somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাংলাদেশকে রোহিঙ্গা ইস্যুতে নিন্মোক্ত পদক্ষেপগুলি এখনই নিতে হবে

০৭ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


মায়ানমারের পরিকল্পিত রোহিঙ্গা বিতাড়ন কর্মসুচির আওতায় রোহিঙ্গা জনগোষ্ঠির সীমান্ত অতিক্রম এখন বাংলাদেশের জন্য কঠিন বাস্তবতা। পূর্বের ৪ লক্ষ ও এবারের প্রায় ২ লক্ষ (সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী ৪ লক্ষ) রোহিঙ্গা জনগোষ্ঠির প্রবেশ কক্সবাজার-চট্টগ্রাম-পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের পুর্বের অস্থিরতার সাথে নতুন করে কতটুকু অস্থিরতা ছড়াবে, উটপাখির মত বালুতে মুখ বুঝে থাকা আমাদের তা বুঝতে বেশী সময় লাগবে না।

১৭ কোটি মানুষের নিরাপত্তা ও প্রায় ৫৬ হাজার বর্গমাইলের ভুখন্ডকে অখন্ড রাখার স্বার্থে জরুরিভিত্তিতে নিন্মোক্ত পদক্ষেপগুলি এখনই নিতে হবে:

১) সর্বপ্রথম দরকার নিবন্ধিত বা অনিবন্ধিত শরণার্থি শিবিরকে আইসোলেটেড করে দেয়া।
২) নতুন আগত শরণার্থিদের চিহ্নিত করে নির্দিশ্ট এলাকায় ক্যাম্প স্থাপন করে আপাত অবস্থানের ব্যাবস্থা করা ও সম্ভব দ্রুততার ভিতর ইউএনএইচসিআর কর্তৃক নিবন্ধিত করা।
৩) রোহিঙ্গাদের সেন্ট্রাল ডাটাবেইস তৈরি করা ও তাদেরকে জন্মনিয়ন্ত্রনে বাধ্য করা।
৪) দেশী-বিদেশী সংবাদ মাধ্যমকে ঐ এলাকায় ভ্রমণ বা সংবাদ সংগ্রহের বিষয়ে কঠোর নিয়ন্ত্রণ আরোপন।
৫) সংশ্লিষ্ট বিষয়ে সংবাদ প্রকাশের ক্ষেত্রে ইলেক্ট্রনিক মিডিয়া ও প্রিন্ট মিডিয়াকে সেল্প সেন্সরশিপে বাধ্য করা।
৬) বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গা জনগোষ্ঠি সংক্রান্ত যেকোন নিউজের একমাত্র উৎস হবে সরকারী বিবৃতি, অন্য কিছু নয়।
৭) রামু সেনানিবাসকে কেন্দ্র করে পার্বত্য অঞ্চলের মত ব্যাপক ক্ষমতা দিয়ে সেনা ও নৌবাহিনীকে পুরো অঞ্চলে নিয়োগ করা এবং ট্রুপের সংখ্যা ব্যাপকভাবে বাড়ানো।
৮) শরণার্থিদের ত্রানসহায়তা একমাত্র সরকারী নিয়ন্ত্রণে করার ব্যাবস্থা করা।ব্যাক্তি বা প্রাতিষ্ঠানিকভাবে সহায়তা করার কারও ইচ্ছে থাকলে সেটা সরকারী ভান্ডারে জমা করে তারপর নিয়ন্ত্রিত ভাবেই করতে বাধ্য করা। কোনভাবেই কাউকে ব্যাক্তিগত উদ্যোগ বা সাংগঠনিক উদ্যোগ প্রদর্শনের সুযোগ না দেয়া।
৯) রোহিঙ্গা-বাংলাদেশী বিয়ে নিষিদ্ধ করাতেই থেমে না থেকে সেটাকে কঠোরভাবে মনিটর করা। কেউ অাইন অমান্য করলে সেক্ষেত্রে সর্ব্বোচ্চ শাস্তির ব্যাবস্থা করা।
১০) পূর্বেই অাগত রোহিঙ্গাদের কক্সবাজার থেকে সরিয়ে বিচ্ছিন্ন দ্বীপে অাপাত পুনর্বাসনের বিষয়ে কিছুদিন আগে নেয়া সরকারী উদ্যোগ দ্রুত বাস্তবায়নের পদক্ষেপ নেয়া।
১১) সেখানকার সাধারন জনসাধারনকে রোহিঙ্গা ইস্যুতে ব্যাপকভাবে সচেতন করে তোলা, যেটা সরকারের সিভিল প্রশাসন ও স্থানীয় পরিক্ষিত রাজনৈতিক নেতৃত্ব কেন্দ্রের নির্দেশে বাস্তবায়ন করবে।সুবিধাপ্রাপ্ত ধান্ধাবাজদের বিষয়ে কঠোরতা প্রদর্শন করা।
১২) রোহিঙ্গাদেরকে নিজ দেশে ফেরত নেবার জন্য মায়ানমারের উপর ব্যাপক চাপ সৃস্টি করার জন্য আন্তর্জাতিক ফোরামে উত্থাপন।জাতিসংঘের বিভিন্ন সংস্থা আন্তর্জাতিক চাপ প্রয়োগ করে এটাকে ত্বরান্বিত করতে পারে।
১৩) মায়ানমারের রাখাইনে অস্থিরতা বন্ধের বিষয়ে তাদের উপর ব্যাপক চাপ প্রয়োগ, বিশেষ করে পারফেক্ট ডিপ্লোমেসির মাধ্যমে চীন ও ভারতকে এক্ষেত্রে বাংলাদেশ সাথে পেতে পারে ।
১৪) স্থানীয় ধর্মিয় লিডার ও ধর্মিয় সংগঠন বিষয়ে ব্যাপক স্টাডি ও প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহণ।
১৫) রোহিঙ্গাদের ত্রাণ ইস্যুতে দাতাসংস্থাগুলির উপর কঠোরভাবে মনিটরিং ও নিয়ন্ত্রণ আরোপ।



