somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পানি সমাচার

০৯ ই জুন, ২০১৩ রাত ১০:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

চেম্বারে যেতেই শুনি বুড়ো চাচা ডায়ালগ দিচ্ছেন "অ্যাঁই আইছি তলাক হানির এত অভাব অনো" (আমি আসার পর থেকে পানির এ রকম সল্পতা আর হয়নি)। বাসায় আসতেই দেখি আমীর ভাই এর শুকনো, মলিন মুখ " টানা মোটর দিয়ে পানি খুব কম আসে। পাম্প থেকেই নাকি পানি ঠিকমত আসছেনা। পানির স্তর অনেক নিচে নেমে গেছে। মনে হয় পাইপ আরো নিচে লাগাতে হবে।"

হুমায়ুন আহমেদের মজার উপন্যাস বহুব্রীহী। নাটকের অন্যতম কেন্দ্রিয় চরিত্র আনিস, যার স্ত্রী নেই। বেচারা দুই ছেলে মেয়ে আছে মহা বিপদে। রান্না বান্না করতে হয়, ঘর সামলাতে হয়। তারউপর বাচ্চা দুটো মহা দুষ্ট। একেকবার অদ্ভুত অদ্ভুত কান্ডকির্তন করে যা যে কোন মানুষের মাথা খারাপ করে দেয়ার মত যথেষ্ট।
একদিন রাতে বড় ছেলে টগর বাবাকে জিজ্ঞেস করলো "বাবা! রাতে আমরা কি খাব?"
আনিস জবাব দিল " রাতে আমরা খাব ডিম রান্না "
"বাবা! প্রতিদিন আমরা ডিম খাচ্ছি কেন?"
"কারন ডিম রান্না সবচাইতে সহজ কাজ। আর এছাড়া আমি আর অন্য কিছু রাধতে জানিনা"
ছোট মেয়ে নিশা বললো "এভাবে আমরা একদিন পৃথিবীর সব ডিম খেয়ে শেষ করে ফেলবো, তাই না বাবা"

ঢাকা শহরে হু হু করে বাড়ছে জমির দাম। জমি বলতে গেলে প্রায় শেষ, এখন চলছে ফ্ল্যাট বেচা কেনা। তাও ফুরিয়ে যেতে চললো প্রায়। কারন ব্যাপক চাহিদা। যে মানুষ একবার ঢাকায় ঢুকে সে আর ঢাকা ছাড়ার নাম করেনা। গাঁটটি বোস্কা সমেত এখানেই আসন গেড়ে বসে। যারা ঢাকার বাইরে আছেন, তাদেরো এ নিয়ে হাপিত্যেসের কমতি নেই। এরে তারে ধরে মামার জোরে যে কোনভাবে পোষ্টিংটা ঢাকায় করার জন্য সেকি তোড়জোড়! আর তাই আজ ঢাকা পৃথিবীর সবচাইতে ঘনবসতিপুর্ন শহর। যে হারে মানুষ বাড়ছে আর যেভাবে ভুগর্ভস্থ পানি তুলে চলেছি, কে জানে হয়ত "আমরা একদিন পৃথিবীর সব পানি শেষ করে ফেলবো"। অন্তত ঢাকারটাতো বটে।

তখন কি হবে?

মাটির নিচে বিশাল অংশ ফাপা থাকায় বিল্ডিংগুলো ছোটখাট ভুমিকম্পেই ধ্বসে পড়তে পারে। এখন যেভাবে মানুষ ছুটে আসছে ঢাকার দিকে, তখন মানুষ তেমনি করে ছুটে পালাতে চাইবে ঢাকা ছেড়ে। কে জানে হয়তো এই শহর হয়ে যাবে ধংসনগরী, প্রাচীন কোন সভ্যতার অংশবিশেষ।
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

আপার ফিরে আসার পদ্ধতি কি?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১০ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩



আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন... ...বাকিটুকু পড়ুন

×