somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বউ পাগলা

২০ শে মে, ২০১৫ রাত ১০:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দীপালি , ২ দিন ধরে প্রচন্ড জ্বরে ভূগছি অথচ আজ তুমি পাশে নেই। তোমার মত করে কেউ রুমাল ভিজিয়ে আমার মাথায় হাত রাখে না , শুকনো রুমাল পাল্টানোর জন্য আমার পাশে বসে কেউ আর রাত জাগে না, আমার সেবা করতে করতে তুমি যে নিজেই রোগী হয়ে যেতে তা নিয়ে বাসার সবাই ঠাট্টা করত আজ আর কেউ এমন করে না। সবাই নিশ্চুপ আর যেন নির্বাক। তোমার কি মনে পড়ে ?? একবার আমার খুব জ্বর হয়েছিল তখন তুমি তোমাদের বাড়িতে ছিলে , তুমি আসার পর যখন মাথায় হাত বুলিয়ে দিলে তখন্‌ই যেন আমার জ্বর সেরে গেল। এর পর থেকে সবাই আমাকে 'বউ পাগল ' ডাকত , আর তোমাকে বলেছিলাম সেদিন তুমি যদি আমার পাশে থাকো তাহলে আমি সারাজীবন জ্বরে ভূগতে রাজি। তোমার হাতের স্পর্শে কি মায়াবী যাদু ছিল যার ভয়ে জ্বর পালাত।

আজ জ্বর আছে কিন্তু তুমি নেই , আমি তো এমন চাইনি। আমি তো তোমাকেও চেয়েছিলাম জ্বরকেও চেয়েছিলাম। আমি সারাজীবন তোমার রোগী হতে চেয়েছিলাম , কিন্তু সে আশা কি পূরণ হল !!! বিছানার একপাশ এখনো ঠিক আগের মতই সাজানো রয়েছে , প্রতিদিন ঘুমানোর আগে তোমার বালিশটা ঠিক করে আর মশারীটা টাঙ্গিয়ে রাখি , যাতে সারাদিনের মত আর গাধীর খাটুনি খটতে না হয়। কিন্তু তুমি আর আসোও না , আর মাথায় হাত্‌ও বুলিয়ে দেওনা। খুব সাহসি হয়ে গেছো না , এখন কি আর তেলাপোকা ভয় পাও না ?? আমি যে অসুস্থ সে খবর কি তুমি পাওনা নাকি নিরবে ঘুমিয়ে আছো ?? এ কেমন লুকোচুরি খেললে আমার সাথে যেখানে হাজার খুঁজেও তোমাকে আর পাইনা। তুমি আমাকে মিথ্যে বলেছিলে যে আমাকে ছেড়ে কখনো কোথাও চলে যাবে না , তুমি তোমার কথা রাখো নি। কথা ছিল বাঁচলে দুজন একসাথে বাঁচব আর মরলে একসাথে।
তুমি বলেছিলে , সীমান্ত তোমার শেষ ইচ্ছা কি ?? আমি বলেছিলাম যে আমি প্রিয় মানুষগুলার আগে মরতে চাই , যাতে প্রিয় মানুষ হারানোর বেদনা থেকে মুক্তি পাই। সেই বেদনাই আজ ঘিরে ফেলেছে , তুমি তো জানতে আমার ইচ্ছাটা কি ছিল , তবুও তুমি আমাকে ছেড়ে চলে গেলে !?
সবাই তোমাকে দেখতে না পেলেও আমি আজ্‌ও তোমাকে দেখতে পাই , তুমি মিশে আছো আমার অস্তিত্বে। জানো দীপালি ?? এখনো সকাল বেলা আমি ২ কাপ চা বানাই , কখন তুমি এসে বলবে এই আমাকে রেখে একা একা চা খাচ্ছো , রাক্ষস কোথাকার !! যাতে তোমার কাছে লজ্জা না পাই।

