: কিছু না।
: বলোইনা।
: রিকশায় ঘুরতে ইচ্ছে করছে।
: এখন?
: হু।
: টিএসসি- ডিইউ?
: হু।
: মেঘ মেঘ বিকেল?
: উঁহু, তারা ভরা রাতে।
: তবে তো বেশ রাত?
: হু, অনেক।
: ভয় পাবে না?
: তুমি পেতে দেবে?
: আমাকে ভয় করে না?
: তোমাকে কিসের ভয়?
: আমাকে কিন্তু অনেকে ভয় পায়।
: কারণ তুমি তাদের নও।
: হতে পারে।
: হ্যা তাই। এখন তর্ক ছেড়ে রিকশায় উঠবে?
: আচ্ছা বাবা উঠলাম।
: গুড বয়
: রাজু ভাষ্কর্যটা তোমার অনেক পছন্দ তাই না?
: হু। আর ফুটপাতের উপরে সার ধরে ঐ কংক্রিটের চেয়ার গুলোও।
: ওগুলো চেয়ার?
: হু। বোঝা যায় না, তাই না?
: হুম।
: এই গাছগুলোও আমার পছন্দের।
: তোমার ভালোলাগে না এমন কিছু আছে?
: অনেক কিছুই আছে, কিন্তু এখন সেগুলো ভাবতে ইচ্ছে করছে না।
: আচ্ছা। এই নাও তোমার খোঁপার কাঁটা, ব্যাগে রাখো।
: আরি? কখন? কেন? তোমার চোখে লাগবে কিন্তু।
: লাগুকনা একটু।
: মাঝে মাঝে এমন পাগলামি করো না।
: বিরক্ত লাগে? করবো না তোমার সাথে? অন কারো সাথে করবো?
: সেই চিন্তাও করো না।
: আচ্ছা।
: এমন লক্ষী ছেলের মত সব শুনছো যে? ঘটনা কি?
: কিছু না। কার্জনের পুকুরের ধারে বসবে?
: হুম, বসা যায়। পুকুরের উপরে তারা ছায়া আমার বেশ লাগে।
: তাই তো বললাম।
: কি হয়েছে সেটা ছাড়া সবই তো বলছো।
: মানে?
: কিছু হয়েছে তোমার।
: তোমার হাতটা ধরে কিছুক্ষণ বসি?
: নাও।
: মন খারাপ হলো?
: উঁহু।
: করো না।
: আচ্ছা।
: করোনা মন খারাপ প্লিজ।
: করিনি তো।
: আর কটা দিন. তারপর সত্যিই আমি তোমার পাশে বসে তোমার হাত ধরবো।
: প্রমিস?
: প্রমিস।
: ঠিকতো?
: হ্যাঁরে বাবা। এমনই ভাবে...
: মেঘ মেঘ বিকেলে?
: হু।
: পুকুরে মেঘের ছায়াও আমার ভালো লাগে।
: আমারও। আমরা পাশাপাশি বসে পুকুরে মেঘে ছায়া দেখবো।
সর্বশেষ এডিট : ০৫ ই আগস্ট, ২০০৯ ভোর ৪:৫৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



