
আমার ভাবনায় তোমার সেই চঞ্চল মুখ,
আমার চেতনায় তোমার সেই প্রেরণা।
আমার সব কথা বলা শুধু তোমায়।
তুমি ভুরের পাখি আমার নিদ্রা কাড়।
ভোরের শিশির হয়ে গা ভেজাও,
কাঁপান শিত হয়ে শিহরণ দাও।
তোমার অবায়ব আমার কল্পনায় আঁকা।
সবখানে তুমি,যেদিকে তাকাই।
ঠিক কল্পনায় সাজানো সেই চাঁদের বুড়ি।
সবখানে দেখি খুজে পাই না।
এ আমার ভুল, শুধু রঙ্গিন সপ্ন।
আমি নিরাশ নই একটু হতাশ,
নিশ্ছল হয়ে গালে হাত রেখে বসে,
নিষ্প্রাণ দেহে মধ্য নিশির তটে,
আমি মনে মনে ভাবি,
এ আমার আবেগ মিথ্যে কল্পনা।
কতো কি যে ভাবি, ভাবনা স্থির নয়,
মহা মনিষীর বাণী মনে আসে।
স্বপ্নবিহীন প্রান পাথরের মতো,
স্বপ্ন থাকা ভালো, ততটা রঙ্গিন নয়...
এমন সপ্ন নয়, আমি আকাশে উড়ি।
জীবনের সাথে মিল রেখে, জীবন সাজাই।
এ আমার ভুল নয়
সর্বশেষ এডিট : ১১ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:৪৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



