somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

স্ট্রাইকিং থটস: ব্রুস লীর ভাবনা থেকে

৩০ শে জুলাই, ২০০৬ সকাল ৮:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

It is like a finger pointing a way to the moon. Don't concentrate on the finger or you will miss all that heavenly glory.

এই মুহুর্তে পড়ছি এই বইটি। Striking Thoughts : Bruce Lee's Wisdom for Daily Living। ব্রুস লীকে আমরা মুলত চিনি একজন মার্শাল আর্টিস্ট, সিনেমার হিরো হিসেবে; কিন্তু অনেকের কাছেই তার যে পরিচয়টি অজানা তা হলো তিনি ছিলেন চমৎকার একজন ফিলোসফির ছাত্র এবং শিক্ষক, যিনি ফিলোসফিকে কেবল একাডেমিক বিষয় নয়, বরং জীবনের অংশ হিসেবে এবং নিজেকে আবিস্কার করার টুল হিসেবেই ব্যবহার করেছেন।

মার্শাল আর্ট খুব নিবিড়ভাবে ফিলোসফির সাথে সংশ্লিষ্ট। ব্রুস লী নিজেকে কোন বিশেষ মতাদর্শের সাথে আটকে রাখতে অস্বীকার করতেন। তিনি পূর্ব এবং পশ্চিমের উভয় দিকের দর্শন থেকেই শিখেছেন। এমনকি তিনি তার সরাসরি ছাত্রদেরকেও চ্যালেঞ্জ করতেন আগে যা শিখে আসা হয়েছে তা ভুলে যেতে এবং ক্রিটিক্যাল থিংকিং করতে।

ব্রুস লীর দর্শন সারাংশ করলে ওর নিজের ভাষাতেই সম্ভবত এরকম হবে:
Independent Inquiry is needed in your search for truth, not dependence on anyone else's view or a mere book.


ওর বিখ্যাত সিনেমা, এন্টার দি ড্রাগন থেকে: It is like a finger pointing a way to the moon. Don't concentrate on the finger or you will miss all that heavenly glory.

সত্য অনুসন্ধানে প্রিকনসিভড নোশন বা মাথার ভিতরে নিজের ধারনাকে বয়ে বেড়ানো একটা বড় বাধা। এ প্রসঙ্গে ব্রুস লী একটি জেন বুদ্ধিজমের গল্প ব্যবহার করতেন।

গল্পটি এরকম: একজন খুব পড়ালেখা জানা লোক একজন জেন বুদ্ধিস্ট শিক্ষকের কাছে গিয়েছেন। জেন শিক্ষক তার সাথে কথা বলার সময়ে প্রতিবার সেই পড়ুয়া বারবার নিজের বিভিন্ন মতামত চাপিয়ে দিচ্ছিলো আলাপের ভিতরে।

একসময় জেন শিক্ষক তার কথা থামিয়ে দিলেন এবং ঐ লোককে চা পরিবেশন শুরু করেন। তিনি পড়ুয়ার চায়ের কাপে চা ঢালছেন তো ঢালছেন। একসময় কাপ উপচে পড়তে শুরু করলো।

থামুন, চেচিয়ে ওঠে পড়ুয়া। কাপ তো ভরে গেছে, আর ঢাললে লাভ হবে না।

মৃদু হেসে শান্ত গলায় জেন শিক্ষক বললেন, এই পাত্রের মতোই তোমার নিজস্ব ধারনার অবস্থা। তুমি যদি নিজের পাত্র প্রথমে খালি না করো তবে কিভাবে আমার চায়ের স্বাদ গ্রহন করবে।

এই গল্পের ভিতরে গৌতম বুদ্ধের Emptiness এর দর্শনও লুকিয়ে আছে। নিজের মন, চিন্তা ও ভাবনাকে বাহ্যিক যাবতীয় প্রভাব থেকে মুক্ত করা তাই সত্য অনুসন্ধানের অন্যতম প্রথম পদক্ষেপ।
সর্বশেষ এডিট : ৩০ শে জুলাই, ২০০৬ সকাল ৮:৫৮
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শহীদ জননী জাহানারা ইমাম: আপসহীন সংগ্রামের এক জীবন্ত ইশতেহার।

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ২৬ শে জুন, ২০২৬ দুপুর ২:০১




​ইতিহাস কেবল বিজয়ীদের খতিয়ান নয়, ইতিহাস মূলত লড়াইয়ের ময়দানে টিকে থাকা কিছু অবিনাশী কণ্ঠস্বরের গল্প। আজ ২৬ জুন। ১৯৯৪ সালের এই দিনে মার্কিন যুক্তরাষ্ট্রের মিশিগানের এক হাসপাতালে শেষনিঃশ্বাস ত্যাগ করেছিলেন... ...বাকিটুকু পড়ুন

দাওয়াত দিয়েছে

লিখেছেন সাইফুলসাইফসাই, ২৬ শে জুন, ২০২৬ দুপুর ২:২৭

দাওয়াত দিয়েছে
সাইফুল ইসলাম সাঈফ

এক পছন্দের মানুষ দাওয়াত দিয়েছে
তার ‍সুন্দর জেলা দেখার জন্য
আমিও বলেছি চলে আসবো হঠাৎ-
একদিন দেখতে, দেখবো ঘুরে ঘুরে
তার পুরো শহর , তার গ্রাম, তার বাড়ি
বিশেষ করে তাকে,... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ মোহমায়া

লিখেছেন ইসিয়াক, ২৬ শে জুন, ২০২৬ দুপুর ২:৪৬



খরস্রোতা নদীও একসময়
ক্ষীণ নালায় পরিণত হয়
কালের পরিক্রমায়,সময়ের চাহিদায় ।
তবু আশা বেঁধে রাখি।

ফিরবে সব আগের মত
চলবে জীবন অবিরত
কোন একদিন।


হারানো মুহুর্তরা কি সত্যিই  ফিরে আসে?
শত ব্যস্ততায়- মায়ের মত... ...বাকিটুকু পড়ুন

বাঙালি মুসলমান সম্বন্ধে ChatGPT র মূল্যায়ন !

লিখেছেন ঢাকার লোক, ২৬ শে জুন, ২০২৬ রাত ৮:০৯

ChatGPT কে "বাঙালি মুসলমান বনাম প্রকৃত ইসলাম" এর উপর একটা প্রবন্ধ লিখতে বলেছিলাম, কয়েক সেকেন্ডে যা লিখেছে হুবুহু তুলে দিলাম ! আপত্তি থাকলে চ্যাটজিপ্ট দায়ী !!

বাংলার মুসলমান সমাজকে দেখলে... ...বাকিটুকু পড়ুন

মন্তব্যে অনন্য রাজীব নূর

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২৬ শে জুন, ২০২৬ রাত ১০:৩২



অনন্য রাজীব নুর মন্তব্য বেলায়
পাওয়া ও দেওয়ায় লক্ষ করে পার
সম্মুখে এগিয়ে চলে গন্তব্যে অপার
প্রতিটি পোষ্টের ক্ষেত্রে তার আছে টান।
মন তার দোলে চলে আনন্দ ভেলায়
ব্লগেতে নিশ্চুপ দেখে পোষ্ট... ...বাকিটুকু পড়ুন

×