somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এখানে কাউকে 'রাইট টু হিউমিলিয়েট' সার্টিফিকেট দেওয়া হয় না এবং কিছু অন্যকথা ... একটু চিন্তা করবেন সামহোয়্যার জনগন

০৯ ই আগস্ট, ২০০৬ রাত ১১:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ব্লগে বিভিন্ন ধরনের কেচ্ছা কাহিনী লেগেই আছে। নিজের কথা নাই বা বললাম, তবে অনেকরেই জানি যারা ব্লগে আসতে আগ্রহ হারিয়ে ফেলছেন। কারনটা "সস্তা নোংরামী"।

প্রথমেই বলে নেই এইটা জ্ঞান দান প্রকল্প বিষয়ক পোস্ট না। যাতনা বিষয়ক পোস্ট, কারন সামহোয়্যারকে যথেষ্ট নোংরা স্থানে পরিনত করতে বা করার চেষ্টা দেখে কিঞ্চিৎ অস্বস্তি লাগা থেকে দেওয়া পোস্ট। উহু, কেবল ছবির সংক্রান্ত বিতর্ক থেকে এই পোস্ট নয়। অনেক পুরাতন ব্লগারের আচরন, তাদের মন্তব্যের ঘরে প্রতিযোগিতা করে অন্যকে হিউমিলিয়েট করার অসুস্থ মানসিকতা - সব মিলিয়েই পোস্টটার বিষয়।

ব্লগের যারা পুরাতন লেখক আছেন তাদের প্রতি মূলত কিছু কথা। পুরাতন হলে অভিজ্ঞতা বেশি হয় জানি। আর অভিজ্ঞতা বেশি হওয়ার সাথে সাথে একটু দায়িত্বও আসে বলে জানতাম। যদি সেই জানাটা যদি ভুল না হয় তবে বলবো, কথাটা এখানেও প্রযোজ্য।

দৃষ্টিভঙ্গির বিভিন্নতা আমাদের সবার আছে। এর মানে এই না যে অন্ধ হয়ে যেতে হবে অন্য ধরনের দৃষ্টিভঙ্গির কাছে। কারো লেখা দেখলেই, [গাঢ়]"আরে এইডা অমুকের পোস্ট" ... "চল দুইডা গালি দিয়া আসি" টাইপের সস্তা মানসিকতা থেকে একটু বেরিয়ে আসতে আর কতদিন লাগবে পুরাতন অভিজ্ঞ ব্লগারদের? [/গাঢ়] কতটা অবলীলায় কাউকে রাজাকার, কাউকে ভন্ড লেবেল লাগিয়ে দিচ্ছি আমরা। অন্যায় এই অধিকারটা আপনাকে কে দিলো?

আমি ব্যক্তিগতভাবে অনেক ব্লগারকে চিনি। চেনাটা ব্লগিং এর পরেই হয়েছে বেশিরভাগ সময়। এটা আমার সৌভাগ্য। অনেক গোপন নিক ব্যবহারকারীকেও চিনি। তাদের কারো কারো বয়স 30 উর্দ্ধ, 40 উর্দ্ধ ... অথচ তাদের ছেলেমানুষী দেখলে সংকোচই হয়। কি অবিরাম কুৎসিত গালি দিয়ে যাচ্ছেন একেকজন। অনেককে জানি খুব বড় মাপের মানুষ। তারা অনেকে ভিন্ন নামে লেখেন। তাদের বিরুদ্ধে খুব সস্তা ধরনের মন্তব্য বা গালি দেখলেও বড় সংকোচ হয় - মনে হয়, এই মানুষটার এ ধরনের আচরন পাওয়ার মোটেও কথা নয়। এ অন্যায়।

কখনো দেখা যায়, কাউকে হিউমিলিয়েট বা অপমান করার সেকি মিলিত প্রচেষ্টা, মিলিত প্রতিযোগিতা!

কারনগুলো খুব সাধারন, একেবারেই মামুলী। হাস্যকর। কিন্তু হাসতে পারি না, কারন অন্যকে অপমান করাটা হাসার বিষয় হতে পারে না; তা সে যেই হোক।

কেউ আবার নিজের ব্লগে ভীষন অহংকারে সাইনবোর্ড টানিয়ে রাখছে, অন্যদের অবাঞ্চিত ঘোষণা করতে। মনে মনে প্রশ্ন হয়, এতটা অহমিকা না প্রকাশ করলে হয় না? কতটা শ্রেষ্ঠত্ব আমরা অর্জন করেছি যে অন্যদের নিজেদের ব্লগ থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়ার জন্য মুখিয়ে থাকবো।

পোষাকের খোলশ ছাড়ালে নগ্ন যে আমি সে খুব সুন্দর নই। নগ্ন আপনারাও যে খুব আহামরী সুন্দর নন সেটা আপনিও বলতে পারবেন। নগ্নতা শুধু পোশাকের অনুপস্থিতিতে নয়, বিবেকহীন অহমিকা নির্ভর কথাতেও প্রকাশ পায়, প্রকাশ পায় কুৎসিত গালাগালি অথবা ইগোইস্টিক কমেন্টেও।

মন্তব্যের ঘরে এতটা অহমিকা করে, গোপন নিকের আড়ালে এতটা নগ্ন গালাগালি করার এত কি প্রয়োজন? নগ্নতা যে খুব কুৎসিত হতে পারে সেটা জানতে খুব বড় একটা আয়নার প্রয়োজন হয় না। সব দেখায় চোখ লাগে না।

