somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দ্বিতীয় বিশ্বযুদ্ধের উপর নির্মিত আমার ভাল লাগার ৫ টি মুভি :) - ২য় পর্ব

২৭ শে আগস্ট, ২০১১ বিকাল ৩:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

উইন্ডটকার্স (Windtalkers (2002)): নিকোলাস কেজ যেসব যুদ্ধের মুভি করেছেন তার মাঝে এই মুভিকেই আমার সেরা মনে হয়েছে। মুভিটির শুরুই হয় যদ্ধের মধ্য দিয়ে। শুরুতে একটি যু্দ্ধে ক্ষেএে নিকোলাস কেজের দলের সবাই মারা যায়। ভাগ্যক্রমে নিকোলাস বেচে যায়।তবে সে মারাত্বক ভাবে আহত হয়। ট্রিটমেন্ট শেষে আবার যুদ্ধ ক্ষেত্রে ফিরে যায়। এবার তার মিশন হয় একটু অন্যরকম।


যদ্ধের গোপনীয়তার কৌশল হিসেবে আমেরিকানরা নতুন একটি পদ্ধতি বের করে । তা হল আমেরিকার উপজাতীয়দের ভাষা ব্যবহার করা হত কোড টক হিসেবে। এরকম দুজন কোড টকার এর নিরাপত্তায় নিয়োজিত হয় নিকোলাস কেজ এবং আরেকজন সোলজার।
উপজাতীয় দুজন কোড টকারকে ভাল চোখে দেখত না আমেরিকার অন্যান্য সোলজার রা। কিন্তু যুদ্ধ ক্ষেএে নিকোলাস কেজের সহায়তায় অসাধারন সব কাজ করতে থাকেন এ দুজন উপজাতীয়।
কি হয় নিকোলাস কেজের ? নিকোলস কেজ কি তাদের রক্ষা করতে পারবে ? তারা কি বেচে ফিরতে পারে?
IMDB

গানস অফ নাভারন(The Guns of Navarone (1961):
ব্লগের একজন ভাই আমকে মুভিটি দেখার জন্য বলেছিলেন। মুভিটি যে সত্যি অসাধারন তা দেখেই বুঝেছি। মুভিটি একটানায় কোন প্রকার বোরিং ছাডাই দেখেছি। এত আগে এত ভাল মুভি কিভাবে বানানো হয়েছে তা অবাক করে।

একটি যুদ্ধে ক্ষেত্রে অনেক ব্রিটিশ সোলজার অবরুদ্ধে হয়ে পডে। তাদের সহায়তায় যেই ব্রিটিশ দলই এগিয়ে যায় তারাই ধ্বংশ হয়ে যায়। কেননা অবরুদ্ধ ব্রিটিশ সেনা এবং সাহা্য্যকারী দলের মাঝখানে এমন একটি দ্বীপ আছে যেখানে রয়েছে জার্মানদের শক্ত ঘাটি। তার চেয়েও মারাত্বক হল সেখানে বিশাল দুটি কামান আছে। যেগুলো স্বয়ংক্রিয়। কোন জাহাজ ডিটেক্ট করলেই গুলি করে ওগুলোকে ডুবিয়ে দেয়।


এই ভয়াবহ কামান ধ্বংশ করার জন্য অনেক স্কোয়াড পাঠিয়েও বিফলে পডে ব্রিটিশ জেনারেলরা এবং অবরুদ্ধ সেনাদের উদ্ধার অভিযানও বিফলে যায়। শেষে একটি টিম পাঠায়। যাদের মাঝে ছিল একজন মাউন্টেনিয়ার। সে এমন একটি জায়গা বেয়ে সেই দ্বীপে পৌছায় যা জার্মানরা কোনদিন কল্পনাও করেনি। কাহিনী এমন হলে পরে কি হবে বলা যেত। কিন্তু এ দলও ভাবতে পারে নি যে জার্মান সেনাদল তাদের চেয়েও ধূর্ত। এই দুই ধূর্ত দলের ইদুর বিডাল খেলা চলে মুভির পুরাটা সময়। সব সময় সাসপেন্স। বাকিটা দেখে নিবেন। ভাল লাগবেই।
IMDB