এসংক্রান্ত পূর্বের দুটি পোষ্ট
ক) নতুন করে রোহিঙ্গা ইস্যু : বাংলাদেশকে সাবধান হতে হবে এখনই
খ) মায়ানমারের দাঙ্গা : দায় কি শুধুই বাংলাদেশের ?
সর্বশেষ এডিট : ২২ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:৩৮
১৪টি মন্তব্য ১৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২৬ সালের এসএসসি পরীক্ষার ফলাফল: আমার বৈষয়িক ভাবনা

লিখেছেন জীয়ন আমাঞ্জা, ১১ ই আগস্ট, ২০২৬ রাত ১০:৩০

এবার এসএসসিতে ৬ লাখ ৯০ হাজার পরীক্ষার্থী ফেল করেছে। ২২৬ মাদ্রাসায় একজনও পাশ করতে পারেনি। স্কুল মাদ্রাসা মিলিয়ে মোট সাড়ে তিনশোর কাছাকাছি শিক্ষাপ্রতিষ্ঠানে একজনও পাশ করেনি, শতভাগ ফেল!

এ নিয়ে... ...বাকিটুকু পড়ুন

র-প্রধানের ঢাকা সফর: খবর শুনেই হাসপাতালে ভর্তি পাকিস্তানের হাইকমিশনার !

লিখেছেন সৈয়দ কুতুব, ১২ ই আগস্ট, ২০২৬ রাত ১২:১৭


রসিকতা বাদ দিয়ে বলি, দুটি ঘটনাই সত্যি। বাংলাদেশে RAW এর প্রধান পরাগ জৈন এসেছেন এবং পাকিস্তানের হাইকমিশনার এখন হাসপাতালে আছেন। দুটি ঘটনা আসলে পরস্পরবিচ্ছিন্ন, একটার সঙ্গে আরেকটার কোনো... ...বাকিটুকু পড়ুন

ভেষজ চায়ের সঙ্গে আমার অব্যাহত প্রেম!

লিখেছেন জুল ভার্ন, ১২ ই আগস্ট, ২০২৬ সকাল ১১:৫৩



ভেষজ চায়ের সঙ্গে আমার অব্যাহত প্রেম!

জীবনে অনেক কিছুই শেষ করেছি- কিন্তু ভেষজ চায়ের পরীক্ষা-নিরীক্ষা এখনও শেষ হয়নি!
সবুজ চা, লেবু-আদা-তেজপাতা, দারুচিনি, এলাচ-লবঙ্গ, গোলমরিচ, পুদিনা-রোজেলা, জাফরান, জেসমিন থেকে শুরু... ...বাকিটুকু পড়ুন

আশা রাখি: কর্নেল (অব.) অলি আহমেদ রাষ্ট্রপতি হবেন

লিখেছেন অপলক , ১২ ই আগস্ট, ২০২৬ রাত ৮:৪০



আমার দেখা সকল রাষ্ট্রপতিগন ছিলেন ডায়াবেটিকস রোগীদের মত। যাদের রাজনৈতিক জীবনীশক্তি ছিল না বললেই চলে। প্রধানমন্ত্রীর অলিখিত আজ্ঞাবহ মাত্র। ফর্মালিটি আছে কিন্তু কাজের স্বকীয়তা ছিল না। কোন আইকোনিক ডিসিশন... ...বাকিটুকু পড়ুন

ছোট গল্পঃ মায়া

লিখেছেন সামিয়া, ১২ ই আগস্ট, ২০২৬ রাত ৯:২৩


মানুষের জীবনে এমন কিছু মানুষ থাকে যাদের সঙ্গে সম্পর্কের কোনো পরিচয় দেওয়া যায় না। তাদের সঙ্গে ভালোবাসা থাকে, অথচ তাকে ভালোবাসা বলা যায় না। শ্রদ্ধা থাকে, অথচ শুধু শ্রদ্ধা... ...বাকিটুকু পড়ুন

×