পুরাতন ব্লগারদের কাছে অনুরোধ থাকবে একটু দায়িত্ব বোধের পরিচয় দিন। [গাঢ়]এখানে কাউকে "রাইট টু হিউমিলিয়েট" সার্টিফিকেট দেওয়া হয় না। সুতরাং অন্যকে হিউমিলিয়েট করা থেকে বিরত থাকুন। [/গাঢ়] ক্ষনিকের যে মজাটা পেয়ে থাকেন আরেকজনকে দল বেধে হিউমিলিয়েট করে সেটা খুব সস্তা ও অসুস্থ মানসিকতা। নিজের ভিতরে ওটার লালন করবেন না। জগতের নিয়মানুসারে তা ফিরতি তীর হয়ে নিজের দিকেই ফিরে আসে, কোন না কোন সময়ে।

[গাঢ়]যে কথা আপনাকে বললে আপনার খারাপ লাগতো, সেটা অন্যকে না বললে শোভন হয়। আশা করি ব্লগের অভিজ্ঞ ও সচেতন ব্লগাররা আরেকটু ম্যাচিউরড আচরন করবেন, তা যে প্রেক্ষাপটেই হোক না কেন। [/গাঢ়]

নাম উল্লেখ অথবা সামান্যতম হিন্টস না দিয়েই বলছি; আপনারা অযথা নিজেদের খুব নীচে নামিয়ে আনছেন। অন্যের ডিগনিটি বা মর্যাদা না হয় নাই বা ভাবায়, আপনার নিজের ডিগনিটিটা পুরো জলাঞ্জলী দেওয়ার প্রয়োজন নাই। [গাঢ়] যত গোপন নামই (নিক) আপনার থাকুক না কেন, আপনি যখন নোংরামী করেন -সেটা আপনিই করছেন। নিজেকে কোথায় লুকান? [/গাঢ়]

নিজের কাছ থেকে নিজেকে এভাবে লুকিয়ে নোংরা নাই বা হলেন।

ক্ষমা প্রাথর্ী।

http://mysticsaint.blogspot.com
সর্বশেষ এডিট : ০৯ ই আগস্ট, ২০০৬ রাত ১১:৪২
১১০টি মন্তব্য ০টি উত্তর পূর্বের ৫০টি মন্তব্য দেখুন

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একাত্তরের আগের আর পরের জামাত এখনও এক

লিখেছেন ধূসর সন্ধ্যা, ০২ রা মে, ২০২৬ সকাল ১১:৫৮


গোলাম পরওয়ার বলেছে একাত্তরের জামাত আর বর্তমান জামাত এক নয়। অথচ এক। স্বাধীনতার আগের জামাত আর পরের জামাত একই রকম।
একাত্তরের আগে জামাত পাকিস্তানের গো% চাটতো এখনও তাই চাটে। তার... ...বাকিটুকু পড়ুন

সোনার ধানে নোনা জল

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০২ রা মে, ২০২৬ দুপুর ১:১২



হঠাৎ একটা তীক্ষ্ণ শব্দে রেদোয়ানের ঘুম ভাঙল। না, কোনো স্বপ্ন নয়; মেঘের ডাক আর টিনের চালে বৃষ্টির উন্মত্ত তান্ডব। বিছানা ছেড়ে দরজায় এসে দাঁড়াতেই এক ঝলক... ...বাকিটুকু পড়ুন

মরহুম ওসমান হাদীর কারণে কবি নজরুলের জনপ্রিয়তা বেড়েছে?

লিখেছেন সৈয়দ কুতুব, ০২ রা মে, ২০২৬ দুপুর ২:৫৯


ইনকিলাব মঞ্চের জাবের সাহেব মাইকের সামনে দাড়িয়ে যখন বললেন , শহীদ ওসমান হাদীর শাহাদাতের উসিলায় নাকি এদেশের মানুষ আজ কবি নজরুলের মাজার চিনতে পারছে, তখন মনে হলো... ...বাকিটুকু পড়ুন

আজকের শিক্ষা - ১

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা মে, ২০২৬ রাত ৯:২৬



সমাজ আমাদের বিভিন্ন ভাবে পরীক্ষা করে। কখনো ধন-সম্পদ দিয়ে, আবার কখনোবা কপর্দকশূন্যতা দিয়েও! সমাজের এই পরীক্ষায় কেউ জিতেন, আবার কেউবা পুরোপুরি পর্যুদস্ত হয়ে বিদায় নেন এই ধরাধাম থেকে।... ...বাকিটুকু পড়ুন

বিষন্ন মেঘের ভেলায় ভেসে....

লিখেছেন ইন্দ্রনীলা, ০২ রা মে, ২০২৬ রাত ১০:২৯



তোমাকে শুধু একটাবার বড় দেখতে ইচ্ছা করে...
এই ইচ্ছায় আমি হয়ে যাই একটা ঘাসফড়িং
কিংবা আসন্ন শীতের লাল ঝরাপাতা,
উড়ে যাই ভেসে যাই দূর থেকে দূরে...
অজানায়...

শরতের কাঁশফুলের পেঁজা তুলো হয়ে
ফুঁড়ে... ...বাকিটুকু পড়ুন

×