somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গ্রামীণফোনের কলরেট

২২ শে নভেম্বর, ২০১৪ রাত ২:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

(গ্রামীণফোনের কলরেট নিয়ে গবেষণালব্ধ পোষ্ট,দেখে নিন আপনি কতটা মারা খাচ্ছেন। )

অনেকদিন থেকে আমার সিমটা ডিজুস করা। ডিজুস টু ডিজুস কলরেট কম (জিপির ভাষায়)।কোন ডিজুস নম্বরে কল দিলে মেসেজও দেখায় "ইস্পেশিয়াল কলরেট"! আজ সিমটা ডিজুস থেকে বন্ধু প্যাকেজে নিয়ে এলাম। আনার পর ভাবলাম আচ্ছা এটার কলরেট কিরকম তাতো জানি না। গেলাম গ্রামীনের সাইটে। কলরেট দেখে মাথায় চীনের মহাপ্রাচীর ভেঙে পড়ল। কল করলে প্রতি মিনিটে কেটে নেবে ২টাকার কাছাকাছি। ২০০৯ বা ২০১০ সালের দিকে এমন ছিল। তখন থেকে যা আছে তাই!

আচ্ছা আসুন দেখি তাদের প্যাকেজ গুলো কি কি আছে এবং সুবিধা/অসুবিধা গুলো কি কি-

বন্ধু প্যাকেজ- এই প্যাকেজের বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের জন্য ৩৫ পয়সার মত মিনিটে কথা বলা যাবে। বাকি ১৭টা কথিত fnf এ কথা বলা যাবে ৭০ পয়সার উপরে। আর এই ১৮ জন বাদে বাকি দুনিয়ার যারা আছে তারা আপনার বন্ধু না, তাদের কথা ভুলে যান।না হলে তাদের সাথে কথা বলতে গেলে ২টাকার মত মিনিটে লাগবে।

ডিজুস প্যাকেজ- ডিজুস টু ডিজুস ৬৫ পয়সা। fnf করলে আবার ৭০পয়সার উপরে! আমাদের জানা ঐতিহ্যবাহী fnf সিস্টেমের পুটু মেরে দিয়েছে গ্রামীণফোন। fnf করলে উল্টা আরো বেশি টাকা কেটে নেবে। 12:00AM-8:00AM পর্যন্ত ১টাকা ৩০ পয়সার উপরে টাকা কাটবে। বাকি সময়টা মিনিটে ২টাকার মত। সেসময় কথা না বলে সিমটাকে শোকেসে রেখে দেয়াই বেটার। এই প্যাকেজ নিলে একটা কাজ করা যেতে পারে ।আপনি প্রথমে ডিজুস হন তারপর যার ফোনই হাতের কাছে পাবেন ধরে ডিজুস বানিয়ে দিন। ডিজুস ভাইরাস ছড়িয়ে দিন পুরো এলাকায়। তবে মানুষ আপনাকে ডিজুস পাগলা হিসেবে ডাকা শুরু করলে কতৃপক্ষ দায়ী নয়।

স্মাইল প্যাকেজ-
8am–12pm 30 paisa/10 second

12pm–4pm gp-gp 15 paisa/10 second
gp-প্রতিবেশী- 30 paisa/10 second

4pm–12am 30 paisa/10 second

12am–8am 12 paisa/10 second
gp-প্রতিবেশী- 25 paisa/10 second

কি বুঝলেন? মুখে স্মাইল আসে নাই? বলেন কি!! এত সাধ করে এটার নাম স্মাইল রাখছে আর আপনার স্মাইল না এলে তো সমস্যা। এই প্যাকেজ নিলে কিছুদিনের মাঝেই চিন্তায় মাথার চুল সাদা হবে, চোখে কম দেখবেন, আরও না না শারীরিক সমস্যা দেখা দিতে পারে। জিলাপির প্যাঁচ মার্কা এরকম প্যাকেজ থাকা সত্ত্বেও গ্রামীনফোন ফোন এড বানায় "সোজাসাপ্টা" কলরেট তাদের!!! এডের কথা এলই যখন, বর্তমানে চলা গ্রামীণফোনের এড নিয়ে কিছু বলি। "যারে, উইড়া যা" মর্মস্পর্শী এই গানের সাথে যে এড দেখায় তাতে এক মহিলা ভিডিও কলিং করছে তার ছেলের সাথে। এখনও শহরের মাঝে থ্রিজি ঠিকমত দিতে পারে নাই, গ্রামে নিয়ে গেছে সেটা। এতবড় মিথ্যাচার অথচ কি গর্ব করে এডের শেষে বলে- আম্রার পাঁচ কুটি গ্রাহক, চলো বহুদূর।

