যে কারনে সরে আসলেন খালেদা জিয়া
১০ ই জানুয়ারি, ২০১২ সন্ধ্যা ৬:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
গতকালের প্রায় ৪৫ মিনিটের ভাষনে বিরোধীদলীয় নেত্রী বেগম জিয়া অনেক গুরুত্ত্বপূর্ন বিষয়ে ইঙ্গিত করেছেন। অনেকের ধারনা ছিল বিএনপির সা কা চৌধুরীকে বাঁচাতে তিনি বোধহয় এবার চট্রগ্রামে গিয়ে যুদ্ধাপরাধীদের নিয়ে স্পষ্ট কোনো বক্তব্য দিবেন। কিন্তু সেটা তিনি করেন নি।
এর কারনগুলো বিশ্লেষন করলে যা দাঁড়ায় তা হচ্ছে........
১। যুদ্ধাপরাধী ইস্যু সরকার কতৃক ইতিমধ্যেই হাস্যকরভাবে ব্যবহার করা হয়ে গেছে।
২। তত্বাবধায়ক ইস্যু জনগনের কাছে অনেক গ্রহনযোগ্যতা পেয়েছে। ফলে তাদের নতুন ইস্যুর দরকারও নাই। আর এর মধ্যে যুদ্ধাপরাধী উস্যু টেনে আনলে পুরো বিষয়টি উল্টো মোড় নিবে। সুতরাং জামাতের শত দাবী উপেক্ষা করেও খালেদা জিয়া যুদ্ধাপরাধীদের নিয়ে কিছুই বললেন না।
৩। সরকারের একের পর এক অনৈতিক কর্মকান্ড শুধুমাত্র যুদ্ধাপরাধী ইস্যু দিয়ে ঢেকে দিতে চায় । কিন্তু সেটা সম্ভব না। এটা বিএনপি বুঝে গেছে।
তারা হয়ত মনে করছে যে এই সরকার এমনিতেও এই বিচার করে যেতে পারবে না। ফলে এটা নিয়ে মাথা না ঘামালেও চলবে। আর সাঈদীর বিরুদ্ধে যারা স্বাক্ষী দিল তাদের আনাড়ীপনা দেখে সরকারের প্রস্তুতি বোঝার কিছু বাকি থাকে না। ফলে সম্ভবত এই ইস্যু নিয়ে আর মাথা না ঘামানোর সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। ফলে আগামী মার্চে তারা যে সরকার পতনের একদফা দাবীতে আন্দোলনে যাবে তাতে যেন যুদ্ধাপরাধী ইস্যু না আসে এ বিষয়ে বিএনপি অনেক সতর্ক থাকবে বলেই মনে হচ্ছে।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

(ডার্ক থ্রিলার | কারুনের আধুনিক রূপক)
ঢাকার রাত কখনো পুরোপুরি ঘুমায় না।
কাঁচের অট্টালিকাগুলো আলো জ্বেলে রাখে—যেন শহর নিজেই নিজের পাপ লুকাতে চায়।
এই আলোর কেন্দ্রেই দাঁড়িয়ে ছিল
করিম গ্লোবাল টাওয়ার।
আর...
...বাকিটুকু পড়ুন
এমন এক পর্যায়ে পৌঁছেছে স্বদেশ,
যে কিছু জানে না; সে-ই দেয় উপদেশ।
“এই করো, সেই করো;” দেখায় সে দিক-
অন্যের জানায় ভ্রান্তি, তারটাই ঠিক।
কণ্ঠে এমনই জোর, যে কিছুটা জানে-
সব ভুলে সে-ও তার কাছে...
...বাকিটুকু পড়ুন
সূরাঃ ৬ আনআম, ১১৬ নং আয়াতের অনুবাদ-
১১৬। যদি তুমি দুনিয়ার অধিকাংশ লোকের কথামত চল তবে তারা তোমাকে আল্লাহর পথ হতে বিচ্যুত করবে। তারা তো শুধু অনুমানের অনুসরন করে:...
...বাকিটুকু পড়ুন
সামনের গণভোট ঘিরে অনেক অপপ্রচার চলছে বলে শোনা যাচ্ছে। অনেকেই জানতে চাঁচ্ছেন, গণভোটের ব্যালটটি দেখতে কি রকম হবে? নির্বাচন কমিশনের ওয়েসবাইট থেকে জানতে পারা গিয়েছে যে, গণভোটের ব্যালটটি উপরের...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সৈয়দ কুতুব, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ২:৫৮

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের দলীয় ইশতেহার প্রকাশ করেছে, যার নাম দেওয়া হয়েছে ‘জনতার ইশতেহার’। দলটির দাবি, অ্যাপভিত্তিক প্রচারণার মাধ্যমে সংগৃহীত ৩৭ লাখের বেশি...
...বাকিটুকু পড়ুন