somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

১৯৫ পাকিস্তানি সেনার বিচার চেয়ে রিট

২২ শে আগস্ট, ২০১০ বিকাল ৩:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ঢাকা, অগাস্ট ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ১৯৫ জন পাকিস্তানি সেনা সদস্যকে ফেরত দেওয়ার দিল্লী চুক্তির বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে একটি রিট আবেদন দায়ের করা হয়েছে।

সুপ্রিম কোর্টের আইনজীবী পারভেজ আহমেদ রোববার বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি সৈয়দা আফসার জাহানের বেঞ্চে রিট আবেদনটি দায়ের করেন।

এতে ১৯৫ জন পাকিস্তানি সেনা সদস্যকে ফিরিয়ে এনে বিচারের কাঠগড়ায় দাড় করিয়ে শাস্তি দেওয়ার আবেদন জানানো হয়েছে।

রিটে পাকিস্তানি সেনাবাহিনীর সহায়ক বাহিনীর সদস্যদের নাম প্রকাশের নির্দেশ চাওয়া হয়েছে।

রিট আবেদনে আইনসচিব, স্বরাষ্ট্র সচিব, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেজিস্ট্রার ও তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী ড. কামাল হোসেনকে প্রতিপক্ষ করা হয়েছে।

এছাড়া আবেদনে ৩০ লাখ শহীদের নামের তালিকা প্রকাশেরও নির্দেশনা চাওয়া হয়েছে।

রিট আবেদনে বলা হয়েছে, ১৯৭৪ সালের ৯ এপ্রিল দিল্লীতে স্বাক্ষরিত দ্বিপক্ষীয় চুক্তির আলোকে ১৯৫ জন পাকিস্তানি সেনা সদস্যকে মুক্তি দেয় বাংলাদেশ।

ওই চুক্তিতে বাংলাদেশের পক্ষে স্বাক্ষর করেন ড. কামাল হোসেন।

রিট আবেদনে আরো বলা হয়, আবেদনকারীর প্রার্থনা হলো ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধে যারা মানবতা বিরোধী অপরাধ করেছে তাদের বিচার করে শাস্তি দেওয়া।

কিন্তু দিল্লী চুক্তি এর অন্তরায়-এ কথা উল্লেখ করে আবেদনে বলা হয়, এই চুক্তি সংবিধানের মৌলিক চেতনার পরিপন্থী। সংবিধানের প্রথম সংশোধনী ওই পাকিস্তানি সেনা সদস্য এবং সহায়ক সদস্যদের যুদ্ধপরাধ ও মানবতা বিরোধী অপরাধের বিচারের আওতায় আনার পথ উন্মুক্ত করে দেয়। কিন্তু দিল্লী চুক্তি এই সংশোধনেরও পরিপন্থী।

তাছাড়া সংবিধানের ৪৭ (৩) অনুচ্ছেদ অনুযায়ী সেনা সদস্য, যুদ্ধবন্দি এবং সহায়ক বাহিনীর বিচারের কথা বলা হয়েছে। কিন্তু তা সত্ত্বেও সরকার তাদের বিচার করতে ব্যর্থ হয়েছে।

রিট আবেদনের শুনানি করবেন ব্যারিস্টার ফখরুল ইসলাম।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

অভিনব প্রতারনা - ডিজিটাল প্রতারক

লিখেছেন শোভন শামস, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:১৮



একটি সাম্প্রতিক সত্য ঘটনা।
মোবাইল ফোনে কল আসল, একটা গোয়েন্দা সংস্থার ছবি এবং পদবী সহ। এই নাম্বার সেভ করা না, আননোন নাম্বার। ফোন ধরলাম। বলল আপনার এই নাম্বার ব্যবহার করে... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে

লিখেছেন সাড়ে চুয়াত্তর, ০১ লা এপ্রিল, ২০২৬ রাত ২:০০

একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।

গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

আগে নিজেকে বদলে দিন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০১ লা এপ্রিল, ২০২৬ সকাল ১১:৪১



"আমার স্বামী সংসারের কুটোটাও নাড়ান না। যেখানকার জিনিস সেখানে রাখেন না। মুজা খুলে ছুঁড়ে যেখানে সেখানে ফেলে দেন। নিজেকে পরিষ্কার রাখতে বারবার ভুল করেন! এতো বছর বিবাহিত জীবন... ...বাকিটুকু পড়ুন

×