স্মৃতির চিরুনি পড়ে আছে আমার দর্পণের পাশে
শুধু তুমি নেই। নেই কোন চিহ্ন।
আমাকে আমি দেখি অচেনা এই প্রান্তরে
আজ শুনবে কি অজিত গল্প?
তোমাকে লেখি অথচ তুমি নেই...
হৃদয়ের একদিকে গোপন ব্যথা
উপশম খুঁজি না মেঘলা সাগর পাড়ে।
নিদ্রা চাই না আমি। রাত জাগা লাল চোখ,
চোখের কোলে ঘুমানো কালো-
লোকে ভাবুক অজিত;এখন একা বাঁচতে শিখেছে।
দর্পণ ভেঙ্গে টুকরো টুকরো...
খুঁজি হারানো সময়।
চিরুনিতে লেগে থাকা সুখ,
তুমি নেই। নেই।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



