কতর্ৃপক্ষকে আমি সমঝে চলি। কয়েককার বিটিটিবির সংযোগ স্থানান্তরের অভিজ্ঞতা হবার পড় হাড্ডিমজ্জায় অনুভব করেছি, কতর্ৃপক্ষ কী কড়া চীজ।
তবে আমাদের সামহোয়্যার ইন কতর্ৃপক্ষ ওরকম হাড়ে আঘাত করেন না। পক্ষাঘাতের ভয়ও তাই আমার নেই। কোন ব্যাংক ড্রাফট, পাসপোর্ট সাইজের দুই কপি সত্যায়িত ছবি ছাড়াই আমি নিশ্চিন্তে এই কর্তৃপক্ষের কাছে নানা কিসিমের আকুল আবেদন জানাতে পারি।
আমার প্রথম আবেদন, সাইটের কিছু অংশ বাস্তবেই পক্ষাঘাতগ্রস্ত, এগুলোর চিকিৎসা প্রয়োজন। একটি জরিপ ফিচার ওয়েবপেজের বাম স্তনে মরা শিশুর মতো লেপ্টে আছে। ওর কোন পরিবর্তন পরিবর্ধন দেখি না। আর বুঝি না, অ্যাতো কোটি কোটিবার পৃষ্ঠাদর্শন হয়, মাত্র শ' দেড়েক ভোট কেন পড়ে। তাহলে কি দেড়শ লোকই রাতদিন জেগে এই ওয়েবসাইটে পড়ে থাকে? যদি তাই হয়, অভিনন্দন কতর্ৃপক্ষকে, অন্তত দেড়শো নিবেদিতনেট পর্যটক তৈরি করার জন্য। কিন্তু কতর্ৃপক্ষের কাছে অধমের এ-ও আরজি, ঐ জরিপটিকে স্যালাইন দিয়ে চাঙা করা হোক, প্রয়োজনে ওর বক্তব্য পালেট নতুন কিছু দিয়ে জরিপ ফিচারটির মরা শরীরে নতুন রক্ত সঞ্চালন করা হোক।
কয়েকজন সহব্লগারের আব্দারে সুর মেলাতে চাই, কিছু বিভাগে ব্লগগুলোকে রাখা হোক। ঐ বিভাগে কী পরিমাণ ব্লগ জমেছে সেটাও প্যারেনথেসেসে রেখে দেখানো হোক। এতে করে একটা প্রবণতাও সহজে চোখে পড়বে। কতর্ৃপক্ষ রাজি থাকলে বিভাগগুলোর নাম রাখা নিয়েও একটা প্রতিযোগিতা হতে পারে। একটু খেলতাম।
সামহোয়্যার ইন অর্থোপার্জন করতে চায় এই সাইট থেকে, জরিপটাকে লীজ দিয়ে দিন। আর বাঁধ ভাঙার আওয়াজবাহী চিত্রটি একটু বড়, বেখাপপা লাগে দেখতে। ঐ জায়গাটা ফাঁকা রেখে দিন না ব্লগারদের জন্যে। এখন অনেকের হাতেই ডিজিটাল ক্যামেরা, তাঁরা আপনাদের কাছে ছবি পাঠাতে পারেন, আর সপ্তাহের সেরা ছবিগুলো ওখানে ঠাঁই করে নেবে?
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