স্পন্দন প্যাকেজ- মিনিটে এটা কাটবে ১.৩৫ টাকার মত। মন্দের ভাল। এক সেকেন্ড পালস হিসেবে হিসেবি মানুষদের জন্য স্পেশাল প্যাকেজ দিয়ে রেখেছে জিপি।

নিশ্চিন্ত প্যাকেজ- নিশ্চিন্ত প্যাকেজ আসলেই আপনাকে নিশ্চিন্ত রাখবে যদি মিনিটে মোটামুটি ১টাকা কাটলে গায়ে না লাগে। আমার কাছে এটাকেই গড়ে ভাল কলরেট হিসেবে লাগল।

যে প্যাকেজেই যাই, মোরা বাঁশ খাই। কোথাও বড় বাঁশ, কোথাও ছোট বাঁশ। কিন্তু বাঁশ থাকবেই। তবু গ্রামীণফোন নিয়েই চলতে হয়। সবারমত আমারও ওই এক কারণ -
"এই নম্বরটা সবার কাছে দেয়া।"
৭টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ধর্মের লেবাস নয়, শিশুর নিরাপত্তাই হোক আমাদের প্রথম দায়িত্ব!

লিখেছেন জুল ভার্ন, ২৩ শে অক্টোবর, ২০২৬ রাত ১০:৫১

ধর্মের লেবাস নয়, শিশুর নিরাপত্তাই হোক আমাদের প্রথম দায়িত্ব!

একজন বাবা তাঁর ছয় বছরের কন্যাকে মাদ্রাসায় পাঠিয়েছিলেন দ্বীনি শিক্ষা, নৈতিকতা ও নিরাপদ ভবিষ্যতের আশায়। তিনি কি কখনো কল্পনা করেছিলেন, ধর্মীয় শিক্ষকের... ...বাকিটুকু পড়ুন

সাধারণ মানুষের পিঠ দেয়ালে ঠেকে গেছে

লিখেছেন সৈয়দ কুতুব, ২৩ শে অক্টোবর, ২০২৬ রাত ১১:২৯


যুক্তরাজ্যপ্রবাসী শওকত আলীকে ধন্যবাদ। তিনি একটি ট্যাবু ভেঙে দিয়েছেন। সুনামগঞ্জের দিরাই উপজেলায় জন্মদিন উপলক্ষে একটি বাউল গানের অনুষ্ঠানের আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। এই খবর প্রচার হওয়ার পরপরই... ...বাকিটুকু পড়ুন

গাজীপুর থেকে কক্সবাজার: চার বাইকে ছয় সহকর্মীর ১৪ ঘণ্টার নাইট রাইড অ্যাডভেঞ্চার

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৪ শে অক্টোবর, ২০২৬ সকাল ১০:০২


আমি শাম্মী নূর-এ-আলম রাজু, থাকি সাভার এলাকায়। ভ্রমণের নেশা আর মোটরসাইকেলের প্রতি ভালোবাসা আমার দীর্ঘদিনের। আজ আপনাদের সাথে শেয়ার করব গাজীপুর থেকে কক্সবাজার হয়ে টেকনাফ ও শাহপরীর দ্বীপের দিকে... ...বাকিটুকু পড়ুন

Personal Cancer Vaccine: আশার আলো দেখাচ্ছে

লিখেছেন কলাবাগান১, ২৪ শে অক্টোবর, ২০২৬ সকাল ১০:৩২


আপনি কি কখনও চিন্তা করে দেখেছেন যে ক্যান্সার টিউমারকে কেন শরীর এর রোগ প্রতিরোগ করা ইমিউন সেল (যেমন টি সেল) একেবারে ধ্বংস করতে পারে না!!! যেখানে টি সেল... ...বাকিটুকু পড়ুন

শিশুর নিরাপত্তা কোনো প্রতিষ্ঠানের সুনামের চেয়ে বড়

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৪ শে অক্টোবর, ২০২৬ দুপুর ২:০২



শিশুর নিরাপত্তা কোনো প্রতিষ্ঠানের সুনামের চেয়ে বড়

গতকাল এক বাবার ভিডিও ভাইরাল হয়েছে। অভিযোগ, তাঁর মেয়েকে একটি মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল যৌন নিপীড়ন করেছেন। বাবার প্রতিক্রিয়া সঠিক ছিল... ...বাকিটুকু পড়ুন

×