মনটা একদমই তোমার মতো। অনেক দুরন্ত! তোমাকে কখনো বুঝতে পারিনি! তেমনি পারিনি এই দুরন্ত মনকেও! তুমি কোনো এক ভালোবাসা ছিলে, ছিলে স্পর্শ। অনেকটা সময় লেগে গেছে। জমে থাকা তোমার অজানা অতীত স্মৃতিগুলো প্রতিদিনই এক এক করে উপস্থিতি দিয়ে যায়, আমার অন্ধকার সময়ের হাজিরায়। এদিকে শীতেরা নগ্নগায়ে ঢলে পড়ে একে অপরের গায়, সামান্য উষ্ণতা পাওয়ার আশায়। তখনই শীতের মুখপানে চেয়ে উষ্ণতার চাদর হয়ে ভাবনাগুলোর হাত বাড়িয়ে দেয়া। পূবনির্ধারিত ভুলের কারনে দেখা হলো না কুয়াশা আর বেড়াতে আসা বৃদ্ধ সময়গুলোর। অদৃশ্যমান ভাবনার টুকরোগুলো জীবাকৃতি হাসিতে তুমি এসে দাঁড়াও দ্বিধাচোখে। চাদরগায়ে কনকনে শীতের চিৎকার তোমার পায়ের শব্দ নিশ্চিত করে। তখন আমি ভাবনাশূন্য মন নিয়ে হতভম্ব হয়ে আড়চোখে তোমার মুখপানে তাকাই। জীবনের অনেকটা অংশ পাড়ি দিয়ে আজ তুমি প্রাচীন। ভাবনার সভ্যতায় চোখাচোখি সৌজন্যতামাত্র এখন। তাইতো সৃষ্টসভ্যতার অস্তক্ষণে এসেও দেখা পেতে ইচ্ছে হয় তোমার। ইচ্ছে হয় সৃষ্টসভ্যতার প্রাচীন ভাষাগুলোর ব্যাপ্তি তোমাতে বোঝাতে। জানতে ইচ্ছে হয়, ঐ কাঁপ কাঁপ ঠোঁটে কি ছিল, জানতে। হয়তো জীবনসীমার শেষার্ধের অতিরিক্ত সময়ে দেখা হবে তোমার আর আমার। হয়তো বা বিধাতা প্রদত্ত উপসংহারে আপোষহীন রয়ে যাবে দুই-জীবনের যবনিকায়। তবুও ছোট্ট জীবনের অব্যবহৃত ভালোলাগাগুলোর কিছুটা প্যাকেট করা উপহার হিসেবে থাকল তোমার জন্য। ওপারে গিয়েও ভালো থেকো তুমি।
ছোটগল্প : বুঝিনি, হয়তো কোনো এক স্পর্শ ছিলে
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet

৬টি মন্তব্য ৬টি উত্তর
আলোচিত ব্লগ
রাষ্ট্রের ভুলের মূল্য কি তবে শিশুদের জীবন ?

যেকোনো দেশে শিক্ষিত নাগরিককে রাষ্ট্রের সম্পদ মনে করা হয়। তাদের জ্ঞান, বুদ্ধি আর অভিজ্ঞতা দিয়ে রাষ্ট্র উপকৃত হবে, এটাই স্বাভাবিক প্রত্যাশা। কিন্তু বাংলাদেশে অনেক সময় চিত্রটা যেন উল্টো।... ...বাকিটুকু পড়ুন
ব্লগের সুদিন ফিরিয়ে আনতে ব্লগ টিমের প্রতি বিনীত আবেদন

শ্রদ্ধেয় ব্লগ টিমের প্রতি বিনীত নিবেদন,
ব্লগের বর্তমান পরিস্থিতি নিয়ে কিছু কথা দীর্ঘদিন ধরেই মনে জমে আছে। কথাগুলো কোনো অভিযোগ হিসেবে নয়, বরং একজন সাধারণ ব্লগার ও... ...বাকিটুকু পড়ুন
বাংলাদেশে কোন 'জঙ্গী' নেই
'জং' শব্দটার অর্থ 'যুদ্ধ'। এভাবে, জঙ্গী কথাটার অর্থ দাঁড়ায় - যোদ্ধা বা যুদ্ধ করেন। যে কোন যুদ্ধই প্রাণহানি ডেকে আনে। আগের কালে, রাজারা যুদ্ধ করে দেশ জয় করতেন। তাঁদের অণ্যে... ...বাকিটুকু পড়ুন
এই প্রথম খাল বাবার পলিটিক্যাল ম্যাচুরিটির নিদর্শন পেলাম
২০১০ সালে ফেব্রুয়ারীর ২২ তারিখ। মেয়েলি ব্যাপার বলি, প্রতিহিংসার ব্যপার বলি অথবা পলিটিক্যাল ইমম্যাচুরিটির কথা বলি, বাংলাদেশ জিয়া আন্তর্জাতিক বিমান বন্দরের নতুন করে আকীকা দিয়ে নাম রাখা হয়েছিল হযরত শাহজালাল... ...বাকিটুকু পড়ুন
।।মাদার অব ড্রাকুলা হাসিনার রাস্ট্রীয় জঙ্গীবাদ।।

মাদার অব ড্রাকুলা হাসিনা ভারতের প্রযোজনায় আইনশৃঙ্খলা বাহিনীদেরকে দিয়ে জঙ্গী জঙ্গী নাটক মঞ্চস্থ করতো। বহিবিশ্বকে বোঝাতো দেশে ইসলামী জঙ্গী দিয়ে ভরে গেছে এবং সেই জঙ্গীরা ইউরোপ আমেরিকার ভয়াবহ ক্ষতি করবে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।