somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পাঠ প্রতিক্রিয়া: জীবনের জার্নাল

২০ শে সেপ্টেম্বর, ২০২৫ রাত ১১:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ব্লগে সুলেখক, মনযোগী পাঠক, উদার ভাবে মন্তব্যকারী এবং নির্ঝঞ্চাট কোন ব্যক্তিকে চিন্তা করলে প্রথম সারিতে যাদের নাম থাকবে তার মাঝেও প্রথম হবেন 'জীবনের জার্নাল' বইটির লেখক । নিশ্চই পাঠক বুঝে গেছেন কে এই লেখক। হ্যাঁ পাঠক ঠিক ধরেছেন আমি সবার প্রিয় লেখক বন্ধু খায়রুল আহসান এর কথাই বলছি।

আমি যখন নিয়মিত আসতাম ব্লগে তখনকার অনেক প্রিয়মুখ ই এখন আর দেখা যায়না। আমারও নানান কারনে আসা হয় কম। তবে অত্যন্ত প্রিয় এই সুলেখকের লেখা পড়ার জন্যে আমি অধীর আগ্রহে অপেক্ষা করি। প্রতিবার তাঁর ভ্রমন কাহিনী বা জীবনের গল্প পড়ার পর মনে হয় যেন পূর্ণতৃপ্তি নিয়ে পড়লাম।

তবে অতৃপ্তি নিয়ে শেষ করেছি 'জীবনের জার্নাল' পড়া। বইটি পড়তে পড়তে মনে হয়েছে ঘুরে আসলাম লেখকের সাথে তাঁর মফস্বলের জীবন থেকে ক্যাডেট এর জীবনের কিছু সময়ে। ৪৮ বছর আগের স্মৃতির পাতায় জমা খুঁটিনাটি বিষয় এত চমতকার করে উপস্থাপন করেছেন বইটিতে মনে হবে যেন পাঠককে হাত ধরে ঘুরিয়ে আনছেন সেই সময় থেকে! আরো অনেক অনেক কথা শুনতে চাই লেখকের কাছে, তাই 'জীবনের জার্নাল' এর পরের খন্ডগুলোও দ্রুতই লিখবার জন্যে আন্তরিক ভাবে অনুরোধ জানাচ্ছি, অনুরোধ এ কাজ না হলে তখন দাবী জানাবো। :D

আমি কবিতার পাঠক নই বলে কবিতার বই কিনিনি, তবে ব্লগে প্রকাশিত কবিতাগুলো মাঝে মাঝে পড়লে মনে হয় এ যেনো আমার ই কথা! সামনের কোন দিনে কবিতার বইগুলোও সংগ্রহ করার চেষ্টা করবো, হয়ত কখনো পড়তে ভালো লাগবে কবিতা।

আমি বইটি পড়া শেষ করেছি এই কথা জেনে লেখক বন্ধুর কাছে অত্যাশ্চর্য লাগবে। বইটি প্রথম সম্ভবত ২০২১ সালে সংগ্রহ করেছিলাম কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় যে দুইটি বই হারিয়ে গেছিলো সেসময় আমার তার মাঝে একটি উপরে উল্লেখিত বইটি। এরপর নীলনদের পানি নীলক্ষেত পর্যন্ত চলে এলো, কন্যাদের নিয়ে টালমাটাল সময় পাড় করে একটা সময় বই ধরাছোঁয়া একদম বন্ধই ছিল! পরে আবার টুকটাক বই পড়া শুরু করলাম কিন্তু 'জীবনের জার্নাল' সংগ্রহ করতে পারলাম না কেননা বইটি পাওয়া যাবে না। লেখককে কীভাবে বলি 'আপনার বইটি হারিয়ে ফেলেছি'! কী লজ্জা! তাও গত বইমেলার সময় সকল লাজ ত্যাজ্য করে জানাতেই তিনি স্মতস্ফূর্তভাবে পথ বাতলে দিলেন এবং তারপর বই মেলা থেকে সংগ্রহ করতে পেরেছিলাম।


পিতার বয়সী ও পিতৃতুল্য লেখক বন্ধুর সুস্থ এবং নেক হায়াত কামনা করি সব সময় যেন আরো অনেক দিন তাঁর অভিজ্ঞতার ঝুলিতে জমা গল্প আমরা জানতে পারি।

লেখকের সবগুলো বইয়ের ছবি একসাথে

সর্বশেষ এডিট : ২১ শে সেপ্টেম্বর, ২০২৫ রাত ১২:০৮
১৪টি মন্তব্য ১৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অন্তর্দিগন্ত

লিখেছেন মুনতাসির রাসেল, ১৪ ই জুন, ২০২৬ সকাল ১১:০৯



যে নদী সাগরকে ছোঁয়নি, সে-ই গায় সবচেয়ে নির্মল সঙ্গীত।
যে বৃক্ষের শাখা ফলের ভারে নত হয়নি, সে-ই আকাশকে বেশি বোঝে, বাতাসকে বেশি শোনে।

পৃথিবীর প্রাচীনতম ভ্রমগুলোর একটি এই,
মানুষ ভেবেছে প্রাপ্তিই পরিত্রাণ।

তাই... ...বাকিটুকু পড়ুন

Laptop Stand কেন দরকার?

লিখেছেন নাহল তরকারি, ১৪ ই জুন, ২০২৬ বিকাল ৪:৩৯

Laptop Stand কেন দরকার? | Digital Fast IT থেকে স্মার্ট সমাধান



দীর্ঘ সময় ল্যাপটপ ব্যবহার করলে অনেকেরই একটি সাধারণ সমস্যা দেখা দেয়—ল্যাপটপের নিচের অংশ অতিরিক্ত গরম হয়ে যায়। অতিরিক্ত... ...বাকিটুকু পড়ুন

দুবাই কি দুর্নীতিবাজদের গন্তব্য হয়ে উঠেছে?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৪ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:৩০

কয়েক বছর আগে, কানাডার বেগম পাড়ার কথা ব্যারিস্টার সুমন ভাই বেশ ফলাও করে প্রকাশ করেছিলেন। বাংলাদেশী দূর্নীতিবাজদের আখড়া হয়ে উঠেছিলো কানাডার ঐ অঞ্চল। আজ পুসিলশের সাবেক প্রধান বেনজির দুবাইয়ে ধরা... ...বাকিটুকু পড়ুন

আদ্ব দ্বীন হাসপাতাল ও বাংলাদেশ ফেসবুক বিচারক

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৫ ই জুন, ২০২৬ রাত ১:৫৪



সম্প্রতি আদ্ব দ্বীন হাসপাতালের ঘটনা কেন্দ্র করে বাংলাদেশ ফেসবুক বিচারকগণ রায় দিয়েছেন “আদ্ব দ্বীন হাসপাতাল লাইসেন্স বাতিল করা যাবে না”।




...বাকিটুকু পড়ুন

ইমিগ্রেশনেই ধরা খেল বিএনপির কূটনীতি

লিখেছেন সৈয়দ কুতুব, ১৫ ই জুন, ২০২৬ রাত ২:৪০


ধরুন আপনার পাশের বাড়ির সাথে সম্পর্ক ভালো না। দীর্ঘদিনের পুরনো ঝামেলা, কথা বলাবলি বন্ধ, একে অপরকে দেখলে মুখ ঘুরিয়ে নেওয়ার অভ্যাস হয়ে গেছে। এই অবস্থায় পাশের বাড়িতে একটা বৈঠক... ...বাকিটুকু পড়ুন

×