স্মৃতির ভেলা
০৬ ই এপ্রিল, ২০১৫ রাত ১১:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
**ইহা কৈশরের ছেলেমানুষি কাব্য, নিজ দায়িত্বে পড়বেন মহামান্য কবিগন।
হারিয়ে যাওয়া বন্ধুরা সব
কোথায় কেবা আজ
একটু ফিরে আয়না তোরা
সাজবো রঙীন সাজ।
সবাই মিলে কাটবো সাঁতার
ভরা গাঙের জলে
ভালো কিম্বা মন্দ কথা
বলুক যে যা বলে।
হা ডু ডু আর কানামাছি
খেলবো সবাই মিলে
খেলা শেষে করবো গোসল
সেই সে বিশাল ঝিলে।
দস্যিপনায় মেতে খাবো
আম জাম সব ফল
সব খাওয়া শেষ হলে পরে
খাবো ডাবের জল।
দলবেঁধে চল আম কুঁড়াবো
ঝড়ের রাতের শেষে
ঝোলা ভরে আম নিয়ে চল
ফিরবো বীরের বেশে।
চলনা আবার লিখবো চিঠি
সেই সে আগের মতো
মনে পরে চিঠি দিয়ে
খেয়েছি মার কতো।
মলি, জলি, ঝর্ণা ছিলো
সুন্দর মুখের মায়া
সুন্দর মুখটা দেখতাম তবে-
মায়া কিন্তু কায়া।
কৈশরের সব বন্ধু তোরা
একবার ফিরে আয়
সেই সুদিনে যাবো একবার
বেলা বয়ে যায়।
স্মৃতির ভেলায় ভাসবো মোরা
রঙীন পাল উড়িয়ে
দুঃখ সুখের বলবো কথা
মন যাবে জুড়িয়ে।
ছোট্ট বেলার খেলার সাথি
আয়রে ফিরে আয়
স্মৃতির ভেলা বাঁধা ঘাটে
পাল তুলে ঐ যায়।
……………………………………
স্বপ্নবাজ (এম আর মিঠু)
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাজধানী ঢাকা সহ দেশের নানা অঞ্চলে টমটম, অটোরিক্সা, নসিমন, করিমন চলাচল করে। বেশ মানুষজন পরিবহন সহ মালামালের বস্তাও টানাটানি করতে দেখা যায়। কিন্তু এইগুলোর দেশ হচ্ছে গ্রাম গঞ্জের বাজার আর...
...বাকিটুকু পড়ুন
আমার সমাধিতে কোনো ফলক রেখো না
আমার ডক্টর উপাধিটি মুছে দিও
জ্ঞানী, কবি, দরবেশ, সাধক, সফল, ব্যর্থ
এসব কোনো শব্দই যেন
মাটির ওপর দাঁড়িয়ে আমাকে আলাদা না করে।
কারণ আমি দেখেছি
অহংকার খুব সূক্ষ্ম...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ২২ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:৫৬
১৮ বছর পর্যন্ত সবাই শিশু!
শিশুর অধিকার রক্ষা অবশ্যই সভ্য সমাজের দায়িত্ব। কিন্তু প্রশ্নটা তখনই কঠিন হয়ে ওঠে, যখন ১৭ বছর ১১ মাস ২৯ দিন বয়সী কেউ ধর্ষণ বা হত্যার মতো... ...বাকিটুকু পড়ুন

আজ ২২ সেপ্টেম্বর—বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস। কল্পনা করুন তো, কর্মব্যস্ত এক মঙ্গলবারের সকালে ঢাকার রাজপথে কোনো ব্যক্তিগত গাড়ি নেই! কানে তালা লাগানো অহেতুক হর্নের গর্জন নেই,...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ২২ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:৩৩

ছয় হাজার হাজার আগে পৃথিবীর জনসংখ্যা ছিলো মাত্র দশ লাখ।
হ্যা দশ লাখ। পুরো পৃথিবীর সব জায়গায় মানুষ থাকতো না। বনজঙ্গল ছিলো। আর সমুদ্র এবং নদী। পাহাড় পর্বত।...
...বাকিটুকু পড়ুন