বাংলাদেশী ধারাভাষ্য
০৪ ঠা নভেম্বর, ২০১৩ রাত ৯:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
বাংলাদেশী ধারাভাষ্যকারদের নিয়ে অনেক সময়ই ঠাট্টা মস্করা করেছি। তাদের অদ্ভুতুড়ে ধারাভাষ্য হাসির খোরাক জুগিয়েছে বহুবার। তবে আজকে এদের নিয়ে একটু ভিন্ন কথা বলতে ইচ্ছা করছে।
আজ থেকে প্রায় ১৬ বছর আগের কথা। তখন আমি ক্লাস ফাইভে পড়ি। আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি খেলতে বাংলাদেশ মালয়েশিয়া গেছে। কোন চ্যানেল এই খেলা দেখায় না, ইন্টারনেট কি বস্তু তাও এদেশের কেউ জানে না। একমাত্র ভরসা রেডিও। অফিস আদালতে, কলেজ ভার্সিটিতে- সবার কানে ছোট ছোট রেডিও। রাস্তাঘাটে বের হলে দেখা যায় মানুষ কানে রেডিও লাগিয়ে ঘুরছে। সবাই খেলা শুনছে। এই ধারাভাষ্যকাররাই আমাদের শুনিয়েছে বিশ্বকাপে যাওয়ার কথা। প্রতিটি বলের লাইভ আপডেট আমরা পেয়েছি এদের কাছ থেকে। এখনো মনে পড়ে কেনিয়ার সাথে সেই ফাইনাল ম্যাচের কথা- যখন এক বলে এক রান, শান্ত বল ঠেলে দিয়েই দৌড় শুরু করে, আর ধারাভাষ্যকার উত্তেজনার চোটে প্রায় ১৫ থেকে ২০ সেকেন্ড কিছু বলতেই পারেনি। কি দীর্ঘ সেই ১৫-২০ সেকেন্ড!
আজকে প্রায় পুরোটা খেলা আমি রেডিওতে শুনেছি। অফিসের অনেকেই কানে হেডফোন লাগিয়ে খেলা শুনেছে। নাসির-গাজী যখন চার-ছয় মারছিল, অফিসে আমরা সবাই লাফালাফি করছিলাম। সে এক অসাধারণ মুহূর্ত!
Hats off to u guys. U gave us some unforgettable moments. Those moments only come in a lifetime!
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
অনন্ত সেই ভালবাসার স্রোত

সময় চলেছে তার আপন খেয়ালে,নদীর স্রোতেরা হারায় কালের বুকে;
আমি শুধু এক অনন্তকাল ধরে,
ডুবে আছি প্রিয়, তোমার চাওয়া পাওয়ার ওই সুখে।
বাহিরের সব নিয়ম চলুক তার মতো,মহাবিশ্ব...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
অপলক , ২৯ শে অক্টোবর, ২০২৬ সকাল ১০:৪৫

পাহাড়ীদের হাতে এখন প্রচুর টাকা। সে টাকার যোগান প্রত্যাক্ষ বা পরোক্ষ ভাবে আমরা সমতলের জনগন দিয়েছি। পাহাড়ীরা এখন জাতীয় অর্থনীতিতে বিশাল ভূমিকা রাখছে। তাদের মাঝে প্রচুর উচ্চ শিক্ষিত...
...বাকিটুকু পড়ুনপূর্বের পোস্টঃ ক্ষণিকের দেখা, মায়াময় এ ভুবনে -১০

অবশেষে আমার কিছু কথা শুনে ওরা হাসিতে ফেটে পড়লো। সবার মুখে ছিল উজ্জ্বল হাসি।
আজ দুপুরে একটি এলাকার মাসজিদ সংলগ্ন পুকুর...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ২৯ শে অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:০২

আমাদের চারপাশে অনেক কিছু আছে।
যা আমরা দেখতে পাই না। ব্যাকটেরিযয়া, ভাইরাস, ডার্ক ম্যাটার, অণু ও পরমাণুর কথা বলছি না। আমি বলছি, মৃত মানুষের কথা। প্রতিদিন বিশ্বে গড়ে দেড়...
...বাকিটুকু পড়ুন
প্রধানমন্ত্রী বিদেশ সফরে গেলেই দেশ অশান্ত হয়ে ওঠে । সালাহউদ্দিন আহমেদের মতো স্বরাষ্ট্রমন্ত্রী থাকতে এমন পরিস্থিতি তৈরি হবে কেন? প্রধানমন্ত্রী দেশের বাইরে থাকলেই কিছু নেতাকর্মী যেন নিজেদের দেশের...
...বাকিটুকু পড়ুন