ঈশ্বরের কাছাকাছি।
নারী প্রভুত্ব আমার মজ্জাগত।
তুমি দুর্বল,
পদতলে আমার স্বর্গসুখ তোমার;
তুমি উর্বর হও আমার কর্ষণে,
আমার গমন তোমার অভ্যন্তরে
জীবন তোমার সার্থক করে।
নারী, তুমি আমায় আলো দেখিয়েছো পৃথিবীর,
তোমার গর্ভের নিরাপদ আশ্রয়ে কেটেছে আমার ভ্রুণদশা,
তোমার স্তন-সুধা আমার শৈশবের একমাত্র জীবিকা।
তোমার স্নেহের ছোঁয়া মূলধন আমার নিষ্ঠুর এই পৃথ্বে বেঁচে থাকার।
কিন্তু হায়! বারে বারে, যুগে যুগে
আমি ভুলে যাই তোমার মাতৃত্বের অবদান।
অবোধ পুরুষ আমি-
মুদ্রার অপিঠটাকে দেখিনা
দেখতে গেলেও যুগযুগান্তরের বিশ্বাসের শিকড়টাকে
উপড়ে ফেলতে পারিনা...
নারী, আমি পুরুষ-
তোমাকে বোঝার বোধহীন এক নির্বোধ।
সর্বশেষ এডিট : ২২ শে জুন, ২০০৭ দুপুর ১:৫৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



