somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জশনে জুলুছঃ হতে পারে একটি দিক নির্দেশনা

১৩ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

“পাশ্চাত্য হারামকে আকর্ষনীয়, আবেদনময়ী এবং প্রাচুর্যে ভরপুর করে তুলছে। হালালকে আমরা কঠিন, বিরক্তিকর এবং দুষ্প্রাপ্য করে তুলছি। ফতোয়া প্রদানের সহজ পথ ছেড়ে টেকসই সমাধান প্রদানের অতীব প্রয়োজনীয় ধারা আন্দোলনকে গ্রহণ করতে হবে। আমরা মানুষকে হারাম থেকে বিরত রাখতে চাইলে তাদের হালাল বিকল্প অবশ্যই সামনে দিতে হবে। --------- ইসলামী করণের জন্য বিনোদনের ক্ষেত্র উন্মুক্ত পড়ে আছে, কিন্তু এক্ষেত্রে অতি সামান্যই আমরা করতে পেরেছি”।
লেখাগুলো পড়েছিলাম ডক্টর হিশাম আল তালিবের “ইসলামী আন্দোলনের কর্মীদের প্রশিক্ষণ গাইড” বইয়ে। লেখাটা যখন পড়েছি তখন থেকেই আমাকে ভাবিয়েছে। আজ যখন চারদিকে অপসংস্কৃতির জোয়ার বইছে, অশ্লীল সংস্কৃতির প্লাবনে ভেসে যাচ্ছে রুচি, শিল্প, সামাজিক ও ধর্মীয় মূল্যবোধ, তখন পবিত্র জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে সামনে রেখে লেখাটা লিখতে গিয়ে আবারো উদ্বৃত্তিটুকু আমার ভাবনায় সর্বাগ্রে চলে এলো। সত্যিই তো, যে সুযোগটুকু হারিয়েছেন আমাদের অগ্রজরা, যে সমস্যার মুখোমুখি আমরা এবং যে সভ্যতা ও সংস্কৃতিহারা হবে আমাদের অনুজরা- তা কি এতই ঠুনকো ছিল? নাকি যোগ্য কর্মী ও সুষ্টু পরিচর্যার অভাবেই তার এই হাল?
রাসুলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে নিকটাত্নীয়দের মধ্যে গোপনে ইসলাম প্রচার করেছিলেন। এরপর এলো প্রকাশ্যে ইসলাম প্রচার ও শুরু হলো অত্যাচার নিপীড়ন। রাসুল (দঃ) দু’হাত তুলেছেন আসমান জমীনের মালিকের কাছে এর প্রতিকারের জন্য, কিন্তু অস্ত্রধারণ করেননি। কালের পরিক্রমায় এলো হিজরত এবং ইসলামী রাষ্ট্র। এবার রাব্বুল আলামীনের নির্দেশে অন্যায়ের প্রতিকারের জন্য কোষমুক্ত হলো তরবারী। সংঘটিত হলো যুদ্ধের পর যুদ্ধ, অগ্রসর হলো ইসলাম দূর্বার গতিতে। কায়সার-কিসরা থেকে শুরু করে রডারিক-লক্ষন সেনদের মসনদ কেঁপে উঠল, ধ্বসে পড়লো। ইসলাম প্রতিষ্টিত হলো এক অপরাজেয় শক্তি হিসেবে।
কালের বিবর্তনে যুগের প্রয়োজনে ইসলামের এই যে পথ পরিক্রমা তা কী আমাদের নীতিনির্ধারকরা ভুলে আছেন? নাকি হারিয়ে বসেছেন তাদের ইজতিহাদি মনোভাব ও যোগ্যতা?
ঐতিহাসিক জশনে জুলুছের ক্রমবর্ধমান জনপ্রিয়তা প্রমাণ করছে, আধুনিক ও যুগোপযোগী কর্মসূচী প্রণয়ন করতে পারলে তা বাস্তবায়নের মানুষের অভাব হয়না। মুর্শিদে বরহক আল্লামা তৈয়্যব শাহ (রঃ) গুটিকয়েক আশেকে রাসুল নিয়ে যে জশনে জুলুছের গোড়াপত্তন করেছিলেন তা ইতোমধ্যে পরিণত হয়েছে লক্ষ লক্ষ সুন্নী জনতার মিলনমেলায়।
রাসুল প্রেমে উজ্জীবিত লক্ষ লক্ষ মুমিন প্রমাণ করে দিচ্ছে আজ ইসলামের এ চরমতম দুঃসময়ে শান্ত, সৌম্য ও আধ্যাত্নিকতায় ভরপুর আহলে সুন্নাত ওয়াল জামাতের দর্শনই একমাত্র পথ দেখাতে পারে সঠিক পথহারা মুসলিম জনগোষ্টিকে।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পুরানো সেই দিনের কথা ....

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৭


নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

জেমস টালারিকো - আমাদের সময়ের মহাত্মা গান্ধীর প্রতিচ্ছবি!

লিখেছেন শ্রাবণধারা, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:৪১


ইসরায়েলি বাহিনী যখন গাজায় স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছিল, তখন নেতানিয়াহু তার বাহিনীকে গণহত্যায় উদ্বুদ্ধ করতে বাইবেলের এই লাইনগুলো পড়ে শোনান: "এখন যাও, আমালেককে আক্রমণ করো এবং তাদের যা কিছু... ...বাকিটুকু পড়ুন

=জীবন কেমন যেন হয়ে গেল সহসা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪

আগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

গল্প - অভাগীর সুর ব্যাঞ্জনা – পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৫


যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক অভাগীর সুর – পর্ব ১
প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

×