somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মেঘের অনেক রঙ (ছবি ব্লগ)

২৪ শে জুন, ২০১১ রাত ১২:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বন্ধুরা আজ একটি ছবি ব্লগ । আমরা সবাই জানি মেঘ যখন আকাশে খেলা করে বেড়ায়, সে আমাদের মনে ছাপ ফেলে যায় আমাদের অবচেতনেই । মেঘের এই খেলা আমাকে ভীষণ আকৃষ্ট করে । আমি যেখানেই যাই, প্রচুর মেঘের ছবি তুলতে চেষ্টা করি । কারণ মেঘের অনেক রঙ ।

আজকে আমার বিভিন্ন ভ্রমণের সময়ে তোলা মেঘের ছবি নিয়ে সাজিয়েছি । আশা করি ভাল লাগবে ।

আমরা প্রভাত বেলা থেকেই শুরু করি আজকের মেঘ দর্শণ ।



মেঘের খেলা চলে প্রভাত বেলায়-
মন দোলে সেই সুখে যে হাওয়ায় ।



প্রভাত শেষে আসে তপ্ত দুপুর । সেই দুপুরের মেঘেও কিন্তু খেলা আছে । ভাবলে ভুল হবে দুপুরের রোদে মেঘ চুপটি করে বসে থাকে । আসলে সে মানুষকে ছায়া দিতে চায়, কিন্তু বেরসিক সূর্য শুধু তাপ দিয়ে ভস্ম করে চরাচর ।



বগুড়া যাবার পথে খুব ছোট্ট একটা নদীর পাড় থেকে তোলা । আমি চলন্ত বাসে ।



এই ছবিটি টেকনাফ যাবার পথে বাস থেকে তোলা । লবন ক্ষেতের ছবি ।

দুপুরে রোদে নদীর বুকে মেঘ কি করছে দেখুন-



আমাদের এই দেশ সত্যিই যে ষড়ঋতুর দেশ, সেটা বুঝতে হলে আপনাকে পা ফেলতে হবে গায়ের সেই মেঠোপথে । নৌকো আপনাকে যখন বয়ে নিয়ে যাবে মাঝ নদীতে, কাশের বন আর আকাশে নানা রঙের মেঘের ভেলায় যখন আপনার মন ভাসবে, তখন সত্যি মনে হবে একটা কথা-



সার্থক জনম মাগো, তোমায় ভাল বেসে ।

রৌদ্রছায়ায় ভরা শারদ মেঘের আরো কিছু ছবি-





শারদীয়া মেঘের মত শুভ্র হোক আমাদের মন



শুধু শরতের মেঘ যে সুন্দর এমন নয়, বর্ষায় মেঘ কিন্তু আলাদা সুন্দর নিয়ে আসে । দেখা যাক-



জমাট মেঘ, একটু পড়েই নামবে দুকূল ভাসানো অসীমাকাশের কান্না, এমন মেঘ দেখে সৌন্দর্য কেউ উপভোগ না করলেও সেটা কিন্তু ফেলনা নয় ।



হে বরষার মেঘ,
আমার অবুঝ প্রিয়ার কান্না হয়ে
ঝরে পোড়ো না তুমি ।
আমার ভালবাসা হবে সিক্ত
নয়নের নীরে, তোমার আড়ালে ।




বরষা ঝরানো মেঘের কথা হল । আসুন এবার পাহাড়চূড়ায় উঠি । পর্বত শিখরে যাই নি, তাই জানি না সেখানে মেঘ কেমন, কিন্তু আশা করি এটা খারাপ লাগবে না ।



আবছা মেঘ কখনো কখনো হয় মেঘের সাগর ।



আধার তরঙ্গ কেটে নেমে আসিলাম
বহতা মেঘের অন্ধকারে
আনিলাম সাথে বয়ে
সবাকার কিছু হাসি ।


এবারে সাগর কিনারে মেঘের খেলা । সাগরে মেঘ আরেক টা রূপ নেয় । কখনো বর্ণনা যোগ্য কখনো বর্ণনাতীত ।



সূর্যাস্তের মূল আকর্ষণ মেঘ । আমার মতে মেঘ না থাকলে সূর্যাস্তই মাটি ।






আপনাদের অনেকেরই সাগরে সূর্যাস্তে মেঘের খেলা দেখা হয়েছে । কিন্তু নদীতে বোধহয় কিছুটা কম । সেটাই আজ আমরা দেখব ।



এই ছবিটি আমি এক নৌবিহারের সময় তুর্লেছিলাম । আমার কাছে অনেক ভাল লেগেছে । আপনাদের কেমন লাগল ?



বিষণ্ন সন্ধ্যা মনে করিয়ে দেয়-
এখন তোমার
যাবার সময়, হে পান্থ ।
অনিবার্য, অমোঘ এ সত্য !



আমরা অনেকেই ভাবি, সুন্দর দেখতে হলে অনেক দূরে যাবার দরকার । কিন্তু দেখুন, এই যে মেঘের খেলা, কী অপূর্ব !! এটা সাভারে । বংশী নদীর তীরে । সেখানের আরো একটি ছবি ।




আশা করি আমার আজকের পরিবেশনা ভাল লাগল । সবাই ভ্রমণ করুন, দেশকে জানুন নিজের মতন করে ।

পূনশ্চ : পূর্বতন ছবি ব্লগ

১) বান্দরবানে একদিন (১ম পর্ব )

২) বান্দরবানে একদিন (২য পর্ব)



সর্বশেষ এডিট : ১৩ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ৮:৫২
৩৮টি মন্তব্য ৩৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মিথ্যাবাদী কাউবয় "ট্রাম্প" এবং ইরান যুদ্ধের খবর

লিখেছেন শ্রাবণধারা, ২৪ শে মার্চ, ২০২৬ দুপুর ১:৫৯


দিনের শুরুটা হলো ট্রাম্পের মিথ্যা দিয়ে। তিনি লিখলেন: "ইরানে সামরিক হামলা পাঁচ দিনের জন্য বন্ধ রাখা হচ্ছে, যা আলোচনার সাফল্যের ওপর নির্ভর করবে।" পরে জানা গেলো, ট্রাম্প যথারীতি মিথ্যা... ...বাকিটুকু পড়ুন

আমার হারিয়ে যাবার গল্প

লিখেছেন রানার ব্লগ, ২৪ শে মার্চ, ২০২৬ বিকাল ৫:৩২

তোমাকে আমি কোথায় রাখি বলো,
চোখের ভিতর রাখলে
ঘুম ভেঙে যায় বারবার,
বালিশের নিচে রাখলে
স্বপ্নে এসে কাঁদো।

তুমি কি জানো
আমার এই শরীরটা এখন
পুরোনো বাড়ির মতো,
দরজায় হাত দিলেই কেঁপে ওঠে,
জানালায় হাওয়া লাগলেই
তোমার নাম ধরে ডাকে।

আমি... ...বাকিটুকু পড়ুন

মানব সভ্যতার নতুন অধ্যায়

লিখেছেন হুমায়রা হারুন, ২৫ শে মার্চ, ২০২৬ রাত ৩:০৭


আজ মানব জাতির নতুন অধ্যায়ের সূচনা হলো।
তারিখঃ ২৪ শে মার্চ, ২০২৬
সময়ঃ বিকাল ৪টা, (নর্থ আমেরিকা)
আমেরিকার কংগ্রেস স্বীকার করে নিল ভীন গ্রহের প্রাণীর অস্তিত্ব। স্বীকার করে নিল পৃথিবীর... ...বাকিটুকু পড়ুন

আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস।

লিখেছেন রাবব১৯৭১, ২৫ শে মার্চ, ২০২৬ ভোর ৫:৫৫

আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস।
আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস। ১৯৭১ সালের এই কালরাতে Operation Searchlight নামের বর্বর অভিযানের মাধ্যমে পাক আর্মি নিরস্ত্র বাঙালির উপর ইতিহাসের জঘন্যতম... ...বাকিটুকু পড়ুন

ওয়ান-ইলেভেন: স্মৃতিহীন জাতির হঠাৎ জাগরণ!

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৫ শে মার্চ, ২০২৬ সকাল ৮:৩০

কাভার- সরাসরি আপলোড না হওয়াতে!!


ওয়ান-ইলেভেন: স্মৃতিহীন জাতির হঠাৎ জাগরণ!

জেনারেল মাসুদের গ্রেপ্তার হতেই হঠাৎ দেখি-
সবাই একসাথে ওয়ান-ইলেভেন-কে ধুয়ে দিচ্ছে!

মনে হচ্ছে, এই জাতির কোনো অতীতই নেই।
বাঙালির স্মৃতিশক্তি আসলেই কচুপাতার পানির মতো-এক ঝাপটায়... ...বাকিটুকু পড়ুন

×