
বাস ধরে গেলাম রাজধানী থেকে ৪০ কিলোমিটার উত্তরে গাজীপুর- ঢাকা ময়মনসিংহ মহসড়কে পাশেই অবস্থিত বাঘের বাজারে। সেখান থেকে আরো তিন কিলোমিটার পশ্চিমে অবস্থিত বঙ্গবন্ধু সাফারি পার্ক।

প্রথমে চোখে পড়ল বঙ্গবন্ধু সাফারি পার্কের দৃষ্টিনন্দন ফটক। সেটি পেরুলেই সারি সারি ফুল গাছ, বাঘ, সিংহ, বাজপাখি, ক্যাঙ্গারু, বিলুপ্ত ডাইনোসরের মাটি বালু ও সিমেন্ট দিয়ে তৈরি বিভিন্ন ভাস্কর্য।

সাফারি পার্ক হচ্ছে বন্য প্রাণীর একপ্রকার অভয়ারণ্য।


পাখির খাঁচার কাছে যেতেই মন আনন্দে ভরে উঠল নানা প্রজাতির রং-বেরঙের দেশি-বিদেশি পাখি দেখে।

সাফারি পার্কের এক হাজার ৩৩৫ একর এলাকায় বন্য পরিবেশে বন্য প্রাণীরা স্বাধীনভাবে বিচরণ করে। (সূত্র উইকিপিডিয়া)


সাফারি পার্কে বিচরণরত বন্য পশুপাখির পানীয় জলের চাহিদা পূরণ করার জন্য আছে আটটি জলধারা ও দুটি কৃত্রিম হ্রদ। (সূত্র উইকিপিডিয়া)



সময় নিয়ে ঘুরে আসুন না এই সুন্দর ও উপভোগ্য জায়গাটি থেকে।


শিশুদের সঙ্গে বড়দেরও ভালো লাগবে এই আয়োজন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


