somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ব্লগের জন্য অ্যাপস তৈরি করুন, কর্তৃপক্ষকে বলছি। (নিজে ভাবুন, ব্লগ কর্তৃপক্ষকে বলুন)

২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজকের দেশের এই গণজাগরণ থেকে শুরু করে আমাদের ইতিহাসের অনেক সম্মিলিত এবং ব্যক্তিগত অসংখ্য অর্জনের হাতে খড়ি এই ব্লগ থেকেই। আর ব্লগ ব্যপারটা টেকনোলজি এর উপরে ভিত্তি করে। আর টেকনোলজি প্রতিদিনই উন্নত হচ্ছে। এই উন্নত টেক এর সাথে ব্লগ তাল মিলিয়ে চলে না এটা বললে মিত্যাচার ছাড়া আর কিছুই হবেনা। কিন্তু আরো আপডেটেড হওয়া প্রয়োজন বলে মনে করি।


বাংলা লেখার গন্ডি চরমভাবে উন্মোচিত হয়েছিলো অভ্রের হাত ধরে। আমরা সহজে বাংলা পড়তে এবং লিখতে পারলাম পিসিতে। এর পর আসলো মোবাইলে পড়ার ব্যপারটা, অপেরা মিনি ব্যবহার করে বাংলা থাকুক আর নাই থাকুক বাংলা পড়তে পারলাম, ভাষা ডেস্কটপ আর ল্যাপটপ ঘুরে চলে এলো মোবাইলের স্ক্রীনে। কিন্তু অন দ্যা গো এর জায়গায় কি আমরা অনেকটা আটকে আছিনা।

এর পর মোবাইলে হয়ে গেছে বড় এক বিবর্তন , অ্যাপলের আই ফোন আর তারপর এন্ড্রয়েড সব মিলিয়ে অনেক দূর এগিয়ে যাওয়া। আর এন্ড্রয়েড এর অপেন সোর্স সুবিধা নিয়ে বড় বড় কম্পানির পাশাপাশি দেশীয় সাধারণ কম্পানি গুলাও সাধারণ টাকায় প্রায় অসাধারন সুবিধা সহ মোবাইল দিচ্ছে।

মোবাইলে অভ্র না থাকলেও আছে মায়াবী কীবোর্ড, বলতে পারেন এন্ড্রয়েড এর অভ্র। সহজে টাচ করে বাংলা আর ইংলিশ কীবোর্ড পরিবর্তন করে নেয়া যায়। সনি সহ অনেক বড় কম্পানি তাদের মোবাইলে এবং ট্যাবে বাংলা ভাষা এবং ইউনিকোড ঠিক ভাবে দিয়ে দিয়েছে আর দেশি সব কম্পানির মোবাইলেই আছে একি সুবিধা।

অর্থাৎ, বাংলা ভাষা চর্চার সীমাবদ্ধতা আমরা মোবাইলে ও কাটিয়ে উঠেছি। এমতাবস্থায় ব্লগ কর্তৃপক্ষ এর কাছ থেকে দরকার কিছু সাপোর্ট যা এই সেক্টরে বাংলাকে অনেকদূর এগিয়ে নিয়ে যাবে।

যা আশা করছি ব্লগ কর্তৃপক্ষের কাছ থেকে:

১ আপনাদের মোবাইল সাইটে কমেন্ট সুবিধার পাশাপাশি ব্লগ পোস্ট করার সুবিধা যোগ করুন।
২ মায়াবী কীবোর্ডের সুবিধা নিজেরা দেখুন এবং ব্লগারদের ভিতর যারা এটা ব্যবহার করে তাদের মতামত নিয়ে মোবাইল ও ট্যাবে ব্লগ এবং কমেন্ট লিখুন সূচক পোস্ট আপনাদের হেল্প এ যোগ করুন যাতে সাধারণ মানুষ ও এই সুবিধা সম্বন্ধে জানতে পারে।
৩ ব্লগের জন্য অ্যাপল ও এন্ড্রয়েড অ্যাপ তৈরি করুন যাতে মানুষ সহজে মোবাইলের মাধ্যমে ব্লগ লিখে পোস্ট করতে পারে। (ইতিমধ্যে আমাদের দেশীয় অনেক নিউজ মিডিয়া অ্যাপ তৈরী করেছে , আশা করবো সামু ও এক্ষেত্রে পিছিয়ে না থেকে অগ্রনী ভূমিকা পালন করবে।)

