস্থাপনা, অবৈধ বিদ্যুৎ সংযোগ নিয়ন্ত্রণ, সড়ক নিরাপত্তা, কর্মসংস্থান ও জীবিকা সুরক্ষা এবং সিসা-দূষণরোধ বিষয়ে একটি সমন্বিত নীতিগত প্রস্তাব।

লিখেছেন ডঃ এম এ আলী, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৭:৪৮


বাংলাদেশের নগর ও শহরতলির পরিবহন ব্যবস্থায় ব্যাটারিচালিত রিকশা, ইজি-বাইক ও অন্যান্য বৈদ্যুতিক তিন-চাকার যান ইতোমধ্যে একটি গুরুত্বপূর্ণ বাস্তবতা। নিম্ন ও মধ্যম আয়ের যাত্রীদের জন্য অপেক্ষাকৃত কম খরচের পরিবহন, বিপুলসংখ্যক চালক... ...বাকিটুকু পড়ুন

ধানমন্ডি ৩২: মানুষের হৃদয়ে যে বাড়ি আজও দাঁড়িয়ে আছে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:০৭



ধানমন্ডি ৩২: মানুষের হৃদয়ে যে বাড়ি আজও দাঁড়িয়ে আছে

ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ি কেনা ও নির্মাণের টাকা কোথা থেকে এসেছিল-এই প্রশ্নটা মাঝেমধ্যেই অনলাইনে ঘুরেফিরে আসে। উত্তরটা আসলে লুকিয়ে নেই... ...বাকিটুকু পড়ুন

আওয়ামী লীগ দিয়ে উন্নয়ন সম্ভব নয় - দরকার বিকল্প সরকার

লিখেছেন মাথা পাগলা, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৫৪



জামাতকে সংগঠন হিসেবে নিখুঁত বলা যায়, আলেম হতে হলে দীর্ঘদিন পড়াশোনা ও প্রশিক্ষণের মধ্য দিয়ে যেতে হয় - মানে নেতা হবার আগে অবশ্যই পড়াশোনা করতে হবে, বিএনপি-লীগের এমন কোন... ...বাকিটুকু পড়ুন

বেলাশেষে

লিখেছেন নীল-দর্পণ, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৪৪

বাসায় আত্নীয় আসলে চলে যাবার সময় কিংবা তাদের বাড়ী থেকে ফেরার সময় ঘরের ছোট সদস্যের হাতে টাকা গুঁজে দেবার যে চল ছিল নিশ্চই আমরা কম বেশি সবাই সেটা সাথে পরিচিত।... ...বাকিটুকু পড়ুন

অসংখ্য মানুষের স্বপ্নের নায়িকা যিনি।

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:১২



একদিন যে বিয়েকে ঘিরে ছিল পাঁচতারকা হোটেলের ঝলমলে আলো, ক্যামেরার অসংখ্য ফ্ল্যাশ আর শত মানুষের করতালি, সেই সংসারের আকাশেই কয়েক বছরের মধ্যে জমেছিল বিচ্ছেদের মেঘ। ১৯৮৭ সালের মে... ...বাকিটুকু পড়ুন

×