somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

চোখের যক্ষা

১৬ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

যক্ষা শব্দটির সাথে আমরা পরিচিত।এটি Mycobacterium Tuberculosis সংঘটিত রোগ।মানব শরীরের অল্প কয়েকটি অংশ ছাড়া প্রায় সমস্ত অংশেই এই জীবাণু বাসা বাঁধতে পারে।সঠিক সময়ে চিকিৎসা না হলে বিভিন্ন ধরনের অক্ষমতা থেকে মৃত্যু পর্যন্ত হতে পারে।
আজ কথা হবে Ocular Tuberculosis বা চোখের যক্ষা রোগ নিয়ে।

চোখের যক্ষা যে কোন বয়সের যে কোন লোকেরই হতে পারে তবে সাধারণত-
১)যে সমস্ত লোক আর্থিক দৈন্যতার দরুণ ঘনবসতি এলাকায় বাস করেন
(Poor Socioeconomic Status),
২) যাদের পরিবারের কোন সদস্যের চোখের যক্ষা হওয়ার ইতিহাস আছে,
৩)কিংবা কখনও কখনও অঞ্চল ভেদে এর প্রকপতা লক্ষ্য করা যায়।

Mycobacterium Tuberculosis চোখের যে কোন অংশকেই আক্রান্ত করতে পারে ।তবে চোখের আইরিশ,সিলিয়ারী বডি আর করোয়েড নিয়ে গঠিত Uveal Tract তুলনামূলক ভাবে বেশি আক্রান্ত হয় এবং এর ফলে ঘনঘন Uveal Tract এর প্রদাহ দেখা দেয়।

চোখের যক্ষার প্রকোপ কেমনঃ ১৯৪১ সালে চিকিৎসা বিজ্ঞানী Guyton এবং Woods বলেন শতকরা ৮০ ভাগ Granulomatous Uveitis এর জন্য Mycobacterium Tuberculosis ই দায়ী।১৯৬০ সালের দিকে সে প্রকপতা কিছুটা বেশ কমে আসতে থাকে।কিন্তু,বর্তমানে রোগটি নিয়ে নতুন করে ভাবনার সময় আসছে।সমীক্ষা অনুযায়ী আমাদের প্রতিবেশী দেশ ভারতে শতকরা ৭-১০ ভাগ চোখের রোগী Tuberculosis এ আক্রান্ত।


যেভাবে রোগটি ছড়ায়ঃ চোখের কোন ক্ষত থেকে সক্রিয় ইনফেকশন হয়ে অথবা শরীরের অন্য কোন আক্রান্ত অংশ থেকে রক্তের মাধ্যমে জীবাণু চোখকে আক্রান্ত করতে পারে।



রোগ লক্ষনঃ ১)চোখে ব্যাথা,
২)চোখ লাল হয়ে যাওয়া,
৩)ভাসমান দাগ(Spot) দেখতে পাওয়া,
৪)চোখে ঝাপসা দেখা ।





চিকিৎসক চোখ পরীক্ষা করে সিলিয়ারী প্রদাহের লক্ষন দেখতে পাবেন, Keratic Precipitate দেখতে পাবেন এবং Choroidal Tubercle ও পাওয়া যাবে।

রোগ নির্ণয়ঃ চোখের যক্ষা নির্ণয়ের মাধ্যমগুলো হচ্ছে-
১)ক্লিনিক্যাল এক্সামিনেশন
২)Tuberculin Skin Test
৩)চোখের অশ্রু থেকে Microbiological এবং
Histological পরীক্ষার মাধ্যমে
Mycobacterium Tuberculosis আলাদাকরণ,
৪)Interferon Gamma release assay,
৫)Polymerase Chain Reaction ভিত্তিক পরীক্ষা ।

চিকিৎসাঃ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিয়মিত Anti-T.B Drugs সেই সাথে সিস্টেমিক স্টেরয়েড গ্রহন।
Anti-T.B Drug Ethambutol অপটিক নার্ভ এর প্রদাহ করতে পারে ; এছাড়া স্টেরয়েড চোখে ছানি পড়া তরান্বিত করে ।এজন্য এ ধরনের রোগীদের নিয়মিত ঔষধ গ্রহনের পাশাপাশি নিয়মিত Monitoring করতে হয়।

তথ্যসূত্রঃ ১)Ahmed M. Abu El-Asrar, Marwan Abouammoh, Hani S. Al-Mezaine. Tuberculous Uveitis. Middle East Afr J Ophthalmol. 2009 Oct-Dec; 16(4):188-201.


সর্বশেষ এডিট : ১৬ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:০৪
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

লিখেছেন নাহল তরকারি, ০৮ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৬



বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

পৃথিবীতে একসময় একটি দেশ ছিল, যেখানে রাজতন্ত্র প্রচলিত ছিল। রাজাই ছিলেন রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধান এবং রাষ্ট্রের সর্বময় ক্ষমতার অধিকারী। রাজার কথাই ছিল আইন, তাঁর... ...বাকিটুকু পড়ুন

পুরানো সেই দিনের কথা ....

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৭


নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

জেমস টালারিকো - আমাদের সময়ের মহাত্মা গান্ধীর প্রতিচ্ছবি!

লিখেছেন শ্রাবণধারা, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:৪১


ইসরায়েলি বাহিনী যখন গাজায় স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছিল, তখন নেতানিয়াহু তার বাহিনীকে গণহত্যায় উদ্বুদ্ধ করতে বাইবেলের এই লাইনগুলো পড়ে শোনান: "এখন যাও, আমালেককে আক্রমণ করো এবং তাদের যা কিছু... ...বাকিটুকু পড়ুন

=জীবন কেমন যেন হয়ে গেল সহসা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪

আগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

গল্প - অভাগীর সুর ব্যাঞ্জনা – পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৫


যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক অভাগীর সুর – পর্ব ১
প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু... ...বাকিটুকু পড়ুন

×