somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

চিহ্নিত যুদ্ধাপরাধীদের হজে যেতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

২৪ শে আগস্ট, ২০১০ বিকাল ৩:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ঢাকা, অগাস্ট ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলেছেন, যুদ্ধাপরাধী হিসেবে চিহ্নিত ব্যক্তি বা অভিযুক্তদের হজে যেতে দেওয়া হবে না। কোনো অযাচিত ব্যক্তিকে হজে যেতে দেওয়ার জন্য সুপারিশকারীর বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে মঙ্গলবার অনুষ্ঠিত হজযাত্রীদের পাসপোর্ট সংক্রান্ত এক সভা শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের একথা বলেন।

তিনি বলেন, "যুদ্ধাপরাধী, বিদেশি নাগরিক, রোহিঙ্গা ও সন্ত্রাসীদের ব্যাপারে পুলিশ ও গোয়েন্দা সংস্থাকে সতর্ক থাকতে বলা হয়েছে। এজন্য অগাস্টের মধ্যেই সম্ভাব্য হজযাত্রীদের তালিকা পুলিশের বিশেষ শাখার (এসবি) কাছে দিতে হবে। গোয়েন্দা সংস্থার তদন্ত শেষে প্রতিবেদন পাওয়ার পরই হজযাত্রীদের হজে যেতে দেওয়া হবে।"

যুদ্ধাপরাধী হিসেবে চিহ্নিত ব্যক্তি বা অভিযুক্তদের হজে যাওয়া প্রসঙ্গে মন্ত্রী বলেন, "যাদের বিরুদ্ধে এ অভিযোগ রয়েছে তাদের কাউকেই হজে যেতে দেওয়া হবে না। এক্ষেত্রে সংশি�ষ্ট সব সংস্থাকে সতর্ক থাকতে বলা হয়েছে।"

সাহারা খাতুন আরো বলেন, "কোনো ব্যক্তি হজে গেলে তাকে নির্দিষ্ট সময়ের মধ্যেই দেশে ফিরতে হবে। না হলে ওই ব্যক্তিকে প্রেরণকারী হজ এজেন্সির বিরুদ্ধে সনদ বাতিলসহ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, "প্রতিবছর হজের সময় বাংলাদেশি পাসপোর্ট নিয়ে রোহিঙ্গা, বিদেশি নাগরিক, সন্ত্রাসী ও অযাচিত ব্যক্তিরা সৌদি আরবে যান। এরপর দেশে না ফিরে সেখানে নানা অপকর্মে জড়িয়ে পড়েন। এতে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুন্ন হয়। এজন্য সরকার এ বছর কঠোর পদক্ষেপ নিচ্ছে।"

যুদ্ধাপরাধী হিসেবে চিহ্নিত ব্যক্তি বা অভিযুক্তদের ব্যাপারে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু বলেন, "এ ধরণের ব্যক্তির নামে পাসপোর্ট ইস্যু করা হলে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে সংশ্লি�ষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"

সভায় আরো উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র সচিব আবদুস সোবহান সিকদার, অতিরিক্ত সচিব ইকবাল খান চৌধুরী, এসবি'র প্রধান জাবেদ পাটোয়ারি, পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক আবদুর মাবুদসহ বিভিন্ন সংস্থা ও হজ এজেন্সির প্রতিনিধিরা।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

'ট্রিট' বা 'উদযাপন' মানে স্রেফ খাওয়া-দাওয়াই মূখ্য কেন??

লিখেছেন শেহজাদ আমান, ৩১ শে মার্চ, ২০২৬ বিকাল ৪:৩৭



আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!

প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা... ...বাকিটুকু পড়ুন

মাওলার দায়িত্ব পেয়ে সেই দায়িত্ব পালন না করায় হযরত আলীকে (রা.) মাওলা বলা ঠিক না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:১৮



সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে... ...বাকিটুকু পড়ুন

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে

লিখেছেন সাড়ে চুয়াত্তর, ০১ লা এপ্রিল, ২০২৬ রাত ২:০০

একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।

গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

×