মাদারীপুরের শিবচরে ২ মাথা ও ৭ পা বিশিষ্ট আজব একটি বাছুর প্রসব করেছে একটি গাভী। চিকিৎসকরা দীর্ঘ সময় চেষ্টা চালিয়ে সিজারের মাধ্যমে বাছুরটিকে প্রসব করে বাচাতে না পারলেও গাভীটি সুস্থ আছে। বাছুরটি মারা গেলেও আজব এ প্রানীটিকে দেখতে আশেপাশের গ্রামের হাজার হাজার মানুষ ভীড় জমাচ্ছে।
জানা যায়, গতকাল শুক্রবার ভোররাতে শিবচরের দ্বিতীয়খন্ড ইউনিয়নের মাদবরকান্দি গ্রামের প্রাক্তন ইউপি সদস্য জাহাঙ্গীর মাদবরের ফিজ্রিয়ান জাতের একটি গাভীর প্রসব যন্ত্রনা উঠে। বাড়িওয়ালা তাৎক্ষনিকভাবে বিষয়টি উপজেলা প্রানী সম্পদ কার্যালয়ে জানালে প্রানী সম্পদ দপ্তরের অভিজ্ঞ চিকিৎসকরা ওই বাড়িতে ছুটে যান। দপ্তরটির কর্মকর্তারা দীর্ঘ সময় চেষ্টা করে বুঝতে পারে এটি সাধারন বাছুর নয়। এরপর প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ সরোয়ার হোসেন নেতৃত্বে ইউএলএ(অবঃ) নির্মল কুমার সরকার, ভিএফএ ফজলুল করিম , কমপাউন্ডার আঃ হাইসহ অভীজ্ঞ একটি টীম সিজারের মাধ্যমে দুপুরে বাছুরটি প্রসব করাতে সমর্থ্য হয়। বাছুরটি জম্মের সাথেসাথেই মারা যায়। তবে গাভীটি সুস্থ রয়েছে। ২ মাথা ও ৭ পা বিশিষ্ট বাছুরের খবর ছড়িয়ে পড়তেই বাড়িটিতে হাজার হাজার মানুষ ভীড় জমায়।
উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ সরোয়ার হোসেন বলেন, জম্মগত ত্র“টির কারনে এ ধরনের ঘটে থাকে । বাছুরটি না বাচলেও ফ্রিজিয়ান জাতের গাভীটি সুস্থ রয়েছে।
আলোচিত ব্লগ
অশনি সংকেত

কুমিল্লার কোটবাড়ি এলাকা থেকে নিখোঁজ অপ্রতিম নামের ১৩ বছর বয়সী এক কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার দুপুর ১ টার দিকে বিশ্ববিদ্যালয়সংলগ্ন ম্যাজিক প্যারাডাইস পার্কের পাশের একটি জঙ্গল থেকে... ...বাকিটুকু পড়ুন
এই ধরণের মানুষগুলোই বি,এন,পি-কে আবারও ডোবাবে!

পড়ালেখার পিছনে টাকা খরচ করা 'টাকা পাচার'?
যারা বিদেশে পড়ালেখা করতে যান, তাঁরা কি দেশের টাকা লুট করে নিয়ে যান, নাকি নিজের বাপের টাকায় পড়ালেখা করেন?
পড়ালেখার... ...বাকিটুকু পড়ুন
এক কাপ চা, আর ফিরে দেখা ২০০৯-এর সেই দিনগুলো

এক কাপ চা, আর ফিরে দেখা ২০০৯-এর সেই দিনগুলো
কিছু জায়গা শুধু জায়গা নয়—সেগুলোর সঙ্গে জড়িয়ে থাকে আমাদের জীবনের একটি সময়, কিছু মানুষ, কিছু অভ্যাস আর অসংখ্য ছোট ছোট স্মৃতি।... ...বাকিটুকু পড়ুন
বাংলাদেশের ফরেন কারেন্সি আয়ের মাধ্যম কি?

প্রায় বিশ কোটি মানুষের এক লক্ষ সাতচল্লিশ হাজার বর্গ কিলোমিটারের দেশ বাংলাদেশ। আর বাংলাদেশের ফরেন কারেন্সি আয়ের মাধ্যম মাত্র: - রেমিট্যান্স আর পণ্য রপ্তানি।
রেমিট্যান্স: সাধারণত কোনো ব্যক্তি যখন... ...বাকিটুকু পড়ুন
জীবনের স্টেশনে
রেল স্টেশনে অপেক্ষা। ট্রেন আসছে। এখনো ঐ দূরে। কিন্তু তার আগমন দেখলেই আমার ভেতরে এত কন কন করে উঠে কেন জানি না। কেন এই কষ্ট বারবার হয়?... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।