পৃথিবীতে একমাত্র বাঙ্গালীর ই আছে নিজের মায়ের ভাষায় কথা বলার অধিকার আদায়ের আন্দোলন ও জীবন আত্মদানের ইতিহাস। সে হিসেবে ২১ ফেব্রুয়ারী বাঙ্গালীর এক দিকে যেমন শোকের, তেমনি আবার বিশাল কিছু পাবার সুখের। শহীদ দিবস এখন জাতিসংঘের স্বীকৃত আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হয় সারা বিশ্বে। পৃথিবীর বহু স্থানে ভাষা শহীদদের সম্মান জানানোর জন্যে শহীদ মিনার তৈরী হয়েছে এবং হচ্ছে। সেসব স্থানে শহীদ মিনার তৈরী হচ্ছে স্বত:স্ফুর্তভাবে। সে হিসেবে বাংলাদেশে যেন অনেক অলসতা ও অনিচ্ছা পরিলক্ষিত হচ্ছে। বাংলাদেশের নতুন প্রজম্মের প্রতিটি শিক্ষার্থীর মাঝে ভাষা আন্দোলন ও শহীদদের প্রতি সম্মান দেখানোর শিক্ষাটা রপ্ত করার শিক্ষা দেয়া আমাদের একান্ত দায়িত্ব। আর সে জন্য প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনার নির্মান সরকার, প্রতিষ্ঠান প্রধান ও পরিচালনা কমিটির সদস্যদের একান্ত ইচ্ছাই যথেষ্ঠ। এক একটি শহীদ মিনার নির্মানে আর কত টাকাই বা করচ হয় ? তবে খরচের হিসাবের আগে হিসেব করা উচিত সংশ্লিষ্টদের সদিচ্ছা কতটুকু আছে।
বি:দ্র: ২০১০ সালে আইনজীবী মনজিল মোরসেদ এর ” আমাদের ভবিষ্যৎ প্রজম্মের মাঝে ২১-এর চেতনা ধরে রাখতে স্কুল জীবন থেকে এর সঙ্গে শিক্ষার্থীদের পরিচয় ঘটানোর লক্ষ্যে দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে কেন একটি করে শহীদ মিনার নির্মান করা হবেনা” - রিটের উপর মাহামান্য হাইকোর্ট রায় দিয়েছিলেন - ”বিশ্ববিদ্যালয়সহ দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনার নির্মাণ করতে হবে”।
কিন্তু সে রায় আজও উপেক্ষিত। দেশের অনেক শিক্ষা প্রতিষ্ঠানে এখনও কলাগাছ আর ইট সাজিয়ে শহীদ মিনার তৈরী করে ২১ ফেব্রুয়ারী পালন করতে দেখা যায়।
এক দফা এক দাবী : দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে আগামী ২১ ফেব্রুয়ারী আসার পূর্বেই শহীদ মিনার নির্মাণ করা হোক।
আলোচিত ব্লগ
বৃষ্টি দিনের গল্প!

টিভি বা পত্রপত্রিকায় আবহাওয়া'র খবর নিয়ে নিউজ হয়-
দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাস... ...বাকিটুকু পড়ুন
ইন দ্যা শ্যাডোস অব ইল্যুশন

রাজধানীর নিঝুম আবাসিক এলাকার তিনতলা ফ্ল্যাটের শোবার ঘরটি তখন ক্রাইম সিন টেপে ঘেরা। ধুলো জমে থাকা এয়ার কন্ডিশনারের শব্দের মাঝে বাতাসে ভেসে বেড়াচ্ছে রক্তের হালকা সোঁদা গন্ধ।
পিবিআই ইনভেস্টিগেশন... ...বাকিটুকু পড়ুন
‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
গুমের অপরাধের জন্য সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড এবং অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। এছাড়া ভুক্তভোগীকে... ...বাকিটুকু পড়ুন
মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে
একসময় কোনো প্রশ্নের উত্তর জানতে হলে মানুষকে ভাবতে হতো। বই খুলতে হতো, লাইব্রেরিতে যেতে হতো, কারও সঙ্গে আলোচনা করতে হতো, ভুল... ...বাকিটুকু পড়ুন
মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৪

বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/3039397|১ম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।