3.ডার্টি ডজন( The Dirty Dozen (1967): অসাধারন অসাধারন একটা মুভি। যুদ্ধ ক্ষেএে অপরাধের জন্য কোর্ট মার্সাল হয় ১২ জন সোলজারের। তারা নিজেদের অপরাধের জন্য অনুতপ্ত নয়। কারন তারা মনে করত তারা সঠিক কাজই করেছ।



কর্তৃপক্ষ একজন মেজরকে দায়িত্বদেয় ১২ জন সোলজারকে নিয়ে প্রায় আত্মঘাতী মিশন পরিচালনা করে জার্মানদের রেডিও স্টেশন ধ্বংশ করে দিতে। যদি তারা সফল হয় তবে তাদের অপরাধ মাফ।

এই মিশনের এবং মেজরের খুত ধরে একজন কর্নেল। সে সব সময় মেজরের পিছে লেগে থাকত। মেজরও কম যায় না। বিভিন্ন ভাবে জব্দ করতে চেষ্টা করতে থাকে। এরই মাঝদিয়ে এগিয়ে যায় চূডান্ত মিশনের লক্ষে। মিশন কি সফল হয় ? কি হয় জেনারেল আর কর্নেল আর মেজর এর ? কি হয় সেই ১২ সোলজারের ? এর জন্য দেখুন এই মুভিটি।
IMDB

ডাস বুট: Das Boot (1981) : দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মান ইউ বোট (সাবমেরিন) গুলো মিএ বাহিনীর জন্য একপ্রাকার হুমকি হয়ে দেখা দেয়। মিএ বাহিনীর যুদ্ধ জাহাজের পাশা পাশি রসদবাহী জাহাজগুলিও ডুবিয়ে দেয় এসব সাবমেরিন।



এমন একটি সাবমেরিনে যুদ্ধের রিপোর্ট করতে যায় একজন জার্মান অফিসার। সাবমেরিন এ থাকা কালীন বিভিন্ন বিপদজনক অবস্হার সম্মুখিন হয় তারা। মৃত্যুর সাথে খেলা করতে হয় প্রতিনিয়ত। এমন ছোট ছোট অনেক যুদ্ধ দেখা যাবে মুভিটিতে। শেষে রয়েছে চমক। আর বলা যাবে না। বাকিটুক দেখে নিন। ভাল লাগবে। সাবমেরিন নিয়ে সেকেন্ড ওয়াল্ড ওয়ার মুভি খুব বেশি হয় নি। আমার দেখা মতে এটাই সেরা।
IMDB

দ্যা কাউন্টারফিটার্স: শিন্ডলার লিস্ট এর কথা মনে আছে? মুভিটা দেখার সময় আমার ঐ গ্রেট মুভিটার কথা মনে পডেছে বারবার।

জার্মান একজন জালটাকা নির্মাতা। সে এমন ভাবে জাল টাকা বানায় কোনটা আসল কোনটা নকল তা বোঝা যায় না। ইহুদি হবার কারনে যুদ্ধের সময় ধরা পডে। কিন্তু জার্মানরা এত বোকা নয়। :P তারা তাকে কাজে লাগাতে চেষ্টা করে। তাকে এবং আরো কিছু জালিয়াতকারীকে এক খানে করে মার্কিন ডলার জাল করা শুরু করে । যাতে মার্কিন অর্থনীতি মুখ থুবডে পডে।



তাদের উপর নির্যাতন চলে । জার্মান অফিসার ছিল ভীষন চালাক প্রকৃতির। সে তার নিজের এবং পরিবারের সদস্যদের জন্য মার্কিন পাসপোর্ট জাল করে বানিয়ে নেয় যাতে যুদ্ধের পর সে আমেরিকায় গিয়ে সুখে শান্তিতে বসবাস করতে পারে। এসবই সে করে এই সব প্রফেশনালনকলবাজ দের ভয় দেখিয়ে। বা তাদের সামনে অন্যকে খুন করে। কি হয় সেই জার্মান অফিসারের ? সে কি আমেরিকায় পালিয়ে যায় ? কি হয় সেসব নকল বাজদের ? তারা কি বেচে থাকে ? এসব জানতে হলে দেখুন মুভিটি।

এটি একটি সত্য ঘটনার উপর বেস করে নির্মিত মুভি। জার্মানদের এই কাজ অপারেশন বেনহার্ড নামে পরিচিত।

IMDB


প্রথম পর্ব -দ্বিতীয় বিশ্বযুদ্ধের উপর নির্মিত আমার ভাল লাগার ১০ টি মুভি :) ডাউনলোড লিংকসহ
সর্বশেষ এডিট : ২৭ শে আগস্ট, ২০১১ বিকাল ৩:৪৮
১১টি মন্তব্য ১১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ডায়োজেনিস সিন্ড্রম

লিখেছেন করুণাধারা, ০৪ ঠা জুন, ২০২৬ রাত ১২:০১



ডায়োজেনিস সিন্ড্রমে আক্রান্ত মানুষের ঘর

আমার একজন ঘনিষ্ঠ আত্মীয়ের কিছু অদ্ভুত আচরণ দেখে বুঝতে চাচ্ছিলাম যে তার এমন আচরণ কোনো মানসিক সমস্যা কিনা। তার আচরণের বর্ণনা দেই ইন্টারনেটে, আর তখন জানতে... ...বাকিটুকু পড়ুন

আল কোরআনের ১১৪ সূরায় হানাফী মাযহাবের সঠিকতার অকাট্য প্রমাণ (পর্ব-৩০)

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০৪ ঠা জুন, ২০২৬ রাত ১:০৩



সূরাঃ ৩০ রূম, ৩২ নং আয়াতের অনুবাদ-
৩২। যারা নিজেদের দীনে মতভেদ সৃষ্টি করেছে এবং বিভিন্ন দলে বিভক্ত হয়েছে।প্রত্যেক দল নিজ নিজ মতবাদ নিয়ে উৎফুল্ল।

সূরাঃ ৩০ রূম, ২৯ নং... ...বাকিটুকু পড়ুন

হামে শিশুদের মৃত্যুর দায় ডঃ ইউনুস গভার্নমেন্টের

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৪ ঠা জুন, ২০২৬ রাত ১:০৪

ইউনিসেফ হামের টিকা কেনার জন্যে গত তত্তবধায়ক সরকার প্রধান ড' ইউনুসকে বারবার অনুরোধ করেছিলো। আমরা এখনো ইউনুস স্যারের উত্তর পাই নাই। কিন্তু, প্রশ্ন হচ্ছে, ইউনিসেফকে প্রধান উপদেষ্টা পর্যন্ত যেতে হলো... ...বাকিটুকু পড়ুন

মহাশূন্যের অন্তহীন দিগন্তে: আগামীর মহাকাশ গবেষণা, মানবসভ্যতা এবং আল কুরআনের বিস্ময়কর দিকনির্দেশনা

লিখেছেন নতুন নকিব, ০৪ ঠা জুন, ২০২৬ সকাল ৯:৫৫

মহাশূন্যের অন্তহীন দিগন্তে: আগামীর মহাকাশ গবেষণা, মানবসভ্যতা এবং আল কুরআনের বিস্ময়কর দিকনির্দেশনা

ছবি অন্তর্জাল থেকে সংগৃহিত।

ভূমিকা:

মানুষ যখন প্রথম আকাশের দিকে চোখ তুলে তাকিয়েছিল তখন সেই বিশাল নীলিমা তার... ...বাকিটুকু পড়ুন

যুগে যুগে সারদা দেবী

লিখেছেন রাজীব নুর, ০৪ ঠা জুন, ২০২৬ বিকাল ৩:৫৯



নদীর নাম রুপসা।
জীবনানন্দ দাশ তার কবিতায়ও রূপসা নদীর কথা বলেছেন। এই নদীতে স্নান করেছেন- রবীন্দ্রনাথের মা এবং স্ত্রী। বর্ষাকালে রুপসা নদী যেন যৌবনে ফিরে যায়। কি তেজ! কি জলের... ...বাকিটুকু পড়ুন

×