somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নিদ্রা ভঙ্গ

১৮ ই জানুয়ারি, ২০১২ সন্ধ্যা ৭:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

হঠাত ঘুম ভেঙে গেল..
বৃথা চেষ্টা সারারাত এপাশ ওপাশ
ঘন নিসঙ্গতার চোরাবালিতে ডুবতে ডুবতে
কেবলি আছড়ে পড়ছে উদসীন কিছু দির্ঘশ্বাস...

পুরোনো চিঠির মতো হাহাকারের বরফ গলা জল
আমাকে ভিজালো সহসাই..
ভুলে যাওয়া নামের প্রলম্বিত উচ্চারন
ঘুম ভাঙা ঝড়ের মতোন
লন্ডভন্ড করে দিল...
কিছু দেখার বা বুঝার আগেই

আবারো একটা অহেতুক কষ্টবোধের সহবাসে
একটা লম্বা ভ্রমনের মতো কয়েক ঘন্টা স্মৃতিচারণ...

এমন তো কখনো হয়না..
এই গরল সময়েও একটা নির্ভেজাল ঘুমের জন্য
নিজেকে মনে করি ঢের ভাগ্যবান...
আমি রোবটের মতো ঘুমাতে পারি যখন তখন

যে নারীর গন্ধ একটু আগে দিয়েছে একটু খানি ঝিলিক
সেই নারীর... সেই অন্তরতমা নারীর বিয়ের রাতেও
ঐরকম একটা বিরহ বিক্ষত রাতেও
আমি.. স্বাভাবিক ঘুমিয়ে ছিলাম
অন্যসব রাতের মতোই.....

সারারাত ঘুম হয়নি.. এমন ইতিহাস মনে পড়েনা

হঠাৎ কেন এমন হলো..?
এই অহেতুক প্রশ্নটা.. বহু গলিপথ
ঘুরেছে আমার সাথে,
আর কোথাও কোথাও মিলেছে বিভ্রন্তিকর কিছু ্উত্তর

একদিন তার হৃদয়টা আকাশের মতো হয়ে উঠে ছিলো
আমি সেখানে উড়েছিলাম স্বপ্নমেঘ..
আঁধারেও সাথে ছিলো ঝলমলে রোদের আবেগ

স্মৃতিরো অসুখ আছে - নিঃসঙ্গ রাত
কিছু সাদাকালো রঙিন হয় - কিছু রঙিন হয় সাদাকালো

অক্ষত একটা উচ্চারনের প্রলেপ রেখে গেল যে রাত
তার ভোরের আলোরা সাক্ষী ছিলো...
আবারো সাত কাহন... অন্তজরিপ

সকালে বাগানে যাইনি প্রতিদিনের মতো
দেখিনি.. ফুটেছে কিনা নতুন কোন কলি
গুমোট বিছানায় চোখ বন্ধ করে
শুধু বার বার ভুলে যেতে চেয়েছি... সেই মুখ,
হঠাৎ ঘুমভাঙা নির্ঘূম রাতে...
বিস্মৃত যে মুখের নবজাগরন
ভীতি ও প্রাপ্তিহীন - নিরপেক্ষ রেখায়
সেখানে জমে আছে আদিম শিহরন..

ভুলেগেছি আমাকেও... ঐসময়ের..!
এইসব আসলে জোড় করে ভুলে থাকা,
এইসব আসলে স্বেচ্ছাচারীতা আর উন্মাদনার..
অনসনের ফটোগ্রাফ....

বেলী ফুলের গন্ধের মতো রাতগুলোতে
প্রেম ও প্রতিজ্ঞায়.. মহামিলনে আমরা ভাসতাম
সে বলতো- ’আলোরা আমাদের প্রেমে গান করে..
আর অন্ধকারেরা খুঁজে পায় কাঙ্খিত আশ্রয়..’

কথাগুলো ভুলে যাওয়ার মতো - সহজলভ্য স্মৃতি আমাদের ছিলোনা
ভুলেগেছি.. এইকথা তবু নিজেকে বলি
শত সহস্র বার.. নিরুচ্চারণ
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রিয়েলিটি আপনারা মাইনে নেন

লিখেছেন ধূসর সন্ধ্যা, ২৫ শে জুলাই, ২০২৬ রাত ১০:৩০



নরেন্দ্র মোদীকে আপনি যতই অপছন্দ করেন না কেন, তার একটা একটা প্রশংসনীয় গুণ আছে। সে বিশেষজ্ঞদের উপদেশ নিতে এবং সেই অনুযায়ী নিজের অপছন্দের কাজটা করতেও পিছপা হয় না।
সে... ...বাকিটুকু পড়ুন

এভাবেই নাকি এখন চলে!

লিখেছেন রাজীব নুর, ২৬ শে জুলাই, ২০২৬ দুপুর ১:০৯



চাবি সহযোগে তালা খোলা অতিশয় সহজ
কিন্তু আজকাল প্রায়শই গুলিয়ে ফেলি তালগোল!
এটা নিয়ে নিত্য বাহাসে ভেঙে যায় পাখিদের পার্লামেন্ট!
অতঃপর গোপনে সেরে ফেলি সহজ বোঝাপড়া!

প্রতিদিন যে পথে আসি... ...বাকিটুকু পড়ুন

Dr. Jahangir kabir স্যারের কোন পরামর্শ বা উপদেশ নতুন কিছু না।

লিখেছেন লিংকন বাবু০০৭, ২৬ শে জুলাই, ২০২৬ দুপুর ১:২৬

Dr. Jahangir kabir স্যারের কোন পরামর্শ বা উপদেশ নতুন কিছু না। আর এগুলো কোন কিছুই তার বানানো না। একেকটির বয়স শত বছর থেকে কিছুর ইতিহাস হাজার বছরের ও।
যদিও সে... ...বাকিটুকু পড়ুন

নদীর টানে, সবুজের গানে

লিখেছেন মাকার মাহিতা, ২৬ শে জুলাই, ২০২৬ সন্ধ্যা ৭:৩৫

বয়ে চলে নদী দূর হতে দূরে,
অনন্তকালের শান্ত এক সুরে।
তার দুই কূলে রূপের মেলা,
সবুজ প্রকৃতির মিষ্টি খেলা।
হাওয়ায় দোলে ঘাস আর বন,
আকাশের সাথে মেলায় মন।
নদীর জলে আলোর ঝিলিক,
বাতাসে মেশে পাখির কিচিরমিচির।
গাছের ছায়ায়... ...বাকিটুকু পড়ুন

"এ ট্রাজেডি অর ট্রাজেক্টরি অফ লাভ" (পর্ব-৩)

লিখেছেন তাহমিদ রহমান, ২৬ শে জুলাই, ২০২৬ রাত ১০:০৩

৩. নিষিদ্ধ স্বর্গ


পরদিন দুপুরবেলা। ইলির আকাশ আজ কিছুটা পরিষ্কার, মেঘের ফাঁক দিয়ে ফ্যাকাশে রোদ উঁকি দিচ্ছে।
ক্লারা তার ট্রাভেল এজেন্সির অফিসের ডেস্কে বসে কফি খাচ্ছিল। গতকাল ব্যাংকের সেই তরুণ এশীয় অফিসারটির... ...বাকিটুকু পড়ুন

×