somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রচন্ড গরমে পিপাসা আগে নাকি কিডনীর কার্যকলাপ আগে? কতটুকুই বা পানি পানের প্রয়োজন?

২০ শে এপ্রিল, ২০১৪ রাত ৯:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বর্তমানে আমাদের দেশে যে পরিমানে গরম যাচ্ছে সেটা সাধারন কথায় অসহ্যনীয়, আর এই গরম আবহাওয়ার উপর ভর করে আমাদের শরীরের ইম্যুনিটি তথা রোগ প্রতিরোধ ক্ষমতা দূর্বল হয়ে যাচ্ছে, ফলাফল আমরা বিভিন্ন রোগে সহজে আক্রান্ত হয়ে পড়ছি, আর রোগ প্রতিরোধ ব্যবস্থা দূর্বল হওয়ার ময়লে যেই সমস্যা কাজ করছে তা হচ্ছে শরীরে পানি শুন্যতা বা ডিহাইড্রেশান।

বর্তমানে যেই পরিমানে উচ্চ তাপমাত্রা আমাদের দেশে তৈরি হচ্ছে তাতে ডিহাইড্রেশান হওয়াটা খুবই স্বাভাবিক ব্যপার। এবং সব মিলিয়ে পুরা গ্রীষ্মেই আমাদের কিডনীর উপর দিয়ে প্রচুর চাপ যায়, কেননা কিডনী আমাদের শরীরের প্রধান অঙ্গ যা শরীরের পানি এবং ইলেক্ট্রোলাইট ম্যানেজমেন্ট-এ প্রধান ভূমিকা পালিন করে।

কেনো পিপাসা লাগে?
আমাদের শরীরে ব্রেনের একটি অংশে (হাইপোথালামাস-এ) পিপাসা সৃষ্টি হওয়ার জন্য Thrust Center থাকে। আমাদের রক্তের অসমোলারিটির উপর এই সেন্টারের কাজ নির্ভর করে। রক্ত যখন হাইপার অসমোলার হয়ে যায়, তখন সেটা ব্রেনের Thrust Center কে স্টিম্যুলেটেড করে, ফলে আমরা পিপাসা অনুভব করি এবং পানি পান করি।

এখন প্রশ্ন হচ্ছে - পিপাসা আগে নাকি কিডনীর কার্যকলাপ আগে?
হ্যাঁ, এটাই একটা ইমপর্টেন্ট প্রশ্ন কেননা ধরে নিলাম, যদি এমন হয় যে কিডনীর পানি রিএবসরব করে ফেলার কাজটা যদি পিপাসার পর হয়, সেক্ষেত্রে পিপাসার পর পানি খেয়ে নিলেই আমাদের কিডনীর উপর চাপ কম সৃষ্টি হবে।

কিন্তু বাস্তবে হয় এর উল্টা, কারন কিডনীর উপর যেই হরমোন কাজ করে পানি রিএবসরব করায়, সেটাও কাজ করে রক্তের অসমোলারিটির উপর ভিত্তি করেই এবং এর ট্রিগার পয়েন্ট ব্রেনের হাইপোথ্যালামাস এর পয়েন্টের আগে কাজ করে ফলে আমাদের পিপাসা সেন্টার কাজ করার পূর্বেই কিডনী তার ফিল্টার করা পানি রিএবসরব করার জন্য চেষ্টা করে এবং যখন কিডনীর এই চেষ্টার পরও আমাদের রক্তের অসমোলারিটি ম্যানেজ করা সম্ভব হয় না, তখন আমাদের পিপাসা সেন্টার স্টিম্যুলেটেড হয়, এবং আমরা পানি পান করতে উদ্যত হই!


সেজন্য গ্রীষ্মে শুধু পিপাসা লাগার পর পানি না খেয়ে কিছুক্ষন পর পরই পানি খাওয়ার চেষ্টা করেন এতে শরীর ভালো থাকবে এবং কিডনীর উপর চাপ কম পড়বে!

