somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রামুর ঘটনা যেভাবে এদেশের মুসলমান সমাজকে ক্ষতিগ্রস্ত করলোঃ

২৫ শে অক্টোবর, ২০১২ দুপুর ১:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বহুদিন পর ব্লগে প্রবেশ করলাম। অনেক বিষয়ই মনে-মাথায় ঘুরপার খেয়েছে কিন্তু লেখার সময় হয়ে ওঠেনি। আজ একটু সময় পেলাম । বিভিন্ন বিষয়ের মধ্যে রামুতে ঘটে যাওয়া ন্যাক্কার-জনক ঘটনাটাই আমাকে সবচেয়েবেশী পোষ্ট লেখার জন্য প্ররোচিত করছে। এই ঘটনা এদেশের বৌদ্ধ সম্প্রদায় তথা সংখ্যালঘু সমাজকে যেমন ক্ষতিগ্রস্ত, আতঙ্কিত, উদ্বেলিত ও হতাশ করেছে আমি মনে করি সংখ্যাগুরু মুসলমান সমাজকেও অন্যভাবে ক্ষতিগ্রস্ত, আতঙ্কিত, উদ্বেলিত ও হতাশ করেছে, যদিও একটা অংশ এটা বুঝতে পারছেন না। এই ঘটনা মুসলমান সমাজকে যেভাবে ক্ষতিগ্রস্ত করলো তার ছোট একটা তালিকা নিচে দেয়া হলো:

১. আমার জানামতে বৌদ্ধ সম্প্রদায়ের সঙ্গে বাংলাদেশে মুসলমান সমাজের কোন দন্দ্ব পূর্বে ছিল না । এই ঘটনা তার সূত্রপাত ঘটাল।
২. আমরা বড়মুখে বলি বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রিতীর দেশ। এই দেশের মুসলমানরা সহিষ্ঞু। এই ঘটনা এখন থেকে এমন দাবি করাকে কঠিন করে তুললো।
৩. বিশ্বের দেশে দেশে মুসলিমদের উপর অন্যায় অত্যাচারের আমরা প্রতিবাদ করে থাকি। এই ঘটনা এখন থেকে সেই প্রতিবাদি হয়ে ওঠার পথকেও কঠিন করে তুললো।
৪. বাবরি মসজিদ ধ্বংসের ঘটনায় কিংবা অযোধ্যার মুসলিম নিধনের ঘটানায় আমরা আর আগের মতো মাথা উঁচু করে প্রতিবাদ জানাতে পারবো না।
৫. পুড়ে যাওয়া বৌদ্ধ মন্দিরগুলোতে যে শত কিংবা হাজার বছরের পান্ডুলিপি সহ বিভিন্ন নিদর্শন ধ্বংস হয়েছে তা এদেশের বৌদ্ধদের পাশাপাশি আমাদেরও ঐতিহ্য। এই ঐতিহ্যসমূহের ধ্বংস আমাদের কে যেমন ঐতিহ্য হারানোর বেদনায় সিক্ত কেরেছে তেমনি বিশ্বের কাছে আমাদেরকে একটা বর্বর জাতি হিসাবে চিহ্নিত করেছে।
৬. বৌদ্ধ তথা সংখ্যালঘু সম্প্রদায়ের মনে এই ঘটনা মুসলমান সমাজের প্রতি যে অনাস্থা সৃষ্টি করেছে তা পুরণ হওয়ার নয়।
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মহাজন জিন্দা হ্যায়!!!

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৬:৪৭



মনে পড়ে, ঠিক এক বছর আগে গত বছর এই সময়ের দিকে ফেসবুক বা সোশ্যাল মিডিয়া ভেসে যাচ্ছিল 'মহাজন স্যারকে আরও ৫ বছর বাংলাদেশের সরকার প্রধান হিসেবে দেখতে চাই' টাইপের... ...বাকিটুকু পড়ুন

ধর্ম অটুট, মৌলভিরা নন: সমালোচনা মানেই অশ্রদ্ধা নয়

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৭:২৬



নবী ইউসুফ (আ.)-এর সময় মিসরীয়রা 'আমুন' দেবতার পূজা করত। মিসরের শাসক আপোফিসকে তার পিতা তৎকালীন পুরোহিতদের কুচক্রী স্বভাব সম্পর্কে সতর্ক করেছিলেন। এই পুরোহিতরা ধর্মের দোহাই দিয়ে রাজ্যসভা থেকে... ...বাকিটুকু পড়ুন

শৈশব- কৈশোর বেলার গল্প

লিখেছেন রাজীব নুর, ০৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৭:৪৭



আমাদের শৈশব ছিলো অতিশয় প্রাণপ্রাচুর্যময় যদিও শৃঙ্খলাপূর্ণ।
একালের মতো বিলম্বিত শয্যা ত্যাগ রীতিমতো গর্হিত অপরাধ! শয্যা ত্যাগ করেই বিশেষত অবকাশের দিন গুলোতে নিয়মিত গন্তব্য ছিলো কারো কারো খেলার... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ পাখির জগত

লিখেছেন ইসিয়াক, ০৯ ই মে, ২০২৬ সকাল ৭:০০



টোনাপাখি লেজ নাচিয়ে গাইছে মধুর গান।
গান শুনে টুনিপাখি আহ্লাদে আটখান।

টোনা যখন উড়ে ঘুরে অন্য ডালে বসে।
টুনি এসে ঠিক তখনই বসে তারই পাশে।

বুলবুলিদের পাড়ায় আজ দারুণ শোরগোল।
নানা শব্দের... ...বাকিটুকু পড়ুন

মোহভঙ্গ!

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৯ ই মে, ২০২৬ সকাল ৭:৪৮



পদ্মা সেতু নিয়ে কত অপবাদই না দেয়া হয়েছিলো! বলা হয়েছিলো- বাংলাদেশ কখনো নিজস্ব অর্থায়নে এত বড় প্রকল্প করতে পারবে না। দুর্নীতির অভিযোগ তুলে বিশ্বব্যাংক সরে দাঁড়ায়। অথচ শেষ পর্যন্ত... ...বাকিটুকু পড়ুন

×