![]()
মাননীয় মহাশয়,
আমার পুত্রকে জ্ঞানার্জনের জন্য আপনার কাছে প্রেরণ করলাম।
তাকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলবেন-এটাই আপনার কাছে আমার বিশেষ দাবি।
আমার পুত্রকে অবশ্যই শেখাবেন-সব মানুষই ন্যায়পরায়ণ নয়, সব মানুষই সত্যনিষ্ঠ নয়।
তাকে এও শেখাবেন,প্রত্যেক বদমায়েশের মাঝেও একজন বীর থাকতে পারে,
প্রত্যেক স্বার্থপর রাজনীতিকের মাঝেও একজন নিঃস্বার্থ নেতা থাকে।
তাকে শেখাবেন, পাঁচটি ডলার কুড়িয়ে পাওয়ার চেয়ে একটি উপার্জিত ডলার অধিক মূল্যবান।
সে যেন আগেভাগেই একথা বুঝতে শেখে- যারা পীড়নকারী তাদেরই সহজে কাবু করা যায়।
ভয়ের মাঝে কী রহস্য লুকিয়ে আছে,তাও তাকে বুঝতে শেখাবেন।
আমার পুত্রকে শেখাবেন,বিদ্যালয়ে নকল করার চেয়ে অকৃ্তকার্য হওয়া অনেক বেশি সম্মানজনক।
নিজের ওপর তার যেন সুমহান আস্থা থাকে।এমনকি সবাই যদি সেটাকে ভুলও মনে করে।
তাকে শেখাবেন ,ভদ্রলোকের প্রতি ভদ্র আচরণ করতে ,কঠোরদের প্রতি কঠোর হতে।
আমার পুত্র যেন এ শক্তি পায়-হুজুগে মাতাল জনতার পদাঙ্ক অনুসরণ না করার।
সে যেন সবার কথা শোনে এবং তা সত্যের পর্দায় ছেঁকে যেন ভালোটাই শুধু গ্রহণ করে – এ শিক্ষাও তাকে দিবেন।
সে যেন শেখে দুঃখের মাঝে কীভাবে হাসতে হয়।
আবার কান্নার মাঝে লজ্জা নেই এ কথা তাকে বুঝতে শেখাবেন।
যারা নির্দয়,নির্মম তাদের সে যেন ঘৃণা করতে শেখে আর অতিরিক্ত আরাম আয়েশ থেকে সাবধান থাকে।
আমার পুত্রের প্রতি সদয় আচরণ করবেন কিন্তু সোহাগ করবেন না, কেননা আগুনে পুড়েই ইস্পাত খাঁটি হয়।
আমার সন্তানের যেন অধৈর্য্য হওয়ার সাহস না থাকে,থাকে যেন তার সাহসী হওয়ার ধৈর্য্য ।
তাকে এ শিক্ষাও দিবেন- নিজের প্রতি তার যেন সুমহান আস্থা থাকে আর তখনই তার সুমহান আস্থা থাকবে মানব জাতির প্রতি।
আপনার বিশ্বস্ত আব্রাহাম লিংকন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