চায়ের কাপটা পূর্ণ্‌ই থাকে খালি আর হয় না। চায়ের কাপটা তোমার কোমল ঠ।টের স্পর্শের অপেক্ষায় থাকে কিন্তু সেই অপেক্ষার শেষ হয় না , যেন অনন্তকাল অপেক্ষায় থাকবে। সেদিন মা চায়ের কাপটা তুলে রাখতে চেয়েছিল , আমি না করে দেই আর বলি হঠাৎ যদি দীপালি আসে তখন আমি লজ্জা পাবো। তখন মা বউ পা.... বলতে চেয়েছিলেন কিন্তু কেন যে থমকে গেলেন , নিশ্চুপ হয়ে গেলেন।
তুমি নেই বলে আজ জ্বরটা সুযোগ পেয়ে গেছে আর সারতে চায় না..... তুমি তাড়াতাড়ি চলে এসো , না হলে তোমার কাছে আমাকে নিয়ে যাও।
সর্বশেষ এডিট : ২১ শে মে, ২০১৫ সকাল ১০:৩১
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাংলাদেশ কি অন্যের যুদ্ধ লড়বে, নাকি নিজের দেশকে আগে রক্ষা করবে?

লিখেছেন রাবব১৯৭১, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:২৯

বাংলাদেশ কি অন্যের যুদ্ধ লড়বে, নাকি নিজের দেশকে আগে রক্ষা করবে?
============================================
সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের মধ্যে যে নতুন যৌথ প্রতিরক্ষা চুক্তি হয়েছে, সেখানে বাংলাদেশকে যুক্ত করার আলোচনা চলছে। বাংলাদেশের পক্ষ... ...বাকিটুকু পড়ুন

।। রাশিয়ার মতো বাংলাদেশে হামলা করুক ভারত।।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:১২


আমি আজ পর্যন্ত আম্লিগে কোন ভালোমানুষ খুঁজে পাইনি। আম্লিগ মানেই ইয়ের বাচ্চা। আম্লিগ মননে মগজে ধর্ষক, লুন্ঠনকারী, দেশদ্রোহী ও পাচারকারী। এদের মাঝে কোন কালেই কোন ভালোমানুষ ছিলোনা বর্তমানেও নেই... ...বাকিটুকু পড়ুন

ইয়ামানাকা ফ্যাক্টরস

লিখেছেন কলাবাগান১, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ১০:৫৭


ছবিতে যাকে দেখছেন উনার নাম প্রফেসর ইমানাকা। উনাকে সারা বিশ্ব মনে রাখবে উনার যুগান্তরী আবিস্কার এর জন্য। তার আবিস্কার যেভাবে সবার জীবনকে বদলে দিবে এবং দিচ্ছে সেটা জানানোর জন্যই... ...বাকিটুকু পড়ুন

নতুন ভোরের গান

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে আগস্ট, ২০২৬ ভোর ৬:৪৭


নতুন ভোরের গান



কষ্টের দিন পেরিয়ে এবার
আসবে আলোর গান,
নতুন দিনের নতুন সুরে
জাগবে সবুজ প্রাণ।

নষ্ট স্মৃতির আড়ষ্টতা
ঝরিয়ে দেবো অনেক দূরে,
নিজের মনেই ভালোবাসার
নূপুর বাজবে সুরে সুরে।



ভ্রষ্ট পথের আঁধার কেটে
ভোর... ...বাকিটুকু পড়ুন

ব্লগে চার বছর একদিন হয়ে গেল । কি আশ্চর্য!

লিখেছেন সামরিন হক, ৩১ শে আগস্ট, ২০২৬ ভোর ৬:৪৭

অবজ্ঞা

তোমার বিশেষ ঘৃণা দ্বারা আক্রান্ত আমি
চারপাশ ঘিরে ফেলেছে ঘৃণারা আমাকে
আস্তে আস্তে গ্রাস করে নিচ্ছে আমাকে তোমার ঘৃণা
আমার কথা শোন
আমি কখনই মনুষ্যত্বের সীমা পার করিনি
কিন্তু তোমার ঘৃণায়... ...বাকিটুকু পড়ুন

×