খালেদা জিয়াকে একটা বাড়ি কিনে দিতাম
১৪ ই নভেম্বর, ২০১০ রাত ২:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
মানব মন খুবই বিচিত্র!! আজ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অঝোর কান্না আমাকে পুরো নস্টালজিক করে দিল । খুব শৈশবে বড় ভাইয়ের হাত ধরে কদমতলীর মেলায় গিয়েছিলাম। বৈশাখী মেলায় । সেই মেলায় গিয়ে আমার উচ্ছ্বাস দেখে কে? জীবনে প্রথম নাগরদোলায় চড়া, চড়ার পরে ভয়ে কেঁদে ওঠা কত মুধুর অভিজ্ঞতা। সেই মুধুর অভিজ্ঞতা তিক্ত হলো ফেরার সময়। ফেরার পথে আমার পচ্ছন্দ হলো একটা টমটম গাড়ী । সুতো ধরে টেনে নিয়ে গেলে যে গাড়িটা আওয়াজ করে চলে । আমার বড় ভাই সে গাড়ি কিনে দিলো না , তার কাছে টাকা ছিল না ।
কিন্তু আমার মন খারাপ হয়ে গেল আমি হাউমাউ করে কাদঁতে শুরু করলাম, ভাইয়া আমার কান্নাকাটি দেখে মেলা থেকে টেনে হেঁচড়ে আমাকে বাড়ি নিয়ে এলো। মেলা থেকে বাড়ি ফিরেও আমার কান্না । ভাইয়ার ওপর আমার প্রচণ্ড রাগ হচ্ছিল। আমার মনেহয় ক্ষমতা থাকলে সেদিন আমিও সব পত্রিকা-চ্যানেল ডেকে একটা প্রেস ব্রিফিং করতাম ভাইয়ার বিরুদ্ধে। [তবে এটা ঠিক হরতাল দিতাম না

]
আজ এতোদিন পর মনে পড়ল সেই শৈশবের কান্নার কথা । আজ বুঝি ভাইয়ার তখন সামর্থ্য থাকলে মেলা থেকে আমার গাড়ি কিনে দিতো , ওমন কান্না দেখলে যে কারোই মন খারাপ হবার কথা । আজ আমার মনে হলো আমার সামর্থ্য থাকলে খালেদা জিয়াকে একটা বাড়ি কিনে দিতাম। খালেদা জিয়ার কান্না দেখে বুঝি কোন পাওয়ার বাসনা পুরণ না হলে কেমন লাগে!! এই মহিলাকে আরেকবার কাদঁতে দেখেছিলাম ওনার সন্তানদের জন্য। ব্যক্তিগত সন্তান-সম্পত্তির জন্য মহিলার ব্যাপক মায়া।
সর্বশেষ এডিট : ১৪ ই নভেম্বর, ২০১০ রাত ৩:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলাদেশে এখন সবচেয়ে সহজলভ্য জিনিস হলো বিশ্লেষণ। চাল, ডাল কিংবা তেলের দাম নিয়ে যতই হাহাকার থাকুক, ভূরাজনীতি নিয়ে জ্ঞানের কোনো অভাব নেই। চায়ের দোকানে বসে যিনি নিজের বাসার গ্যাস...
...বাকিটুকু পড়ুন
কিছুই ভাল্লাগে না আজ
মানুষের মুখে মানুষেরই রক্তের গন্ধ লেগে আছে
শিশুর কান্না আকাশ ছুঁয়েও
কোনো ক্ষমতার প্রাসাদের জানালা কাঁপে না।
বাংলাদেশ জেগে থাকে
গ্যাসের অপ্রতুলতা, দ্রব্যমূল্যের দীর্ঘশ্বাস,
বেকার যুবকের অনিদ্রা,
আর প্রতিদিনের অগণিত অসমাপ্ত প্রতিশ্রুতির পাশে।
সংবাদপত্র...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ০২ রা আগস্ট, ২০২৬ সকাল ১০:৩৬

ফেসবুক মেমোরিঃ
৩২ জুলাই এই পোস্ট লিখেছিলাম.....
"জাগো বাহে কোনঠে সবাই"....
ভালো থাকার চেষ্টা সবসময় করি, বেঁচে থাকার উপাদান খুঁজে নিতে চেষ্টা করি- পুঞ্জিভূত ক্ষোভ আর কিছু করতে না পারার আফসোস...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজসোহান, ০২ রা আগস্ট, ২০২৬ সকাল ১১:০২

১৯৭০ সালের ১২ নভেম্বর রাতে পৃথিবীর ইতিহাসে রেকর্ড হওয়া সবচেয়ে প্রাণঘাতী ঘূর্ণিঝড় আঘাত হানে। ভোলা সাইক্লোন। দশ মিটার উঁচু জলোচ্ছ্বাস উঠে আসে ব-দ্বীপের নিচু চরে। মৃতের সংখ্যা তিন থেকে পাঁচ...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
মৌন পাঠক, ০২ রা আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫৭
আপনি যদি ঢাকায় থাকেন, তবে কোনো এক বিকেল কিংবা সন্ধ্যায় চলে যান সদরঘাটে। সেখান থেকে উলানিয়াগামী কোনো একটি লঞ্চে উঠে পড়ুন। লঞ্চের ম্যানেজারের সঙ্গে কথা বলে এক পাশের একটি কেবিন... ...বাকিটুকু পড়ুন