somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সুচিত্রা সেনের মহাপ্রয়াণ, ঘুম দিবস ও অন্যান্য

১৭ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১৭ জানুয়ারি ২০১৪ শুক্রবার রাত্র ১১:৫৯ ময়ূর ভিলা মোহাম্মদপুর ঢাকা-১২০৭

প্রিয় মৃন্ময়ী,

ঘুমের জন্য আমার বন্ধুমহলে ইতোমধ্যে বেশ বিখ্যাত/কুখ্যাত হয়ে উঠেছি। দিনের একটি বিশাল সময় ঘুমিয়ে কাটাই। তারই ধারাবাহিকতায় আজ আমি 'ঘুম দিবস' উদযাপন করেছি। সমস্ত দিন ঘুমিয়েছি। গতকাল রাত্রে ৩টার দিকে ঘুমিয়েছি। আজ সকালে ঘুম ভাঙলেও বিছানা ছাড়িনি। পত্রিকা পড়তে-পড়তে ঘুমিয়ে পড়েছি। দুপুরে একবার উঠে ভাত খেয়ে আবার ঘুমিয়েছি। সন্ধ্যায় বিছানা ছেড়ে গোসল করে আল্লাহ করিম মার্কেটের সামনে ফারিয়ার সাথে দেখা করে একত্রে নিউমার্কেট গেলাম। অর্ণবের জন্য দুজোড়া চশমা বানাতে দিলাম। তারপর নীলক্ষেতের বিপুল ভাইর দোকান থেকে ইয়র্ক ইউনিভার্সিটির ফল ২০১৪-এর অফার লেটারটি স্ক্যান করালাম। পরে ফারিয়াকে সীমান্ত স্কয়ারে (রাইফেল্স স্কয়ার) নামিয়ে ধানমন্ডির একটি রেস্টুরেন্টে (নামটি ভুলে গেছি; ধানমন্ডি আওয়ামী লীগ অফিসের পাশে) চিকেন-ফেঞ্চ ফ্রাই-ড্রিঙ্কস খেয়ে আবার দেখা করলাম ফারিয়া-শাওন-মনিরের সাথে রবীন্দ্র সরোবরে। সেখানে আড্ডা দিয়ে যে-যার বাসায় চলে গেলাম।

২. চিরবিদায় মহানায়িকা সুচিত্রা সেন

আজ বাংলাদেশ সময় সকাল সাড়ে আটটার দিকে সুচিত্রা সেনের চির বিদায় ঘটে। সংসারের অন্তরাল থেকে অনন্ত অন্তরালে চলে গেলেন ভীষণ জনপ্রিয় এই নায়িকা। উত্তমকে বলা হয় বাংলার মহানায়ক, সুচিত্রাকে মহানায়িকা। বাংলা চলচ্চিত্রাঙ্গনে সবচেয়ে জনপ্রিয় রোমান্টিক জুটি উত্তম-সুচিত্রা। বস্তুত ১৯৭৮ সালের পর থেকেই সুচিত্রা লোকচক্ষুর অন্তরালে চলে যান। তৎপরবর্তীতে মাত্র দুবার তিনি বেরিয়েছিলেন জনসম্মুক্ষে। একবার উত্তমের মৃত্যুতে, আরেকবার ১৯৮৯ সালে। সুচিত্রা সেন ২০০৫ সালে ভারতের সর্বোচ্চ চলচ্চিত্র পুরস্কার 'দাদাসাহেব ফালকে' প্রত্যাখ্যান করেন কেবল দিল্লীতে গিয়ে পুরস্কার গ্রহণ করতে হবে বিধায়। শুধু পরিবারের মানুষ ছাড়া বাইরের যারাই তাঁর ফ্ল্যাটে যেতেন, তারাও দেখা পাননি সুচিত্রা সেনের। ৮২ বছর বয়সে মৃত্যু বরণ করেও রমা চৌধুরী জনমানসে চিরযৌবনা সুচিত্রা সেন হিশেবেই বেচেঁ থাকবেন। তবে আমি নিশ্চিত কোনো একদিন সুচিত্রার বৃদ্ধ বয়সের ছবি প্রকাশ পাবে।

সুচিত্রা সেনের পরিণত মৃত্যুতে বিভিন্ন মানুষ প্রতিক্রিয়া দেখিয়েছেন। তাঁর মধ্যে ফারুক ওয়াসিফের প্রতিক্রিয়া সবচেয়ে ভালো লেগেছে। নিম্নে তুলে রাখলাম-

"পাবলিক লাইফের বাংলা যে 'লোকচক্ষু' সেটা সুচিত্রা সেন থেকে শিখলাম।

লোকচক্ষে যিনি সুচিত্রা, মনশ্চক্ষে তিনি কি রমা? রমা কেবল ডাকনাম না, রমা তার আরেকটা ‌'আমি'। সুচিত্রাকে বাঁচাতে রমা লোকজীবন ত্যাগ করেছিল অনেক আগেই। ভীড়ঘর্ষণে দিনে দিনে ধার হারানো দেখার চাইতে নিজেকে সুচিত্রার ছবি করে ফেলার পেছনে কী চিন্তা ছিল রমা সেনের? নিজের মোহনীয় ইমেজ অক্ষয় করা বা না থেকেও থাকা, অনুপস্থিতের হাজিরানা?

