তাকে অনেক ভালবাসি
০৭ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
হয়ত কোন বৃষ্টির দিনে
জানালার কাচ সরিয়ে
বৃষ্টিকে আবার এক মনে দেখবে সে।
হয়ত বৃষ্টির ঝাপটায়
একটু বেখেয়ালে
অল্প অল্প করে শীতটা আবার গায়ে মাখবে।
সে ভাববে এ কোন সুখ
হয়ত ভাববে মেঘগুলো ঝরছে
শুধু ঝরে পড়ছে
চোখে বিস্তর মায়া নিয়ে দেখবে।
আমি তার বৃষ্টিতে নেই
আমি তার জানালায় নেই
আমি তার কোথাও নেই
যেগুলোতে আমি ছিলাম কিছুদিন আগে।
তবু
তাকে আমি ভালবাসি
অনেক ভালবাসি,
তাকে অনেক ভালবাসি।
আমি অজানায় যাচ্ছি
পথের সাথে হেঁটে
উপরের এক টুকরো মেঘে
তার দেয়া দিনগুলো নিয়ে যাচ্ছি।
সে আছে হাজার পথ দূরে
সে বৃষ্টি দেখছে একমনে।
উপরে
মেঘটা উড়ছে
আমি জানি না
সত্যি জানি না
এ কি নিয়ে যাচ্ছি অজানায়
তবু নিয়ে যাচ্ছি।
না নিয়ে উপায় নেই
তাকে আমি ভালবাসি
অনেক ভালবাসি,
ভালবাসি, তাকে অনেক ভালবাসি।
সর্বশেষ এডিট : ০৭ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
চারাগাছ, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:৪৮

ফাতেহা-ই-ইয়াজদাহম: দাদীর মুষ্টি চালের গন্ধমাখা একটি হারিয়ে যাওয়া শৈশবক্যালেন্ডারে নামটা দেখেছেন হয়তো— ফাতেহা-ই-ইয়াজদাহম।
ছোটবেলায় স্কুলে পড়েছেন যারা, তাদের অনেকের কাছেই নামটা পরিচিত। কারণ, এই নামটার সঙ্গে জড়িয়ে আছে...
...বাকিটুকু পড়ুন
ভূমিকাসকল নবি ও রাসুল প্রতি সালাম ও দুরুদ পর
দাউদের সুরে, মূসার পথে, ঈসার প্রেমের বাণী
মুহাম্মদের মরু পেরিয়ে শুনেছি যুগের ধ্বনি
কৃষ্ণের বাঁশি, বুদ্ধের ধ্যান, সুফির অন্তর সন্ধান
যোগীর তপে, মরমীর গানে খুঁজেছি...
...বাকিটুকু পড়ুন
বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি মূলত চারটি বিষয়ের উপর মানুষের কাছে জনপ্রিয়তা পায়।
প্রথমত, মানুষ মনে করে এ দলটি ক্ষমতায় থাকলে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা পায়। এটা খুবই সত্য যে ১৯৭১ সালে আমাদের...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৩২
মন কথনিকা... হৃদয় নিঃসৃত কথোপকথন
মন কথনিকা- হৃদয়ের একান্ত গোপন কথোপকথন। কিছু কথা থাকে, যা কাউকে বলা যায় না; কিছু অনুভূতি থাকে, যা ভাষায় প্রকাশ করা যায় না। সেগুলো একান্তই নিজের,... ...বাকিটুকু পড়ুন

অত্যন্ত দুঃখ ও ভারাক্রান্ত হৃদয়ে জানানো যাচ্ছে যে, গত প্রায় দুই বছর যাবৎ বিবেক, বুদ্ধি, জ্ঞান, বিচার ও বিবেচনা - এই পাঁচজনকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। একসময় তাঁরা...
...বাকিটুকু পড়ুন