somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

৫৪ ধারা সহ সকল নিবর্তন মূলক আইনের প্রতি তাই আমাদের সোচ্চার হওয়া উচিত।

২৯ শে জুলাই, ২০১২ রাত ১১:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমার এক ফেসবুক বন্ধুর ঘটনা। ফেসবুক আইডি-https://www.facebook.com/#!/bondu.bangla

গত ২৬/০৭/২০১২ তারিখে ঘটনাটা ঘটল। আমি নিজেই এই কয়দিনে আসল কারণ বুঝার চেষ্টায় রত ছিলাম, কিন্তু বুঝলাম না। ফলে বিষয়টি বন্ধুদের সাথে শেয়ার করতে দেরী হোল।

মডেমে টাকা লোড করা দরকার ছিল। আমি লোড করে বাসায় আসার পথে ২৬ তারিখ রাত ৮ টার দিকে আমাকে স্থানীয় পল্লবী থানার পুলিশ ধরেছিল।
তাঁদের কথায় যা বুজলাম তারা আমাকে ফ্লেক্সীর দোকান থেকেই অনুসরণ বা বাসা থেকে বের হওয়ার পর থেকেই অনুসরণ করে আসছিল। তারা আমার কাছে ফ্লেক্সী লোড সম্পর্কে জানতে চাইল।
বললাম হ্যাঁ আমি ফ্লেক্সী করেছি। এরপর বলল, চেক করব। আমি আমার শরীর তল্লাশি করতে দিলাম। আমার মোবাইল আর শ খানেক টাকা উদ্ধার করল।
ভাবলাম , এখানেই এই নাজেহাল পর্ব শেষ হবে। কিন্তু না, মোবাইলে তারা কথা বলে ঘটনাস্থলে গাড়ী নিয়ে আসার জন্য বলল।
বুঝলাম ঘটনা শেষ নয়, আরও আছে। আমার স্ত্রী ছিল কিছুটা দুরে এক চশমার দোকানে। আমি এক ফাঁকে আমার স্ত্রীকে ফোন দিয়ে বললাম, একটু নাণ্ণূ মার্কেটের সামনে আসো।
ফোন করায় তারা বেজায় চটে গেল। আমার মোবাইল নিয়ে গেল। পর মুহূর্তেই দেখি গাড়ী এসে হাজির! তারা আমাকে গাড়ীতে উঠতে বলে। আমি বললাম, ' আমি কেন গাড়ীতে উঠবো'?
তারা আমার কথার উত্তর দেয়ার বদলে তখন শারীরিকভাবে বল প্রয়োগ করতে লাগল। আমিও তাঁদের এই জোরাজুরিকে প্রতিহত করার চেষ্টা করলাম। ইতিমধ্যে ২০-৩০ জন লোক জড়ো হোল।
মনে হোল সিনেমা দেখছে! আমি প্রায় ৫ মিনিট তাঁদের সাথে ধস্তা ধস্তি করি, যাতে অন্তত আমার স্ত্রী এসে পড়তে সক্ষম হয়। আমার উদ্দেশ্য স্ত্রী আসার পর নিয়ে যাক, স্ত্রী যদি জানতে পারে সাথে সাথে একটা ব্যবস্থা নিতে পারবে। বিশেষ করে আমার এক আইনজীবী বন্ধু আছে ; তাকে সংবাদ দিতে পারবে।
কিন্তু আমি এক পর্যায়ে তাঁদের সাথে আর পেরে উঠি না। আমার স্ত্রী আসার আগেই তারা আমাকে গাড়িতে তুলে, হ্যান্ড কাফ পড়ায়। কিছু দূর গিয়ে গাড়ি থামিয়ে আবার চেক করার নামে আমার প্যান্টের পিছনের পকেটে হিরোইনের পোটলা রেখে তা আবার উদ্ধারের নাটক করে। সেই সাথে হাটূতে ও গিটে গিটে মোটা লাটি দিয়ে প্রহার!!! মনে মনে গালি দেয়া ছাড়া আর কিছুই বলার ছিল না।

