বর্তমানে সরকারী কর্মকর্তা-কর্মচারীদের সুযোগ সুবিধা তথা বেতন ভাতাদি বা জাতীয় বেতন স্কেল নিয়ে আলোচনা পর্যালোচনা করার সময় হয়েছে। বিভিন্ন মন্ত্রনালয় বা বিভাগ তাদের জন্য আলাদা আলাদা বেতন কাঠামো বাস্তবায়নের জন্য আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছে। বিচার বিভাগের জন্য আলাদা বেতন কাঠামো কার্যকর ও করা হয়েছে। সম্প্রতি বাংলাদেশ ব্যাংকসহ রাষ্ট্রায়াত্ত চার ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের জন্য ও আলাদা বেতন কাঠামো সুপারিশ করা হয়েছে। সবারই বেতন কাঠামো তথা বেতন স্কেল মানসম্মত এবং যুগোপযোগী করা হয়েছে। ব্যাংকে বর্তমান স্কেলে ১৯ টি গ্রেড বিদ্যমান আছে। সুপারিশকৃত কাঠামোতে ১১ টি গ্রেডের জন্য সুপারিশ করা হয়েছে। সকল বিভাগ বা মন্ত্রণালয়ের জন্য আলাদা আলাদা বেতন কাঠামো দেয়া না গেলেও বর্তমানে বেতন কাঠামো সংস্কার ও সমণ¦য় করা একান্ত আবশ্যক হয়ে পড়েছে। অন্যান্য সরকারী চাকরীজীবিদের মধ্যে ক্রমান্বয়ে বিয়যটি ক্ষোভে পরিণত হচ্ছে। বর্তমান বেতন কাঠামোতে ২০ টি গ্রেড বিদ্যমান। বেতন কাঠামোর ২০ গ্রেড থেকে ১১ গ্রেড পর্যন্ত ধাপসমূহ অতি অমানবিয় ও আপত্তিজনক। গ্রেডের ধাপসমূহ যথাক্রমে ৪১০০ - ৪২৫০ - ৪৪০০ - ৪৫০০ - ৪৭০০ - ৪৯০০ - ৫২০০ - ৫৫০০ - ৫৯০০ - ৬৪০০ টাকা। যার ফলে একজন ২০ তম গ্রেডের কর্মচারী ৮ বছর পর টাইম স্কেল পেয়ে ১৯ তম গ্রেডে উন্নিত হওয়ায় তার স্কেলে ১৫০ টাকা, আরও ৫ বছর পর ২য় টাইম স্কেল পেয়ে ১৮ তম গ্রেডে উন্নিত হওয়ায় তার স্কেলে আর মাত্র ১৫০ টাকা, এরপর আরও ৩ বছর পরে ৩য় টাইম স্কেল পেয়ে ১৭ তম গ্রেডে উন্নিত হওয়ায় তার স্কেলে আর মাত্র ১৫০ টাকা অর্থাৎ জীবনের ৩ টি টাইম স্কেল পেয়ে তার স্কেলে ১৫০ + ১৫০ + ১৫০ = ৪৫০ টাকা যোগ হচ্ছে। অথচ ১০ম গ্রেড থেকে এই বৃদ্ধিটা হচ্ছে ৩০০০ + ১০০০ + ৩০০০ = ৭০০০ টাকা বা তার ও বেশী। সুতরাং বৃহত্তর স্বার্থে বর্তমান বেতন স্কেল কাঠামোয় সংস্কার পূর্বক সমণ¦য় করা আবশ্যক। সে কাঠামোয় ২০ টি গ্রেডকে সমণ¦য় করে ১১/১২ টি গ্রেডে রূপান্তর করা যেতে পারে। ১, ২ , ৩, ১০, ১১, ১২ নম্বর গ্রেডকে ঠিক রেখে ৪ ও ৫ নম্বর গ্রেডকে ১টি, ৬ ও ৭ নম্বর গ্রেডকে ১টি, ৮ ও ৯ নম্বর গ্রেডকে ১টি, ১৩ ও ১৪ নম্বর গ্রেডকে ১টি, ১৫, ১৬ ও ১৭ নম্বর গ্রেডকে ১টি এবং ১৮, ১৯ ও ২০ নম্বর গ্রেডকে ১টি গ্রেডে একীভূত করে জাতীয় স্কেলকে এভাবে ১২ টি গ্রেডে রূপান্তর করে দীর্ঘ দিনের বেতন বৈষম্য দূর করা সম্ভব। তবে যেসব গ্রেডকে একটি গ্রেডে একীভূত করা হবে সে ক্ষেত্রে বিদ্যমান ন্যূনতম স্কেল থেকে যারা উচ্চতর স্কেলে বেতন পান, সেসব প্রতি উচ্চতর স্কেলের বিপরীতে একটি করে ইনক্রিমেন্ট দেয়া যেতে পারে। বর্তমানে স্থায়ী পে কমিশন গঠন করার পাশাপাশি বেতন বৈষম্য দূর করনের লক্ষ্যে একটি কমিটি গঠনের প্রক্রিয়া চলমান। এমতাবস্থায় উক্ত কমিশন ও কমিটি বিষয়টি গুরুত্ব সহকারে পর্যবেক্ষন পূর্বক নতুন বেতন স্কেল এর জন্য সুপারিশ করবেন বলে দেশবাসী আশাবাদী।
”জাতীয় বেতনস্কেল কাঠামো সমণ্বয় করা হবে কি ?”
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
বৃষ্টি দিনের গল্প!

টিভি বা পত্রপত্রিকায় আবহাওয়া'র খবর নিয়ে নিউজ হয়-
দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাস... ...বাকিটুকু পড়ুন
ইন দ্যা শ্যাডোস অব ইল্যুশন

রাজধানীর নিঝুম আবাসিক এলাকার তিনতলা ফ্ল্যাটের শোবার ঘরটি তখন ক্রাইম সিন টেপে ঘেরা। ধুলো জমে থাকা এয়ার কন্ডিশনারের শব্দের মাঝে বাতাসে ভেসে বেড়াচ্ছে রক্তের হালকা সোঁদা গন্ধ।
পিবিআই ইনভেস্টিগেশন... ...বাকিটুকু পড়ুন
‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
গুমের অপরাধের জন্য সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড এবং অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। এছাড়া ভুক্তভোগীকে... ...বাকিটুকু পড়ুন
মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে
একসময় কোনো প্রশ্নের উত্তর জানতে হলে মানুষকে ভাবতে হতো। বই খুলতে হতো, লাইব্রেরিতে যেতে হতো, কারও সঙ্গে আলোচনা করতে হতো, ভুল... ...বাকিটুকু পড়ুন
মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৪

বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/3039397|১ম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।