somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাধ্যগত

১০ ই আগস্ট, ২০১০ রাত ১:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমরা শিকড়ের একান্ত অনুগামী!

শিকড়ের গতি নিম্মগামী;
তাই আমরা ক্রমাগত অধোপানে
তীব্র গতিতে যাত্রা করছি।

শিকড় রসদ যোগায় ফুল-ফল-পাতা-ডাল-বাকলের,
আমরা তাই ক্রমাগত সমাজের কতগুলো
ছাল-বাকলকে
যুগিয়ে যাচ্ছি রসদ।

শিকড় দেখেনা আলোর মুখ,
আঁধারে তার বসত;
আমরা তাই আলো ছেড়ে
ক্রমাগত ছুটে চলি আঁধারের পানে!

আমাদের পূর্বপুরুষ অন্ধ ছিল,
কারণ তারা শিক্ষিত ছিল না আমাদের মত;
সময়ের সাথে সাথে বৃদ্ধি পায় মানুষের জ্ঞান,
বিকশিত হয় মেধা ও মনন;
আমরা কিন্তু শিকড়ের একান্ত অনুগামী!
টেনে নিই অন্ধকারের গাঢ় পর্দা তাই,
জড়িয়ে ধরি দেহে পরম আবেগে!
তাতে খূঁজে পাই পূর্বপুরুষদের অমল স্পর্শ,
শিকড়ের কাঁচা গন্ধ!

আমরা নড়ি না পূর্বপুরুষদের অনুশাসন ছেড়ে একচুল!
তাদের মতই অনুশাসন ভাঙি
রাতের নিমগ্ন আঁধারে!
আমরা বিবাহবিচ্ছেদ নয়,
বেছে নিই পরকীয়া!
আমরা প্রকাশ্যে বিয়ার ছুঁই না,
রাতের পর রাত জালা জালা হুইস্কি আর রাম গিলে যাই নির্বিকার!
আমরা প্রকাশ্যে শুই না পরনারীর সাথে,
রাতের আঁধারের সাথে সাথে নেমে যাই পার্কে আর হোটেলে নৈশসুন্দরীর খোঁজে।

আমরা শিকড়েরর একান্ত অনুগামী!
আর তাই পূর্বপুরুষদের বিস্তৃত শিকড়কে ভিত্তি করে
গড়ে না তুলে অনিন্দ্য বৃক্ষ
আমরা কেবলই শিকড়ের বিস্তার ঘটাচ্ছি।
মাইলের পর মাইল শিকড়ই কেবল,
কোন সবুজ পাতা নেই,
কোন পুষ্ট শাখা নেই,
কোন বীজবাহী সুমিষ্ট ফল নেই,
পাখিদের নিরংহ সঙ্গীত
আমরা শুনিনি কোনদিন!

কিংবা শুনতে চাইনি!

আমরা মূলত একটি বিশাল আলুগাছে পরিণত হচ্ছি,
যা পরিশেষে একটি পঁচে-যাওয়া-আলু ছাড়া
সৃজিবে না কিছুই!




২৭.১০.২০০৯
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

ফিরে যাওয়া বলে কিছু নেই

লিখেছেন রানার ব্লগ, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:৫৫

আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।

তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

নাজিয়া সামান্তা, হিজাব এবং আমাদের সমাজের প্রাতিষ্ঠানিক ভণ্ডামি।

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ১০ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫১



​একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের... ...বাকিটুকু পড়ুন

শৃঙ্খল মুক্তি আমার

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১০ ই জুন, ২০২৬ বিকাল ৪:৪৫

শৃঙ্খল মুক্তি আমার



ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

×