অষ্টাদশ শতকের প্রথম পাদে বাংলাদেশের সিলেট মৌলভীবাজার হবিগঞ্জ ও সুনামগঞ্জ জেলায় বসতি স্থাপনকারী মণিপুরীরা আজ থেকে দেড়শতাধিক বছর আগে 1842 খ্রিষ্টাব্দে প্রথম এই দেশে তাদের ধর্মর্ম ও সংস্কৃতি প্রধান উৎসব রাসলীলঅর সূচনা করেন। সেই থেকে দুয়েকটি ব্যতিক্রম ভিন্ন মৌলভীবাজার জেলার কমলগঞ্জের আদমপুর মাধবপুরের মণিপুরীরা প্রায় প্রতিবছর নিয়মিতভাবে রাস উৎসব করে আসছেন।
মনিপুরীদের রাসলীলার উৎসরেবর পোশাক নৃত্যে গীতে এবং মঞ্চ অলঙ্করণে যে রাজকীয় গাম্ভীয় দৃষ্ট হয় তা আমাদের দেশের অন্য কোনো সাংস্কৃতিক পরিবেশনার কোথাও দেখা যায় না। এ দেশের শিকড় পর্যায়ের অন্যান্য সাংস্কৃতিক কর্মকাণ্ডকে অবিবার্যভাবেই যেক্ষেত্রে কেবল সাধারণের সংস্কৃতি বলে হয়, রাসলীলার উৎসব মণিপুরি জনসাধারণের একান্ত ধর্মীয় সংস্কৃতি হলেও তাকে রাজদরবারের পরিবশেনা বলে ভ্রম হয়। আসলে রাসলীলার প্রচারণা ইতিহাস বা লোককথাতেই এমন ভ্রমের উত্তর পাওয়া যাবে। কেননা লোককথায় বলা হয়েছে আধুনিককালে রাস প্রচলন করেন মণিপুরি রাজা ভাগ্য চন্দ্র আর রাজা ভাগ্রচন্দ্র নিজেও নাকি রাসের পোশাক পড়ে নেচেছিলেন। অতএ ব রাসের জন্ম হয়েছে রাজদরবারে। কিন্তু তাকে গ্রহণ করে নিয়েছেন সাধারণ মণিপুরী।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