নাকি, রমা সুচিত্রার ইমেজের কাছে পরাজিত হয়ে আত্মগোপন করেছিলেন? রমা বুড়ি হয়, সুচিত্রার বয়স তাই আর বাড়ে না। যে মুখ ভক্তরা দেখতে চান না, নিজের সেই সত্যিকার মুখকে ঘৃণা করা শুরু করেছিলেন?

সুচিত্রার মৃত্যুতে আমার কেন যেন রমার জন্যই শোক হচ্ছে।

যাই বলি, রমার এই 'অ্যাকশন' সুচিত্রাকে মরণোত্তর ভিজিবিলিটি দিয়েছে। আর কে না জানে, ভিজিবিলিটিই আজকাল জীবনের সতীন। রমা আমৃত্যু সুচিত্রাকে ঈর্ষাই করতেন মনে হয়। যেমন ঈর্ষা করে এ যুগের বারবি প্রগতির নায়িকারা।

লোকচক্ষে সুচিত্রাই জীবিত ছিলেন এবং আছেন। যিনি মারা গেছেন তিনি রমা সেন। তাকে আমরা কখনো দেখিনি, কখনো চিনিওনি।

পুনশ্চ:
সুচিত্রার আবেদন হৃদয়ে। সেই আবেদন জাগে চোখের চাহনিতে, গ্রীবার গর্বিত বাঁকে, ঠোঁটের অহংকারি ঠাটে। সুচিত্রাকে দেখে ধরতে ইচ্ছা করে না, ছানতে ইচ্ছা করে না, ভালবাসার বন্দনায় ভরিয়ে দিতে ইচ্ছা করে। আজকের বারবিদের ধরতে-ছানতে ইচ্ছা করে। সুচিত্রা বলে আমাকে দেখ, অনুভব করো, গভীর হও। সুচিত্রার যৌনাবেদন তার চোখে, বলিউডি নায়িকাদের আবেদন দেহে। তাই কারিনারা বলে, আমাকে ধরো উপভোগ করো; তা পারবে না বলে ছটফট করো। দুই মডার্নিটি কত আলাদা। সুচিত্রা যৌনাবেদনময়ী, ক্যাটরিনা ইরটিক। সুচিত্রা এ যুগের প্রাচ্যের যৌনতার শিল্পিত অবদমিত ভাব (art of love), ক্যাটরিনা-অ্যাঞ্জেলিনারা ফুকো কথিত scientia sexualis বা art of pleasure এর প্রতীক। প্রেমের ইমাজিনেশন ইরটিসিজমের কাছে হেরে গেলেও সুচিত্রা হারেননি। তিনি এখনো অনেক পুরুষ এবং অনেক নারীর কল্পদেবী।"
সর্বশেষ এডিট : ২০ শে নভেম্বর, ২০১৪ দুপুর ২:৪০
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

লিখেছেন নাহল তরকারি, ০৮ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৬



বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

পৃথিবীতে একসময় একটি দেশ ছিল, যেখানে রাজতন্ত্র প্রচলিত ছিল। রাজাই ছিলেন রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধান এবং রাষ্ট্রের সর্বময় ক্ষমতার অধিকারী। রাজার কথাই ছিল আইন, তাঁর... ...বাকিটুকু পড়ুন

পুরানো সেই দিনের কথা ....

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৭


নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

জেমস টালারিকো - আমাদের সময়ের মহাত্মা গান্ধীর প্রতিচ্ছবি!

লিখেছেন শ্রাবণধারা, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:৪১


ইসরায়েলি বাহিনী যখন গাজায় স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছিল, তখন নেতানিয়াহু তার বাহিনীকে গণহত্যায় উদ্বুদ্ধ করতে বাইবেলের এই লাইনগুলো পড়ে শোনান: "এখন যাও, আমালেককে আক্রমণ করো এবং তাদের যা কিছু... ...বাকিটুকু পড়ুন

=জীবন কেমন যেন হয়ে গেল সহসা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪

আগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

গল্প - অভাগীর সুর ব্যাঞ্জনা – পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৫


যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক অভাগীর সুর – পর্ব ১
প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু... ...বাকিটুকু পড়ুন

×