আবার ও লিখতে মন চায়
২৮ শে এপ্রিল, ২০১১ রাত ১২:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
অনেকদিন হল কোন কিছুই কেমন যেন ঘটছে নাহ জীবনে । নাকি অনেক কিছুই ঘটে গেল যা আমার দৃষ্টি সীমার বাইরে ছিল । নাকি দুনিয়ার হাজার ও কাজের ভিড়ে নিজেকে হারিয়ে ফেলেছিলাম । নাকি ইচ্ছা করেই নিজেকে খুঁজে পেতে চাইনি । আবিষ্কার করতে চাইনি এই আমি কে । এর পিছনে কি কোন কারন ছিল !! হয়ত ছিল, হয়ত নাহ । অবশ্য আমার চিন্তা তো একটু আলাদা । সব কিছুর জন্য নাকি কারন দরকার হয় নাহ । কিন্তু এই কারন না থাকার পিছনেও যে একটা কারন থাকে আমি তা হয়ত অন্যের কাছে লুকিয়ে যাই । নিজেকে সবার সামনে পুরপুরি প্রকাশ না করার স্বভাবটা আমার অনেক পুরনোই । একটি ছোট্ট হাসির ফাঁকে নিজের কষ্ট গুলোকে লুকিয়ে নিয়ে যাওয়া টা নাকি অনেক কষ্টের । আর কষ্টের কাজ টা আমি সর্বদাই করার চেষ্টা করি । জানিনা সফল ভাবে করতে পারি কিনা । তবে এটা করতে গিয়া কখনও কখনও নিজেকেই হারিয়ে ফেলি মুখোশের ভিড়ে ।
আজ মানুষ গুলো সব কেমন যেন মুখোশ ই পরে আছে । একটা মুখোশের নিচে নিজের চেহারাটা লুকায় ফেলেছে । কেউ কেউ তো নিজেকেই মুখোশের মধ্যে খুঁজে পেতে চায় । তবে আমি মুখোশের ভিড়ে হারাতে চাই নাহ । জানিনা পারি অথবা পারব কিনা । হয়ত আমার অত ভাল বুদ্ধি বিবেচনা ও নাহ ।
ধুর কিসব লিখতেছি !! আজাইরা ।। ভাব মারা কথার মত । পোস্ট দিলাম । মাইন্ড কইরেন নাহ কেউ এই পোস্ট এর অনর্থক কথা পড়ে । অনেকদিন লেখা হইছিল না কিছু । তাই ই ..।
সর্বশেষ এডিট : ২৮ শে এপ্রিল, ২০১১ রাত ১২:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩

আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।...
...বাকিটুকু পড়ুন
এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,
চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।
কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,
আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।
দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা...
...বাকিটুকু পড়ুনআপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন
আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।
তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন
আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন