somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ecstasy ব্র্যান্ড এবং আমার অভিজ্ঞতা

০৯ ই আগস্ট, ২০১২ বিকাল ৫:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলাদেশ এর একটি শীর্ষস্থানীয় ব্র্যান্ড হল ecstasy এই ব্র্যান্ড এর পোশাক গুলো বেশ ভালো ফিটিং এর এবং কালেকশন ভালো। যদিও দাম বেশি কিন্তু যেহেতু ব্র্যান্ড এর পোশাক দাম বেশি হওয়াটা স্বাভাবিক। এছাড়াও এরা তানজিম সহ আরও বেশ কিছু ব্র্যান্ড এর পোশাক মার্কেটিং করে থাকে।

যাই হোক, ২ দিন আগে বসুন্ধরা সিটি গেলাম বন্ধুদের সাথে পাঞ্জাবি কিনতে। ভাবলাম আমারও যদি পছন্দ হয় নিয়ে নিলাম। ঘুরতে ঘুরতে গেলাম ecstasy এর লেভেল ৭ এর শো-রুম এ। কিছুক্ষণ দেখার পর আমার ও আমার সাথের এক বন্ধুর একটা পাঞ্জাবি পছন্দও হয়ে গেল। তার small সাইজ এর পাঞ্জাবি ফিটিং হয় কিন্তু ওই পাঞ্জাবি ওখানে এর থেকে সব বড় সাইজ এর যেমন- medium বা large ছিল । আমি ভাবলাম আমি তাহলে নিয়ে নিয়। কারন আমার medium সাইজ এর পাঞ্জাবি ফিটিং হয়। তারপর ট্রায়াল দিয়ে পাঞ্জাবিটা নিয়ে নিলাম। দাম নিল ভ্যাট সহ ১৭৬৪ টাকা। খুশি মনে বাসায় আসতে আসতে ভাবলাম যাই হোক পাঞ্জাবি কিনার মত একটা ঝামেলার কাজ থেকে সহজে মুক্তি পেলাম। কিন্তু আমি তখনও জানতাম না আমার জন্য কি অপেক্ষা করছে।
বাসায় আসার পর পাঞ্জাবি বাসায় মাকে দেখালাম, দাম বেশি নিয়েছে বললেও পছন্দ করল পাঞ্জাবিটা।
একটু পর মা পাঞ্জাবিটা ভালো করে দেখল এবং বেশ কিছু defect কিছুক্ষণের মধ্যে বের করে ফেলল। যেমন

১. পাঞ্জাবির নিচের দিকে সেলাইটা অনেকখানি কুচকে আছে, প্রায় ৬-৭ ইঞ্চি।
আমি বললাম পরে ঠিক করে নেয়া যাবে এটা।

২. এর একদিকে সুতা উঠে গেছে এবং ওইটা সহজে চোখে পরছে।
আমি আবার বললাম বাদ দাও, এটা হয়ত সব পাঞ্জাবিতে থাকে।

৩. পাঞ্জাবি এর হাতের শেষ অংশে হাতের নিচে কালো একটা বর্ডার আছে কিন্তু এক হাতে এই বর্ডারটা হাতের উপরে সেলাই করে দিয়েছে।
আমি এবার কিছু বলতে পারলাম না।

বুঝলাম এই পাঞ্জাবি ঈদ এ পরা যাবেনা। কি আর করা বদলে আনতে হবে।
পরেরদিন সকালে ক্যাশ মেমো থেকে ওদের টি অ্যান্ড টি নাম্বার এ বেশ কয়েকবার ফোন দিলাম কেউ ধরলো না। ওয়েবসাইট থেকে হেড অফিস এর নাম্বার এ ফোন দিলাম। কয়েকবার ফোন দেয়ার পর একজন ফোন ধরল কিন্তু কিছু বলার আগেই ফোন কেটে গেলো। এরপর আর তাদের ফোনে পেলাম না। ক্যাশ মেমোতে লেখা কোনও সমস্যা থাকলে ৩ দিনের মাঝে বদলে নিতে হবে, সিদ্ধান্ত নিলাম পরের দিন ই যাব।

