বাংলাভাষা
কাঁটাতারের বেড়া
একটা শব্দ ভাগ করে দেয় আত্মা
স্বাধীনতা
বাংলাদেশ
শেষ যাত্রা
শুরু যাত্রা
আজও আসেনি
কি হয়েছিল,কোথায় হয়েছিল
খন্ডিত সীমানা
কুকুরে কুকুরে যুদ্ধ
কুকুরে জিহ্বা লকলকিয়ে বলে স্বাধীনতা
নাগরিক
কথা বলার অধিকার নাই
অধিকার নাই অধিকারের কথা বলার
চুয়ান্ন ধারা , লোহার খাঁচা
শোষিত জনতার আক্ষেপ বাতাসে উড়ে
স্বাধীনতা
অধিকার
কালো পোশাকের দানব
নীল পোশাকের দানব
আইনের দোহাই, সব অবৈধ
অবৈধ হাতিয়ার, সরকারি তালিকা
তাজা বুলেট ছুটে আসে তাজা প্রানে
খুন করে বলে ক্রসফয়ার......
পঙ্গু লিমন আজ এক পায়ে হাটে
স্বাধীনতা
রাজনীতি
যখন আমরা স্বাধীনতা নিয়ে প্রশ্নতুলি
নেতারা গেউ গেউ করে
কুকুর ও গেউ গেউ করতে থাকে
কুকুরের স্বভাব মানুষের মাঝে
স্বাধীনতা
জীবন
কাকের ঠোটে বাগড়ের পচা খাবার
কাকে কাকে ঝগড়া
কাকে শিয়ালে বন্ধুত্ব
শিয়াল ভাগ করছে-
চির অসমান ভাগ
ডানে খায়, বামে খায়
খেতে থাকে শেষ হওয়া পর্যন্ত
চালাক শিয়াল লাফিয়ে পালায়
যেতে যেতে উচ্চ স্বরে বলে বোকা কাক এই তোদের
স্বাধীনতা!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