কি পরিমানে পানি পান করবেন?
যেহেতু এখন গ্রীষ্মকাল, তাই আমাদের শরীর থেকে প্রচুর পানি লস হয়, চেষ্টা করতে হবে বেশি পরিমানে পানি পান করতে, আমি সাধারন একটা আইডিয়া দিয়ে রাখছি - পূর্ন বয়স্ক পুরুষ মানুষের ক্ষেত্রে ২.৫ লিটার থেকে ৩ লিটার আর পূর্ন বয়স্ক নারীর ক্ষেত্রে ২ লিটার থেকে ২.৫ লিটার পানি পান করতে হবে!

গ্রীষ্মের এই সময়ে হতে পারে আরো এক রোগ - হিট স্ট্রোক - প্রচন্ড গরমে শরীরের তাপমাত্রা বেড়ে গিয়ে এই রোগ সৃষ্টি হতে পারে!

ফেসবুকে হেলথ আপডেট পেতে এখানে ফলো করুন!
সর্বশেষ এডিট : ২০ শে এপ্রিল, ২০১৪ রাত ৯:২৬
১২টি মন্তব্য ১২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চরিত্রহীন

লিখেছেন রূপক বিধৌত সাধু, ১৫ ই মার্চ, ২০২৬ সন্ধ্যা ৭:৪৬


নিপীড়িত ভেবে যাকে করে যাবে মায়া,
সর্বস্ব বিলিয়ে দেবে যার উপকারে;
কলির সন্ধ্যা কাটলে পাবে না তো তারে,
সে তখন হয়ে যাবে নিশ্চিন্ত প্রচ্ছায়া।
যাবে না ধরা হাঁটলেও সে কাছে-ধারে;
ভুজঙ্গের ন্যায় দেখাবে বিষাক্ত কায়া,... ...বাকিটুকু পড়ুন

বিশ্ব রাজনীতি, শক্তির খেলা এবং ন্যায়ের প্রশ্ন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৫ ই মার্চ, ২০২৬ রাত ১০:৩৫

বিশ্ব রাজনীতি, শক্তির খেলা এবং ন্যায়ের প্রশ্ন

বিশ্বরাজনীতির ইতিহাসে বারবার এমন অভিযোগ উঠেছে যে শক্তিশালী রাষ্ট্রগুলো অনেক সময় নিজেদের অর্থনৈতিক ও কৌশলগত স্বার্থ রক্ষার জন্য দুর্বল বা উন্নয়নশীল দেশগুলোর অভ্যন্তরীণ রাজনীতিতে... ...বাকিটুকু পড়ুন

নস্টালজিক

লিখেছেন সামিয়া, ১৬ ই মার্চ, ২০২৬ রাত ৩:৩৩



আমার ঘরটা এখন আর আগের মতো লাগে না। দরজার লক নষ্ট, বন্ধ করলেও পুরোপুরি বন্ধ হয় না, আধখোলা হয়ে থাকে। বুকশেলফে ধুলো জমে আছে, ড্রেসিং টেবিলের পর্দাটা এলোমেলোভাবে ঝুলে... ...বাকিটুকু পড়ুন

স্বপ্ন যখন মাঝপথে থেমে যায়: ঢাকার জলপথ ও এক থমকে যাওয়া সম্ভাবনার গল্প

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৬ ই মার্চ, ২০২৬ সকাল ৮:২৫

ঢাকার যানজট নিয়ে আমরা অভিযোগ করি না এমন দিন বোধহয় ক্যালেন্ডারে খুঁজে পাওয়া যাবে না। অথচ এই যানজট নিরসনের চাবিকাঠি আমাদের হাতের নাগালেই ছিল—আমাদের নদীগুলো। সম্প্রতি বিআইডব্লিউটিএ ঘোষণা করেছে যে,... ...বাকিটুকু পড়ুন

কেন আমি ইরানের বিরুদ্ধে-২

লিখেছেন অর্ক, ১৬ ই মার্চ, ২০২৬ দুপুর ১:১৪



ইরান বিশ্বসভ্যতার জন্য এক অভিশাপ, এক কলঙ্ক। কাঠমোল্লারা ক্ষমতা পেলে একটি রাষ্ট্রের যে কি পরিণতি হয়, তার জ্বাজ্জল্যমান উদাহরণ ইরান। সম্পূর্ণরূপে অসভ্য বর্বর অসুস্থ রাষ্ট্র গড়ে উঠেছে সেখানে। যেখানে... ...বাকিটুকু পড়ুন

×