জেনে নিও
জীবন তো নয় !
যেন স্বর্গ রাজ্যের
সমস্ত সুখ ঘেরা,
ভূ-স্বর্গের সকল সুখানুভূতি দিয়ে-
একবার, একবারই শুধু তুমি
অনুভব করে নিও-
কতোখানি দুঃখ যাতনা
তুমি পেয়েছো আমার থেকে,
আর পেয়েছি কতো আমি;
কী সুখে রয়েছো তুমি,
আমি কোন দুঃখে।
চোখ তো নয় !
যেন মনে হয়-
শুকনো নদীর
আজীবন তৃষ্ণা মাখা;
তোমার ঐ হিংসুক
দৃষ্টিটাকে একটু আড়াল করে
এক পলক তাকিয়ে দেখো,
দেখো আমি কোথায়,
কেমন আছি,
কীভাবে আছি,
কতোদূর আছি তোমার।
মরন তো নয় !
যেন সুখ যন্ত্রনার
সীমািহীন আনন্দ ছড়ায়ে
ঘুরে ফিরিছো একা।
হাসি মুখেই নাহয়
একবার মৃত্যুকে জিজ্ঞেস করো;
জেনে নিও তুমি,
কী সুখ দিতে চায়-
চির সমাপ্তির শুরু,
ভয়ঙ্কর- বিভৎস সেই
কঠিন মৃত্যুর জ্বালা আমাকে।
হাত তো নয় !
কোন এক হিংস্র প্রাণীর
বিষাক্ত দাবানল।
লাওহে মাহফুজ ফেরা-
আজরাইলের বিস্তৃত ডানার মতো,
তোমার ঐ বাহু যুগল দিয়ে
আমাকে ছুঁয়ে দেখো;
কতোটা স্পর্শকাতর,
কতোখানি উন্মাদ আমি।
সে তোমার জন্যেই শুধু
শুধুই তোমারই জন্যে।
হৃদয় তো নয় !
যেন পাথরে গড়া,
কংক্রীটের তৈরী,
হায়েনা মার্কা
তোমার ঐ লোলুপ
দৃষ্টিটাকে একবার
শুধু একবার, একটি-
মাত্র একটি প্রশ্ন করো
জবাব পাবে- সে তো
মৃত্যুর শেষ সিঁড়িতে দাঁড়িয়েও
অপেক্ষা করেছে তোমার।
আগের লেখা
সর্বশেষ এডিট : ২১ শে আগস্ট, ২০১২ বিকাল ৫:১৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


