সেদিন আমার তৈরি লাস্টেড স্পোর্টস সু এর ছবি দিয়েছিলাম। আজ দিচ্ছি আমার তৈরি সম্পূর্ণ (Finished & Laced) স্পোর্টস সু এর ছবি, সাথে আছে আমার নিজ হাতে তৈরি সু-বক্স মানে জুতার বাক্সের ছবি।
কেমন হয়েছে ? মনে করি একজন শিক্ষানবিস জুতার এঞ্জিনিয়ারের জন্য একেবারে খারাপ না।




এখানে অনেকগুলো ছবি আছে , কিন্তু কেউ মনে করবেনা না যে, অনেকগুলো জুতা, সবই এক জোড়া জুতার ছবি- নানান পোজে।
এই জুতাগুলোকে বাক্সবন্দি করে স্যারের কাছে জমা দিয়ে এলাম।
আর কখোনও দেখতে পাব না ওদের। এভাবে গত ৩/৪ বছরে বেশ কয়েক জোড়া জুতাকে হারিয়েছি আমিসহ আমার ডিপার্টমেন্টের বন্ধুরা।
যাই হোক সেই বাক্সের ছবিঃ




বাক্সগুলো ল্যাব থেকে প্রদান করা প্যাটার্ণ পেপার দিয়ে স্ট্যাপল করে মাত্র ২০ মিনিটে তৈরি করা। Outer appearance doesn't matter.
এই শেষবারের মত শিক্ষাজীবনে জুতা বানালাম। এরপর কর্মক্ষেত্রে কি হয় আল্লাহ জানেন।
সর্বশেষ এডিট : ০২ রা মার্চ, ২০১৫ রাত ১০:২৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



