অবারো কোন কবিতার মেলায়
ফিরে পেতে পারি তোমাকে
পাশ কেটে যাওয়া চঞ্চল মেয়েটি
পারফিউমে নাসিকার অন্ত্রে চেনা শোভাসে
ফিরে পেয়ে যেতে পারি যুগ ধরে হারানো প্রিয়া তোমাকে
একদিন বত্সনার কালো হিংসাগুলো
সাদা হৃদয়কে করেছিল কুত্সীত
হয়তো কিছু বাক্য আবার ফিরিয়ে দিবে বিশ্বাস
হয়তো স্মৃতির তলে বিস্মৃতিগুলো তলিয়ে যাবে
একটি পংতি , একটা পটভুমির বদল
একযুগের অপেক্ষা, কিছু স্বপ্নের মৃত্যু,
এ্ইসব হারিয়ে গেলেও তুমাকে ফিরে পাওয়ার
খুশিতে বুকের ভেতর জমানো কষ্টগুলো
হয়তো বদলে দিবে সুখে
কবিতার হাটে নয় মেলাতে তোমাকে চাই
তোমাকে চাই আমার প্রত্যেকটা উপমায়
যতিতে, চাই বুকের ভেতর , আরো কাছে চিন্তার প্রতিটি বর্ণমালা করে
কবিতার ফুলদানিতে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

