এল শুক্র এল শনি এল রবি আবার,
সোম মঙ্গল বুধ ও বৃহস্পতিবার।
সপ্তাহ গড়িয়ে মাসও এলো ফের এলেনা শুধু তুমি,
তোমার স্মৃতিতে দগ্ধ বুকেতে রয়েছি পড়ে আমি।
আবর্তনে ঘুরে ফিরে এল গ্রীষ্ম বর্ষা শরত,
পেলাম না তো সেই তোমাকে খুঁজেও সারা জগত।
বসন্তেরই আগমনে ফুটে কত ফুল ও ফল,
আমার নয়নে উছলে উঠে নব নব বেগে জল।
পত্রপল্লবে সুশোভিত হয় অপরূপা এ ভূমি,
সাজেনা শুধু আমার বাগান নিঃশেষ যেন আমি।
এলেনা তো ফিরে জেগে উঠে বুকে নিঃসীম শুন্যতা,
এই কি তবে এই জীবনের চরম বাস্তবতা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