আমাকে নিয়ে গাড়ীতে ঘুরতে ঘুরতে ঠিক আমার বাসা থেকে কয়েক মহল্লা দূরে গাড়ী থামাল। এক পর্যায়ে প্রশ্ন করল , তখন কাকে ফোন করেছিলাম। আমি বললাম, আমার স্ত্রীকে।
এবার আমার হাতে মোবাইল দিয়ে বলল, আমি যেন তাকে এখানে আসতে বলি।
আমি বন্ধ করা ফোন খোলার সাথে সাথে এক ছোট ভাই, ও আমার আইনজীবী বন্ধুর কল এলো। বুঝলাম এরা অনবরত আমাকে রিং করে যাচ্ছিল। যাইহোক আমি ওদের আমার অবস্থান বললাম।
কিছু সময় পরে আমাদের মহল্লার কিছু ছোট ভাই, আমার এক আইনজীবী বন্ধু ও আমার স্ত্রী এসে হাজির রয়। কারণ ইতিমধ্যে আমার ঘটনা খবর আকারে রটে যায়। অনেকে এসে জড়ো হয় এবং আমার স্ত্রী তাঁদের চ্যালেঞ্জ করে, অসম্ভব এটা হতে পারে না। কিন্তু আমার আইনজীবী বন্ধু বলল, চ্যালেঞ্জ করার বিষয় নয়, এটা অন্যভাবে হাণ্ডেল করতে হবে। আমার স্ত্রীকে সে সরিয়ে দিল।
কিন্তু এক ফাকে তাঁদের দলনেতা এক এস আই আমার স্ত্রীর কাছে আমার অনলাইন একটিভিটি ও সক্রিয় রাজনীতিতে আছি কিনা,এই সব খোঁজ খবর নেয়। আমার স্ত্রী বলে, না কোন রাজনীতিতে নাই, তবে অনলাইনে থাকতে হয়।
'থেকে কি করে'?
কাজ করে।
কি কাজ?
জানি না।
আচ্ছা।
যাইহোক,বিশেষ করে পরিচিত লোক জনের জটলা ও প্রতিকুল পরিস্থিতি বিবেচনায়, সর্বোপরি আইনজীবী বন্ধুর সহায়তায় ওরা আমাকে ছাড়তে বাধ্য হয়; না কোন টাকা পয়সা বা মুচলেকার দরকার হয় নি।
সেইসাথে আবার এও বলে যায়, এই ঘটনা নিয়ে আমি যেন কোথাও জানা জানি বা স্থানীয় থানায় জিডি না করি।
আমি আশঙ্কা করছি যে হতে পারে আমার এই অনলাইন একটিভিটির জন্য আমি রাষ্ট্র যন্ত্রের নির্যাতনের শিকার হচ্ছি এবং তা সম্ভবত আমি আমার অনলাইনে মত প্রকাশের জন্য।
ঈদ বাণিজ্য হলে টাকা পয়সার নাম নিত , কিন্তু আমার সন্দেহ ঐ এক জায়গায় কেন আমাকে ফ্লেক্সী লোডের দোকান থেকেই অনুসরণ করা হল?
অথবা হতে পারে পুলিসের যে নেচার তাঁর শিকার আমি!
কিন্তু এমন কতজন কতভাবে পুলিসি নির্যাতনের শিকার হয় প্রতিদিন তা কি আমরা ভেবে দেখি।
৫৪ ধারা সহ সকল নিবর্তন মূলক আইনের প্রতি তাই আমাদের সোচ্চার হওয়া উচিত।
৬টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

লিখেছেন নাহল তরকারি, ০৮ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৬



বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

পৃথিবীতে একসময় একটি দেশ ছিল, যেখানে রাজতন্ত্র প্রচলিত ছিল। রাজাই ছিলেন রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধান এবং রাষ্ট্রের সর্বময় ক্ষমতার অধিকারী। রাজার কথাই ছিল আইন, তাঁর... ...বাকিটুকু পড়ুন

পুরানো সেই দিনের কথা ....

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৭


নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

জেমস টালারিকো - আমাদের সময়ের মহাত্মা গান্ধীর প্রতিচ্ছবি!

লিখেছেন শ্রাবণধারা, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:৪১


ইসরায়েলি বাহিনী যখন গাজায় স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছিল, তখন নেতানিয়াহু তার বাহিনীকে গণহত্যায় উদ্বুদ্ধ করতে বাইবেলের এই লাইনগুলো পড়ে শোনান: "এখন যাও, আমালেককে আক্রমণ করো এবং তাদের যা কিছু... ...বাকিটুকু পড়ুন

=জীবন কেমন যেন হয়ে গেল সহসা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪

আগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

গল্প - অভাগীর সুর ব্যাঞ্জনা – পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৫


যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক অভাগীর সুর – পর্ব ১
প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু... ...বাকিটুকু পড়ুন

×