somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

[রং=#336699]মধুমিতা[/রং], [রং=#][গাঢ়]বড্ড দুঃখ দিলে আজ[/গাঢ়][/রং]

২৬ শে নভেম্বর, ২০০৬ ভোর ৫:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

তোমার ঘরে এ কারা এলো, মধুমিতা?
আগে তো দেখিনি তাদের। আর
এ কী পোশাক তোমার!!!
এ শুধুই ভণিতা নাকি
সত্যিই হয়েছো বারবণিতা?

মধুমিতা বলতো, 'ওর মুখটা আমি একদমই স্ট্যান্ড করতে পারি না- কোথায় যেন ওরাং ওটাংয়ের ছায়া আছে।" একথা মেট্রিকে তৃতীয় হওয়া শুভঙ্করের কানে গেলে সে আত্মহননের পথ বেছে নিয়েছিলো। খুব ভালোবাসতো সে মধুমিতাকে।

সে মধুমিতা সুন্দরী ছিলো তাই অহংকারও কম ছিলো না। সে মধুমিতা ছিলো শংকরের নবীনা উপন্যাসের একটি চরিত্র আর আমার মধুমিতা হলো বাংলাদেশের অন্যতম সিনেমা হল অথবা প্রেক্ষাগৃহ।

Dracula 2000; Investigation of Death নামগুলো দেখে তেমন কিছু মনে না হলেও পোস্টার দেখলে আর কিছুই মনে থাকবে না। মুভ্যি দুটি মধুমিতা সিনেমা হলে চলছে।

বিজয় স্মরণী দিয়ে আজ যাচ্ছিলাম, হঠাৎ চোখ পড়লো পোস্টারগুলি... ভাবলাম হয়তো নেপচুনে চলছে। কিন্তু মনের উপর দিয়ে স্টীম রুলার চালিয়ে দিয়ে নিচে ভেসে উঠলো মধুমিতা। বড্ড অবাক হলুম। স্মৃতিতে ভেসে উঠলো সেই মধুমিতা....

বিশেষ করে নাম আর Sorround Sound System-এর জন্যই মধুমিতায় সিনেমা দেখতে যেতাম। কখনো বিকেল, কখনো বা সন্ধ্যায়; মাঝে মাঝে একেবারে শেষ শো। কতো নির্মল আনন্দ পেয়েছি তোমার ঘরে গিয়ে। আর আজ!

ঘরোয়া রেস্টুরেন্ট। নটরডেম কলেজ। কবি জসিমদ্দদীন রোড.... কতো কিছু যে মনে পড়ছে। গুছিয়ে কিছুই লিখে উঠতে পারবো না। তবে মনে পড়ে তোমার ঘরের খাবার খাইনি কখনো। ঘরোয়াকেই তোমার ব্র্যান্ড অ্যাম্বাসিডার মনে করেছি। সেদিন দেখলাম , ঘরোয়াও বদলে যাচ্ছে। তোমার বদলে যাওয়া রূপ সেদিন দেখিনি। আজ দেখলাম। Dracula 2000; Investigation of Death -এর ভেতর দিয়ে।

হলে গিয়ে শেষ মুভ্যি দেখেছিলাম বলাকা'য়- হাছন রাজা। এরপর আর কোনো হলে গিয়ে মুভ্যি দেখা হয়নি। এতোক্ষণ ধরে এক আসনে বসে থাকার মতো সময় আর পাই না। বড্ড অলস হয়ে গেছি। তাই বলে তুমিও বদলে যাবে।

রিয়াজ, অমি আর আমি- আমাদের মুভ্যি দেখার কথা মনে হলেই তোমার ছবি ফুটে উঠতো মনে। কিন্তু আজ!!!

মধুমিতা, বড্ড দুঃখ দিলে আজ।
সর্বশেষ এডিট : ২৬ শে নভেম্বর, ২০০৬ ভোর ৬:০১
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৫ ই আগস্ট, ২০২৬ সকাল ৭:০১


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।

একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/30393976|প্রথম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

আমরা ইতিহাসের ছিন্নপত্র...

লিখেছেন জুল ভার্ন, ০৫ ই আগস্ট, ২০২৬ সকাল ১০:০৩



আমরা ইতিহাসের ছিন্নপত্র...

২০১০, এক-এগারোর পর থেকে ৩৬ জুলাই পর্যন্ত- যারা জীবনের ঝুঁকি নিয়ে স্বৈরাচারের বিরুদ্ধে রাজপথে দাঁড়িয়েছিল, যারা গুম, নির্যাতন, কারাবাস, মামলা, চাকরি হারানো, পরিবার ভেঙে যাওয়া- সবকিছুর মূল্য দিয়েছে,... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনার আজকের ভার্চুয়াল বক্তব্য: উপস্থাপনা, নেতৃত্বের অভিজ্ঞতা ও জন-প্রতিক্রিয়া

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৫ ই আগস্ট, ২০২৬ রাত ৮:৪৫


শেখ হাসিনার আজকের ভার্চুয়াল বক্তব্য: উপস্থাপনা, নেতৃত্বের অভিজ্ঞতা ও জন-প্রতিক্রিয়া

সম্প্রতি ভারতের নয়াদিল্লিভিত্তিক The Foreign Correspondents' Club of South Asia আয়োজিত একটি বিশেষ ভার্চুয়াল অনুষ্ঠানে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও... ...বাকিটুকু পড়ুন

আমার জীবনে দেখা শ্রেষ্ঠ তিনটি পলায়ন দৃশ্যঃ-

লিখেছেন জুল ভার্ন, ০৫ ই আগস্ট, ২০২৬ রাত ৯:০৩

আমার জীবনে দেখা শ্রেষ্ঠ তিনটি পলায়ন দৃশ্যঃ-



(১) ৫ আগস্ট ২০২৪, সেনা তত্বাবধানে শেখ হাসিনার চপ্পল পড়ে দৌড়ে হেলিকপ্টার যোগে পলায়ন দৃশ্য
"১২০৪ সালে তুর্কি সেনাপতি ইখতিয়ার উদ্দিন মুহাম্মদ... ...বাকিটুকু পড়ুন

জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীর ভাবনা

লিখেছেন ইফতেখার ভূইয়া, ০৫ ই আগস্ট, ২০২৬ রাত ১০:৫৭


আজ দেশজুড়ে জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী পালিত হচ্ছে। ২৪ -এর জুলাই গণ-অভ্যুত্থানের বিভ্ন্নি সময়ে বহু নিরীহ প্রাণ অকালে ঝরেছে। আবু সাঈদ, মুগ্ধ ছাড়াও নাম জানা-অজানা হাজারো ব্যাক্তি তাদের প্রাণ হারিয়েছেন।... ...বাকিটুকু পড়ুন

×