আবার গেলাম তাদের শো-রুম এ। বললাম সমস্যার কথা বলল অপেক্ষা করেন বদলে দিবে। একটু পর আমাকে জানালো এই ডিজাইন এর পাঞ্জাবি শেষ। আমাকে অন্যটা পছন্দ করে নিতে হবে।

আমি ধরা খাওয়া মানুষ এবার যেটাই দেখলাম সব কিছু খুঁটিয়ে দেখলাম এবং একটু পর খেয়াল করলাম মোটামুটি সব পাঞ্জাবিতে কিছু কিছু সমস্যা আছে যেমন-

একটায় দেখলাম হাতের নিচে সেলাই খোলা।

আরেকটায় দেখলাম সেলাই বাজে, খুলে যায় যায় অবস্থা।

আরেকটার কাপড় এর রং অর্ধেক গাড়ো অর্ধেক হালকা।

এর মাঝে একটা পাঞ্জাবি পছন্দ করলাম। পাশাপাশি stripe ডিজাইন এর কিন্তু এবার এই পাঞ্জাবি এর stripe গুলো অনিয়মিত। দেখা গেলো পুরো পাঞ্জাবি এর stripe ঠিক কিন্তু হটাত করে stripe টি নেই। অন্য সবগুলোতে একই সমস্যা। কিন্তু এক একটার এক এক জায়গায়। কোনটায় হাতে, কোনটায় পিছনে এবার কোনটায় সামনে। আমি একটায় ও ঠিক মতো পেলাম না।
সেলসম্যান কে জিজ্ঞাস করলাম ব্যাপার কি। আমাকে বলল এখন তো ঈদ এর সময় তাড়াহুড়া করে সব বানাচ্ছে আর বাছাইও করার সময় নাকি তারা পাচ্ছে না। আমি বললাম আমি যদি কয়েকদিন পর আসি তারা কি ভালো কোনও একটা আমাকে দিতে পারবে। সে বলল পরে আসলে আপনি আরও খারাপ ও পেতে পারেন।
কিন্তু কি করার আমার তো একটা নিতেই হবে কারন টাকা আমকে ফেরত দেয়া হবে না।
অনেকক্ষণ চিন্তা করে সমস্যা সহ একটা বাছাই করলাম। আমার মতে যেটায় সমস্যা সবথেকে কম। আমাকে বলল এটা আমি আর বদলে নিতে পারবো না।
এই বলে সে আমাকে শেষবারের মতো thank you বলে দিলো। আমিও তাকে শেষবারের মতো welcome বলে বিদায় নিলাম। কারন আমি জানি আমার সাথে তার আর কখনো দেখা হবে না।
৪৭টি মন্তব্য ৪২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৩

লিখেছেন ডঃ এম এ আলী, ০৭ ই আগস্ট, ২০২৬ সকাল ৮:৪৯


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।

একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/30393976|প্রথম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

সরকারী প্রতিষ্ঠান বিটিভির মহাপরিচালক পদে নিয়োগ পেয়েছে বেসরকারী ব্যক্তি কাজি জেসিন!

লিখেছেন ঢাবিয়ান, ০৭ ই আগস্ট, ২০২৬ সকাল ৯:৫২




আশির দশককে বলা হয় বিটিভির নাটকের স্বর্ণযুগ । সেই সময়ে বিটিভিতে মহাপরিচালক হিসাবে বিভিন্ন সময়ে ছিলেন মুস্তাফিজুর রহমান,এম এ সাঈদ , জামিল চৌধুরি প্রমুখ।... ...বাকিটুকু পড়ুন

বৃষ্টি দিনের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:০৫



টিভি বা পত্রপত্রিকায় আবহাওয়া'র খবর নিয়ে নিউজ হয়-
দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাস... ...বাকিটুকু পড়ুন

‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

লিখেছেন জুল ভার্ন, ০৭ ই আগস্ট, ২০২৬ রাত ৮:১০


‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

গুমের অপরাধের জন্য সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড এবং অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। এছাড়া ভুক্তভোগীকে... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৪

লিখেছেন ডঃ এম এ আলী, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ২:১৬


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/3039397|১ম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

×