যেহেতু ব্লগ ব্যপারটাই টেক রিলেটেড , সেহেতু টেক এর উৎকর্ষ সাধনের সাথে সাথে ব্লগ ও সেপথে হাটবে এটাই কাম্য।

(এই ব্লগটি মায়াবী ব্যবহার করে মোবাইল থেকেই লেখা)
৫টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

তুরস্ক-কেন্দ্রিক ভূরাজনৈতিক প্রভাব ও কাদের মোল্লাদের প্রেতাত্মার পুনরুত্থান

লিখেছেন শ্রাবণধারা, ৩০ শে এপ্রিল, ২০২৬ সকাল ১০:৩১


বিএনপির মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, "বাংলাদেশ থেকে জামাতকে রাজনৈতিকভাবে নির্মূল করতে কাজ করতে হবে"। "নির্মূল" শব্দটি সম্পূর্ণভাবে দূর করার অর্থে ব্যবহৃত হয়। যেমন, কলেরা বা ম্যালেরিয়া নির্মূল করা, কিংবা... ...বাকিটুকু পড়ুন

পানির ক্যানভাসে ডুবন্ত শহর

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ৩০ শে এপ্রিল, ২০২৬ সকাল ১১:২৯



প্রতিবেদক: আশরাফুল ইসলাম
স্থান: প্রবর্তক মোড়, চট্টগ্রাম
সময়: সকাল ১০টা ৩০ মিনিট


ক্যামেরার লাল বাতিটা জ্বলছে। লেন্সের ওপর বৃষ্টির ছোট ছোট কণাগুলো অবাধ্য হয়ে জমছে। আমি মাইক্রোফোনটা শক্ত করে ধরে লেন্সের দিকে তাকালাম।... ...বাকিটুকু পড়ুন

বিপদ

লিখেছেন রূপক বিধৌত সাধু, ৩০ শে এপ্রিল, ২০২৬ বিকাল ৪:০৫


বিপদ নাকি একা আসে না—দলবল নিয়ে চারদিক থেকে ঘিরে ধরে। প্রবাদটির বাস্তব এবং কদর্যরূপ যেন এখন মৃণালের জীবনেই ফুটে উঠেছে। মাত্র মাসখানেক আগে বাবাহারা হলো। পিতৃশোক কাটার আগেই আবার নতুন... ...বাকিটুকু পড়ুন

নগর দর্পন

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ৩০ শে এপ্রিল, ২০২৬ রাত ৯:৫১



১. মিরপুর ডিওএইচএস থেকে কুড়িল বিশ্বরোড যাওয়ার পথে ফ্লাইওভারের ওপর এক অনাকাঙ্ক্ষিত দৃশ্য। এক ভদ্রলোকের প্রায় ৪৮ লাখ টাকার ঝকঝকে সেডান হাইব্রিড গাড়ির পেছনে এক বাইক রাইডার ধাক্কা দিয়ে স্ক্র্যাচ... ...বাকিটুকু পড়ুন

গোলামি চুক্তির কারণে বোয়িং কিনতে বাধ্য হলো সরকার?

লিখেছেন সৈয়দ কুতুব, ০১ লা মে, ২০২৬ রাত ১২:৫৭


বাসই চলে না , কিন্তু আকাশে ওড়ার বিলাসিতা থেমে নেই। কালের কণ্ঠের এই শিরোনামটা পড়ে মুহূর্তের জন্য থমকে যেতে হয়। কথাটায় একটা তিক্ততা আছে, একটা ক্ষোভ আছে, যেটা... ...বাকিটুকু পড়ুন

×